আমার স্বরচিত কবিতা: "আমার বসতবাড়ি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার লেখা একটি কবিতা।আমি সবসময় বাস্তবতা ও প্রকৃতি নিয়ে লিখতে ভালোবাসি।তেমনি আজ একটি বাস্তবধর্মী কবিতা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।আমরা প্রতিনিয়ত এই বাস্তবের সম্মুখীন হই।কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কিছুই করা সম্ভব হয়ে উঠে না মনে প্রবল ইচ্ছা থাকলেও।গতকাল যখন আমি আমাদের ট্রেন স্টেশনে গিয়েছিলাম কলেজে যাওয়ার জন্য।তখনই এই বৃদ্ধ ও বৃদ্ধাকে ট্রেন স্টেশনে শুয়ে থাকতে দেখি হিমেল হাওয়ার বৃষ্টির মাঝে।সেখানে জনশূন্য থাকায় ক্যামেরাবন্দি করেছিলাম একটু দুঃসাহস করে ,কারণ স্টেশনে ছবি তোলা নিয়মবিরুদ্ধ।যাইহোক চলুন শুরু করা যাক---
*আমার বসতবাড়ি*
@green015
আমার ঠিকানা রেল-স্টেশন
আমার বসতবাড়ি স্টেশনের
একফালি ছাউনির নীচে
হাজারো মানুষের পায়ের ধুলোয়
আমার শোয়ার বিছানা
আমি দেখি নানান অজানা
মানুষের উপচে পড়া ভিড়
আমি শুনি ট্রেনের প্রচন্ড
শব্দে কারো কারো ক্রন্দনধ্বনি
আমার লড়াই ঝড়-জল
ঠান্ডা হওয়ায়,পুরোনো কাপড়ে
একটি ছেড়া কাঁথা আমার সম্বল
আমি দেখেছি আমার ছোট্ট জীবনটাকে
একদম ভিন্নভাবে
যেখানে অবাস্তব সম্পূর্ণ নিষিদ্ধ
শুধুই বাস্তব কড়া-নাড়ে
আমার খাবার জোটে
অন্যের ছুড়ে দেওয়া দান-খয়রাতে
আমিই বাস্তব ইতিহাসের একটি পাতা
আমিই সংগ্রামী এক মানুষ
আমি দুর্ভিক্ষের মতো কঠিন প্রশ্ন।
আমার বসতবাড়ি
হিমেল হাওয়ায় কনকনে শীতে
রেল-স্টেশনে।।
😌😌😌😌।
কবিতাটা খুব ভালো হয়েছে। এই কবিতার আসল অর্থ তারাই বুঝবে যারা রেল স্টেশনে ঘরবাড়ি হীন মানুষদের ঘুমাতে দেখেছে। সত্যি এদের জীবনটা কতটা অদ্ভুত। আমি আর ভাবতে পারছি না।
দারুণ একটি বিষয় ফুটিয়ে তুলেছেন কবিতার মধ্যে দিয়ে দিদি।।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহিত হলাম।
আপু আপনি আপনার কবিতার মাঝে আমাদের সমাজের অবহেলিত, নিপীড়িত মানুষের কথা তুলে ধরেছেন। আমাদের দেশেও রাস্তাঘাটে পথে-প্রান্তরে রেলস্টেশনে লঞ্চঘাটে বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষদের দেখতে পাই। দেশের এক শ্রেণীর মানুষ দিন দিন ধ্বনি হচ্ছে এবং অন্য এক শ্রেনী শোষিত হচ্ছে। আমরা অবশ্যই শোষিতের পক্ষে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য সাথে সমাজের বাস্তব বিষয়টিকে আঙুল দিয়ে দেখানোর জন্য।
ঠিক বলেছেন আপু,অবশ্যই আমরা এই নিপীড়িত মানুষের পক্ষে।কারণ আমরা এদের অর্থ দিয়ে সাহায্য করতে না পারলে ও আমাদের লেখা দিয়ে তাদের দুঃখের অনুভূতি প্রকাশ করতে পারি।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
কবিতার মধ্যে বাস্তবতার সম্পূর্ণ চিত্রটি আপনি তুলে ধরেছেন। এমন অনেক মানুষ আছে পৃথিবীতে যাদের থাকার ঘর নেই শোয়ার বিছানা নেই। এদের জন্য কষ্ট হলেও আমাদের কিছু করার থাকে না । তবে আমরা সম্মিলিতভাবে যদি চেষ্টা করি তবে অবশ্যই এদের জন্য কিছু করতে পারি। কিন্তু সেই ধরণের সদিচ্ছা আমাদের মধ্যে দেখাই যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন খুব সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন।
একদম ঠিক বলেছেন দাদা,আমাদের চিন্তাধারা ঠিক থাকলেও আমরা তা বাস্তবায়ন করতে পারি না সম্মিলিত বা ঐক্যবদ্ধ না থাকার কারণে।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।
আপুমণি আপনার কবিতাটি মানবতাকে জাগ্রত করার মত একটি কবিতা যা আমার খুবই ভালো লেগেছে আপনি বাস্তবতাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য♥♥
অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্য শুনে অনুপ্রাণিত হলাম।💝💝💝
♥♥
😊😊
এই লাইনটা পড়ে খুবই খারাপ লেগেছে আমার কাছে। আসলে আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত অন্য কারো দিকে তাকাবার সময় টুকু হয় না। নিজে কি পেলাম না সেটা নিয়েই মগ্ন থাকি কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারব এই মানুষগুলোর হারাবার ও কিছু নেই, কিছু পাওয়া তো বহু দূরের কথা। খুবই অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনি ঠিক বলেছেন ভাইয়া, যাদের আছে তাদের চাহিদার শেষ নেই।কিন্তু যাদের নেই তাদের কোনো চাহিদা ও নেই।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।