স্বরচিত কবিতা: "জীবন মানেই ভাঙা-গড়া"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি লেখা হয়েছে জীবনকে ঘিরে।আসলে এই জীবন উদাহরণ দিয়ে ঠাসা ।কখনো রঙিন কখনো খারাপ অনুভূতির বহিঃপ্রকাশ।কখনো যুক্ত তো কখনো ছেড়া সুতার মতো।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
জীবন মানেই ভাঙা-গড়া
কখনো চলমান, কখনো তা স্থির
কখনো রঙিন ,কখনো বা তিমির
কখনো যুক্ত, কখনো বা ছেড়া সুতো
সবমিলিয়ে এক কল্পতরুর বেশ।
জীবনটা উদাহরণে ঠাসা
কখনো মধুর,তো কখনো তিক্ত ভাষা
কখনো জীবন্ত অনুভূতির মেলা,
আবার কখনো মুর্ছে যাওয়া ফুলের খেলা
জীবনটা বড্ড বেশি রঙ্গমঞ্চ,
যে মঞ্চে সত্য-মিথ্যার অভিনয় অনবরত
নাটকের শীর্ষ চরিত্রে আমরা অভিনেতা।
জীবন মানেই ভাঙা-গড়া
কখনো খারাপ অনুভূতির বহিঃপ্রকাশ,
আবার কখনো ব্যঞ্জনমেলার আভাস
হৃদয়ের আগুনে দগ্ধ হওয়া এ জীবন,
আবার কখনো বিলাসিতায় মত্ত এ মন।
জীবনের পালতোলা নৌকার দিন ফুরিয়েছে
বাইরে সভ্য হলেও হৃদয়ে কালিমা জমেছে,
স্বাধীনতাগুলি কাঠের তক্তার ফাঁকে বন্দী
পেরেক আর পাটাতনের এক বিরাট সন্ধি,
জীবনটা আটকে আছে শুধু জলছাড়া মাছে।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
আপনার কবিতার লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
তাই লজ্জা পেলুম ভাইয়া, চেষ্টা করছি আরকি।ধন্যবাদ আপনাকে।
ক্রমশ শেষের দিকে গিয়ে কবিতা টা খুলেছে তোমার। তবে শুরুর দিকে লিখেছ 'জীবন মানে নৌকা কখনো চলমান কখনো স্থির' জীবন কিন্তু কখনোই স্থির নয়। ভালো-মন্দ সব নিয়েই সময়ের কাঁটা ঠিক এগিয়েই যায়। বাকি অনুভূতি হল সুন্দর ভাবে প্রকাশ করেছো।
জানি দিদি,কিন্তু এই স্থির বলতে আমি বুঝিয়েছি জীবন কখনো কখনো থমকে দাঁড়ায় সাময়িক সময়ের জন্য সেটাকে।ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
বাস্তব জীবন নিয়ে চমৎকার লিখেছেন প্রতিটি লাইনে একটা মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার আংশিক বাস্তবতা তুলে ধরেছেন ভালো লেগেছে দিদি শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।
বেশ দারুণ একটি কবিতা লিখেছেন আপু পড়ে অনেক ভালো লাগলো সত্যিই জীবন মানে কখনো রঙিন কখনো বা ছেঁড়া সুতার মত। বাস্তবতাকে কেন্দ্র করে অনেক সুন্দর ভাবে কবিতার ভিতরে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
এটা সত্যি বলেছেন দিদি কবিতা হচ্ছে অনুভূতির ফসল। অনুভূতি যত সুন্দর হয় কবিতাও তত সুন্দর হয়।দিদি আপনার কবিতা এবং অনু কবিতার সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি সত্যিই চমৎকার কবিতা লিখে থাকেন। আজকে আপনার স্বরচিত "জীবন মানেই ভাঙ্গা-গড়া" কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।
একেবারেই ঠিক বলেছেন, অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম হচ্ছে এই কবিতা।আপনার মন্তব্য আমার কাজে অনেক অনুপ্রেরণা যোগায়, ধন্যবাদ দাদা।
আসলে প্রত্যেকটা মানুষের জীবনটাই এরকম। একটা মানুষের জীবনে একবার ভালো মুহূর্ত আসবে, আরেকবার খারাপ মুহূর্ত। এরকম ভাবেই তো জীবনটা চলে। আপনি আজকে অনেক সুন্দর করে জীবনকে ঘিরে কবিতাটা লিখেছেন। এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে ফুটে উঠেছে জীবনের বাস্তবতা। অনেক সুন্দর ছিল দিদি আপনার আজকের কবিতাটি।
বাস্তবতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু,আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে।।
জীবন আসলে কখনোই স্থির নয়। সব সময়ই চলমান।বাস্তব জীবন নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন আপনি। কবিতাটি আবৃতি করে ভালো লাগলো।জীবনে কখনো ভালো মুহূর্ত কখনো খারাপ মুহূর্ত আসতেই থাকে। এই ভালো খারাপ মুহূর্তগুলোকে নিয়েই জীবন চলতে থাকে তার আপন ঠিকানায়। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জীবন কখনো থেমে থাকে না কিন্তু কখনো কখনো আমাদের চলার পথগুলি থমকে দাঁড়ায় যেটা আসলে জীবনের সঙ্গে যুক্ত।ধন্যবাদ আপু।
বাহ এক কথায় দুর্দান্ত হয়েছে। আপনার স্বরচিত কবিতা জীবন মানেই ভাঙ্গা গড়া কবিতাটি পড়ে মনে হচ্ছিল আমি যেন জীবনের বাস্তব কিছু চিত্রকে উপলব্ধি করতে পারছি। যে জীবনে অভিনয় দুঃখ বেদনা সত্য মিথ্যা রঙিন অন্ধকার মোট কথা সবকিছুই বিদ্যমান। জীবনে সবকিছুর বাস্তব চিত্র আপনার কবিতার মধ্যে ফুটে উঠেছে। শুভকামনা রইল আপনার পরবর্তীতে লেখা চমকপ্রদ কবিতা গুলির জন্য।
চেষ্টা করেছি, বাস্তবতাকে কবিতায় রূপ দেওয়ার জন্য।ধন্যবাদ আপনাকে ভাইয়া।
জীবন মানেই ভাঙা-গড়া এটি বাস্তব আপু জীবন কখনোই স্থির নয়। আমাদের জীবন সুখ-দুঃখ নিয়ে হয়ে থাকে। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
জীবন কখনো কখনো থমকে দাঁড়ায় ভাইয়া, ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।