গদ্য কবিতা:"দূর থেকে বহুদূরে"

in আমার বাংলা ব্লগ9 hours ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।

IMG_20260721_235747.jpg


কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই আজ একটি গদ্য কবিতা লেখার চেষ্টা করলাম প্রেমের আঙ্গিকে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

গদ্য কবিতা: "দূর থেকে বহুদূরে"


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

তোমাকে যখন প্রথম দেখেছিলাম,
একটা উষ্ণ ভালোলাগার পরিতৃপ্তি কাজ করেছিলো মনে।দূর থেকে তোমার ঠোঁটের কোণের মৃদু হাসিটা আমার এখনো মনে ভাসে,
যেখানে শরতের একগুচ্ছ কাশফুলের ঢেউ খেলে গিয়েছিল।তোমার মুখের সবটুকু সৌন্দর্য্য ছুঁয়ে যায় আমার হৃদয়ে।আমি জানতাম,মাত্র কয়েক প্রহর পরেই বিদায়ের ঘন্টা।আমি লজ্জা পেয়েছিলাম, যখন তুমি অনুগত হয়ে আমার খাওয়ার দিকে তাকিয়ে ছিলে।কতটা শান্ত আর নির্মল ছিল তোমার মুখখানি।আমি দেখেছিলাম সেদিন তোমার নীরবতা, যখন তুমি দুস্টুদের দমনে ভীতু আর নিশ্চুপ ছিলে।শান্ত স্বভাবে এ যেন এক ব্যর্থতার প্রতিচ্ছবি আমার চোখে।আমার হৃদয় হাহাকার করে ওঠে আজো,প্রতীক্ষাগুলি ছাড়িয়ে গিয়েছে দূর থেকে বহুদূরে।কিন্তু কখনো তোমার কানে ধ্বনিত হয়নি,কারণ তুমি আছো নীরবে,মনের অন্তরালে,আর গহীন স্মৃতির পাতাজুড়ে।।


আশা করি আমার আজকের গদ্য কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীগদ্য কবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66255.47
ETH 1927.92
USDT 1.00
SBD 0.39