স্বরচিত কবিতা: "অনিচ্ছা"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।

@green015
মনের মধ্যে তরঙ্গগুলি বারবার উঠানামা করে
হৃদপিণ্ডের যন্ত্রণাটা হঠাৎ বাড়ে,
গম্ভীর আর অপ্রত্যাশিত কিছু খবর নিয়ে
কল্পনায় ভাসে আমার আশারা---।
চোখ বন্ধ করলেই নানা রঙের মেলা দেখি
অপেক্ষার পর অপেক্ষায় থাকি,
সেই যে শুরু-শেষের চেনা মুখখানি
আজো নীরবে আন্দোলিত,না বলা ভাষাগুলি।
কোথাও একটা স্পষ্টবাদীতা লোপ পায়,
কালো মেঘের মতো ঘুরপাক খায়,
অবাধ্য মনেরা শৃঙ্খলায় আবদ্ধ
অনিচ্ছাগুলিই শীর্ষে পদার্পন করে।
নদীর ঢেউয়েরা শরীরে প্রবাহিত হয়
মন পড়ে থাকে সেই দূর অজানায়,
স্মৃতিটুকু আগলেই আমার জগৎ
যদি সে জানতো!!!!!!!!!!
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে না বলা এক অনুভূতি নিয়ে।যাতে বাস্তবিক কিছুটা যন্ত্রণার আভাস তুলে ধরা হয়েছে।অনেক সময় আমরা যা চাই, তা পাই না।আবার না চাওয়া বিষয়গুলিই হঠাৎ সম্মুখে এসে ধরা দেয়। কিছুটা অনিচ্ছাকে প্রাধান্য দেওয়ার মতোই যেন।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম কয়েক লাইনের একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
স্বরচিত কবিতা: "অনিচ্ছা"
হৃদপিণ্ডের যন্ত্রণাটা হঠাৎ বাড়ে,
গম্ভীর আর অপ্রত্যাশিত কিছু খবর নিয়ে
কল্পনায় ভাসে আমার আশারা---।
চোখ বন্ধ করলেই নানা রঙের মেলা দেখি
অপেক্ষার পর অপেক্ষায় থাকি,
সেই যে শুরু-শেষের চেনা মুখখানি
আজো নীরবে আন্দোলিত,না বলা ভাষাগুলি।
কোথাও একটা স্পষ্টবাদীতা লোপ পায়,
কালো মেঘের মতো ঘুরপাক খায়,
অবাধ্য মনেরা শৃঙ্খলায় আবদ্ধ
অনিচ্ছাগুলিই শীর্ষে পদার্পন করে।
নদীর ঢেউয়েরা শরীরে প্রবাহিত হয়
মন পড়ে থাকে সেই দূর অজানায়,
স্মৃতিটুকু আগলেই আমার জগৎ
যদি সে জানতো!!!!!!!!!!
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।