একগুচ্ছ অনুকবিতা: "অপেক্ষার অবসান"

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।আজ আপনাদের সঙ্গে নতুন কয়েকটি অনুকবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।


IMG_20250925_030532.jpg
সোর্স

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে।যেখানে ভালোবাসা,পূজো সবকিছু মিলিয়ে একগুচ্ছ অনুকবিতা লেখার চেষ্টা করা হয়েছে।দুর্গাপূজা আসলেই স্মরণ করিয়ে দেয় বাকিপূজা গুলোর কথা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অপেক্ষার অবসান


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

(১)

আবার একটি পূজা চলে এলো,
চারিদিকের কাশবন আর ঢাকির ঢাকে।
এখন একটি স্বপ্নের পরি প্রয়োজন,
দীর্ঘ এক বছরের অপেক্ষার আবাসনে।
ফসলের মাঠে কাশগুলি দোলে,
বারেবারে বাকি পূজার ঘ্রাণে।

(২)

একটি আলো টিমটিম করে জ্বলে
দমকা হাওয়ায় দুলে দুলে,
বিশ্বাসের স্তম্ভগুলি এতটাই সূক্ষ্ম
যেখানে প্রতিচ্ছবিগুলি ঝাপসা,
কথাগুলো বড্ড বেশি স্পষ্ট।

(৩)

নতুন ভোরের মিষ্টি আলাপন
ছোট্ট শব্দ--'সুপ্রভাত',
বুকভরা ভালোবাসাগুলো চঞ্চলিত
আন্দোলিত,যেখানে ক্লান্তিরা,
প্রহর গোনে কথা বলে
আবেগতাড়িত অপেক্ষার অবসানে।

(৪)

আবদ্ধ সীমানা পেরিয়ে আমরা
স্বাধীনতার অনেক কাছাকাছি,
যেখানে শব্দেরা মিছিল করে
প্রকৃতিরা প্রতিবাদী হয়ে ওঠে,
শুধু আমাদের ভালোবাসারা
উজ্জ্বল তারকা হয়ে ওঠে।


আশা করি আমার আজকের একগুচ্ছ কবিতাগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 9 months ago 
 9 months ago 

দারুন লিখেছেন আপু প্রত্যেকটা অনু কবিতা। আপনার লেখা অনু কবিতার লাইনগুলি যখন পড়ছিলাম, মনে হচ্ছিল যেন সুন্দর কোন অনুভূতিকে আমি স্পর্শ করছি। আশা করি আগামীতেও আমাদের মাঝে এরকম দারুন অনু কবিতা গুলি শেয়ার করে যাবেন।

 9 months ago 

অবশ্যই চেষ্টা করবো ভাইয়া, ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

 9 months ago 

অপেক্ষার অবসান নিয়ে খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার কিছু অনু কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকে চমৎকার অনু কবিতা গুলো আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন। তার পাশাপাশি এখানে যখন আপনার কাছ থেকে এত চমৎকার কিছু কবিতা পড়লাম তখন একেবারে মুগ্ধ হয়ে গেলাম ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 9 months ago 

অনুপ্রাণিত হলাম,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59794.17
ETH 1581.74
USDT 1.00
SBD 0.42