স্বরচিত কবিতা: "উত্তরণের পথে"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।
@green015
জীবন্ত পৃথিবীর বুক চিরে
কম্পিত মনুষ্য হৃদয় গভীরতা খোঁজে,
এই জীবনের,এই বেষ্টিত যুগের
বহমান ধারণা আর আচার-আচরণের।
পুরনোতন্ত্র থেকে নতুনতন্ত্রের সম্মুখে
কুসংস্কার থেকে উত্তরণের পথে,
অসভ্য থেকে সভ্যতার সন্নিকটে।
তবে কেন এত হিংস্রতা!
কেনই বা এত জড়তা!
সত্যিই কি আমরা জীবনের অর্থ পেয়েছি খুঁজে?
যেখানে বন্ধনেরা ছিন্ন হয়ে এক শূন্যতা
চারিদিকে সবই আছে তবুও গ্রাস করে একাকীত্বতা,
দূরদৃষ্টি বহুদূর বিস্তৃত গন্ডি পেরিয়ে
তবুও চঞ্চলতার হিংস্রতা প্রসারিত।
আধুনিকেরা করেছে স্বার্থকে আপন
ভালোবাসাগুলি মূল্যে বিক্রিত পণ্য,
লোলুপ দৃষ্টিগুলি হাতছানি দেয়
সম্মানকে করে বারে বারে পদদলিত।
জীবনের গভীরতা আমাদের জিহ্বায়
আমাদের পরিহিত পোশাকে,
কিংবা আমাদের মানসিক ধারনায়
যেখানে সুউচ্চে বসবাস করে,
এক সর্বমুখী চিন্তন-মানবিকতায়।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে মানুষের ধ্যানধারণাকে কেন্দ্র করে।যেখানে পুরোনো চিন্তা অনেকটাই পিছনে ফেলে নতুনের পথে মানুষ এগিয়ে গেলেও তাদের মানসিকতা এক জঘন্য শিকল দ্বারা আবদ্ধ রয়েছে।যা ভেদ করে জীবনের সঠিক অর্থ খুঁজে পেলেই আসল মানবতা প্রকাশিত হবে।তো আজ এই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
উত্তরণের পথে
কম্পিত মনুষ্য হৃদয় গভীরতা খোঁজে,
এই জীবনের,এই বেষ্টিত যুগের
বহমান ধারণা আর আচার-আচরণের।
পুরনোতন্ত্র থেকে নতুনতন্ত্রের সম্মুখে
কুসংস্কার থেকে উত্তরণের পথে,
অসভ্য থেকে সভ্যতার সন্নিকটে।
তবে কেন এত হিংস্রতা!
কেনই বা এত জড়তা!
সত্যিই কি আমরা জীবনের অর্থ পেয়েছি খুঁজে?
যেখানে বন্ধনেরা ছিন্ন হয়ে এক শূন্যতা
চারিদিকে সবই আছে তবুও গ্রাস করে একাকীত্বতা,
দূরদৃষ্টি বহুদূর বিস্তৃত গন্ডি পেরিয়ে
তবুও চঞ্চলতার হিংস্রতা প্রসারিত।
আধুনিকেরা করেছে স্বার্থকে আপন
ভালোবাসাগুলি মূল্যে বিক্রিত পণ্য,
লোলুপ দৃষ্টিগুলি হাতছানি দেয়
সম্মানকে করে বারে বারে পদদলিত।
জীবনের গভীরতা আমাদের জিহ্বায়
আমাদের পরিহিত পোশাকে,
কিংবা আমাদের মানসিক ধারনায়
যেখানে সুউচ্চে বসবাস করে,
এক সর্বমুখী চিন্তন-মানবিকতায়।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1945025367497998801
https://x.com/green0156/status/1945028091643846795
https://x.com/green0156/status/1945033520415440945
https://x.com/green0156/status/1945034237675024868
আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
হি হি,সেটা হতে পারলে তো ভালোই হতো ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহ দেওয়ার জন্য।
আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লাগলো।উত্তরণের পথে কবিতার মাধ্যমে কিছু অনুভূতি প্রকাশ করেছেন। তবে কবিতা লিখলে কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা হয়। ধন্যবাদ চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন অনুভূতিগুলি আবদ্ধ না থেকে প্রকাশিত হয়।ধন্যবাদ আপনাকে।