স্বরচিত কবিতা: "অপূর্ণ প্রেম"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20250211_072057.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে এক অপূর্ণ ভালোবাসার আক্ষেপকে কেন্দ্র করে এবং যে ভালোবাসাগুলির স্মৃতি শুধু হৃদয়েই বেঁচে থাকে।আর ভালোবাসার মানুষটিকে শুধু দূর থেকেই অনুভব করা যায়।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অপূর্ণ প্রেম


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আমি উপলব্ধি করি
তুমি আমার খুব কাছে,
ফাগুন হাওয়ার মতোই
সেই স্মৃতি আমার হৃদয়ে বান ভাসে।
কখনো গভীর সাগরে
কখনো বা চৈত্রের শেষ বিকেলে,
ছুটে চলা মাঠ-ঘাট প্রান্তরে
আর শহুরে জীবনের ভাঙা ইটের পাঁজরে।
দূর থেকেই তুমি সুন্দর
আর তোমার চঞ্চল মনের লেখনীগুলি,
যেখানে আক্ষেপ বাসা বাঁধে
কখনো বা আমি যোগ্য-অযোগ্যদের ভিড়ে।
তুমিও মিশে যাও---
না বলা ঠিকানার বেড়াজালে,
নানা রূপের গহ্বরে একটি রূপে
কিন্তু তোমার হৃদয়ও পুড়ে যায় শখের মানুষকে ঘিরে।
তোমার মনের ছোট্ট কোণে
আমি এক জোনাকি হয়ে,
বেঁচে থাকবো অনুভবের স্মৃতি নিয়ে
তুমি ভাসবে সেই স্মৃতির আঁধার হয়ে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

টাস্ক প্রুফ:

GridArt_20250211_231005198.jpg

 last year 

আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা দেখে থাকেন দিদি। আপনার কবিতা গুলো পড়লে মনটা অনেক ভালো হয়ে যায়। সব সময়ের মত আজকেও অনেক দারুণ একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন অসম্ভব সুন্দর ছিল। ভিন্ন রকমের কিছু অনুভূতি নিয়ে লিখেছেন কবিতাটা। আসলে ভালোবাসা একেবারে অন্যরকম। দূর থেকেও মানুষকে ভালোবাসা যায়। আর তার স্মৃতি সব সময় মনে থেকে যায়।

 last year 

একদমই তাই,দূর থেকেও একটি মানুষকে অনেক বেশি ভালোবাসা যায়।হয়তো তা মুখে সেভাবে প্রকাশ করা যায় না, ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার লেখা প্রতিটি কবিতা যে কারোর দৃষ্টি আকর্ষণ করবে।আজ আপু আপনার লেখা স্বরচিত অপূর্ণ প্রেম কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের এত সুন্দর সুন্দর মন্তব্য সত্যিই আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আপু,ধন্যবাদ আপনাকে ও।

 last year 

দিদি আপনার কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকতেও ভীষণ ভালো লাগে। আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

একেবারেই তাই,মানুষ শুধু স্মৃতি নিয়েও বেঁচে থাকতে পারে।ধন্যবাদ দাদা।

 last year 

আপনি খুব সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখতে পারেন। বেশ অনেকগুলো কবিতা আমি পড়েছি। আপনার কবিতার শব্দ ব্যবহার শব্দের মিল এছাড়াও সাবলীল ভাষা আমাকে মুগ্ধ করে। অনেক ভালো লাগলো চমৎকার এই কবিতা আবৃতি করতে পেরে।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ ভাইয়া।

 last year 

বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। হৃদয়ের অনুভূতিগুলো কবিতার ছন্দে চমৎকারভাবে শেয়ার করেছেন। সত্যিই আপু অপূর্ণ প্রেম কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। বিশেষ করে কবিতার এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

তুমিও মিশে যাও---
না বলা ঠিকানার বেড়াজালে,
নানা রূপের গহ্বরে একটি রূপে
কিন্তু তোমার হৃদয়ও পুড়ে যায় শখের মানুষকে ঘিরে।

এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year (edited)

আপনাদের কাছে ভালো লেগেছে কবিতাটি এতেই আমার লেখা সার্থক।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার লেখা "অপূর্ণ প্রেম" কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা "অপূর্ণ প্রেম" কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

চেষ্টা করি ভাইয়া, ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে লেখার।ধন্যবাদ আপনাকে।

 last year 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।অপূর্ণ প্রেম কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে কিছু ভালোবাসা আছে শুধু অনুভব করা যায় দূর থেকে। তবে আপনি ভালোবাসা নিয়ে চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি যতই পড়ি ততই ভালো লাগলো।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা সার্থক আপু,ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার স্বরচিত কবিতা অপূর্ণ প্রেম পড়ে অনেক ভালো লাগলো খুব দারুণ লিখেছেন আপু।কিছু ভালোবাসা পূর্ণতা পায় আবার কিছু ভালোবাসা অপূর্ন রয়ে যায়। অনেক ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলেই সব ভালোবাসা পরিপূর্ণতা পায় না, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 63154.19
ETH 1702.27
USDT 1.00
SBD 0.38