আমার স্বরচিত কবিতা"পথহারা ছন্দে"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে।সেটি হলো -"পথহারা ছন্দে"।
প্রত্যেক মানুষ কল্পনার সাগরে ভাসে তার নিজস্বতা দিয়ে।কল্পনা মানুষের মনে ভাবনার একটি বড়ো অংশ বলে মনে হয় আমার কাছে।কল্পনাগুলির নির্দিষ্ট কোনো ব্যাখ্যা বা সংজ্ঞা আছে কিনা জানিনা তবে কল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে ছুটে চলে অনেক মানুষ।প্রত্যেকেই নিজের বাড়িকে সুন্দর করে ফুলের বাগানে সাজিয়ে তুলতে চায়, চায় সকলকেই তাক লাগিয়ে রূপনগরী গড়তে।জীবনটা ছন্দ দ্বারাই যেন গঠিত যার কোনো শেষ নেই।আবার কখনো বা ছন্দগুলি জীবনের পথ থেকে দূরে সরে যায় তখন শুধুই একে অপরের প্রতি বেঁচে থাকার নির্ভরতা থাকে।
যাইহোক এই ভাবনায় লিখে ফেললাম কয়েকটি লাইন।আশা করি ভালো লাগবে কবিতাটি আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক----
পথহারা ছন্দে
ছোট্ট ফুল ছোট্ট কুঁড়ি,
তা দিয়ে রূপনগরী।
চলছে সুভাসের প্রবণতা,
তাতেই আবার আকর্ষণতা।
অবাক পানে মুগ্ধ হই,
রূপনগরী হবে কি তবে রম্যময়?
ভাবতে গিয়েই কাটে বেলা,
তাই হয়েছি ছন্দে হারা!
মনেতে তাই হোঁচট খেয়ে,
ধরিলাম হাতে কাগজ নিয়ে।
লিখব এবার কালি-কলমে,
হৃদয় তাই ছন্দেতে ভাসে।
ছন্দের তো নেইকো হিসাব,
নগরীতে ফুটেছে বাগানবিলাস।
জীবনটা তো ছন্দাঙ্গিক,
বেচে থাকা আপেক্ষিক।
বহমান নদীর কূল-কিনারা,
ছন্দের ভাবাবেশে পথহারা।।
আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
আপনার পথহারা ছন্দে কবিতাটি পড়ে অনেক ভাল লেগেছে। আসলে ছন্দ না থাকলে জীবনে চলার পথে গতি পাওয়া যায় না। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া, আপনার সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
মানুষ কল্পনাতেই বেশি সুখী।তবে কল্পনা কেবল কল্পনায় যা বাস্তবায়ন অনেকটা অলৌকিক।আর কবিতাটা খুব সুন্দর লিখেছেন।বিশেষ করে ছন্দের দারুন মিল ছিল।
ধন্যবাদ ভাইয়া, আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।
আমিও মনে করি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন রয়েছে। এমনকি নিজের মতো করে সবাই কল্পনার জগতে ভাসতে চায়। আপনার চিন্তা ভাবনা গুলো সত্যিই অসাধারণ। আর এই রকম চিন্তা ধারণা নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। আর কবিতার মাধ্যমে যে কথাটা বলেছেন জীবনটা কিন্তু সত্যিই ছন্দাঙ্কিক।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু,অসংখ্য ধন্যবাদ আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।
আপনার কবিতার প্রতিটি লাইনের সাথে প্রতিটি লাইনের মিল আছে যা আমাকে অনেক বেশি ভালো লেগেছে।আর কবিতার প্রতিটি শব্দ চায়ন অনেক সুন্দর আসলে আপনার কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।ধন্যবাদ আপনাকে।
অধিকাংশ মানুষই রয়েছে কল্পনায় বিভোর। হয়তো সে তার রাজ্য কখনো গড়তে পারবে না। কিন্তু সে তার মনের রাজ্যে ঠিকই রাজপ্রাসাদ গড়তে পারে। যাই হোক আপনার কবিতাটি অনেক বেশি চমৎকার হয়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকেন।
বেশ বলেছেন ভাইয়া, মনের রাজ্য!ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মন্তব্যের সুগঠিত একটি ফিডব্যাক দেওয়ার জন্য
😊
আপনি কিন্তু ঠিকই বলেছেন প্রত্যেকটা মানুষেই আলাদা আলাদা স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন পূরণ করতে অনেক দূর ছুটি যায়। কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে আবার কেউ পারেনা। আসলে আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আর কবিতাটা ছিল সত্যিই অসাধারণ কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন। পথহারা ছন্দে কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপু।
আপনার চিন্তা ভাবনা গুলো সত্যিই অসাধারন। আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা মানুষই তার নিজের স্বাধীনতা চায়, আর স্বাধীনভাবে বাঁচতে চায়। কবিতাটি আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিলেন।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা সার্থক ভাইয়া।ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনিতো দেখছি বেশ সুন্দর কবিতা রচনা করতে পারেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। দারুন ছন্দে কবিতা রচনা করেছেন আপনি। আশা করি এভাবে আরো অনেক কবিতা আপনার থেকে পাবো।
ভাইয়া, আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করার চেষ্টা করি।যাইহোক ধন্যবাদ আপনাকে।
দিদি আসলে একটা কথা কি জানেন৷
আপনার প্রতিটি পোষ্ট আমি পড়ার চেষ্টা করি ৷কারন আপনার প্রতিটি পোষ্ট আর তার সাথে কথার বানীগুলো অনেক গভীর ৷
দিদি পৃথিবীতে প্রতিটি মানুষের কল্পনা জল্পনা সেটা থাকেবই ৷না হলে মানুষ বাচবে না ৷কারন কল্পনা নিয়ে মানুষ তার স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে চায় ৷সেটা হোক না হোক ৷
কারন নিজের সবকিছু নিজের কাছে ভাল মনে হবে ৷
অনেক ভালো ছিল কবিতাটি ৷
অনুপ্রেরণা পেলাম দাদা,আপনার সাবলীল মন্তব্য পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ।