স্বরচিত কবিতা: "ক্ষীন আবেশ"
নমস্কার
কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতাটিতে ভালোবাসায় আবেগ মিশ্রিত অনুভূতির কথা বলা হয়েছে।তাই অনুভূতিগুলি ভিন্নরকম, ভিন্নসুরে, ভিন্নতালে উপস্থাপিত হয়েছে।এই আবেগ মেশানো কল্পনা ঘিরে বেঁচে থাকার আনন্দ পায় মানুষ,হারিয়ে যায় দূর অজানায়।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
ক্ষীন আবেশ
আমি অনাবিল আনন্দে তা পালন করবো,
তোমার জন্য নিতে পারি সব ঝুঁকি
বদলে শুধুই দেখতে চাই তোমার নিষ্পাপ মুখের হাসি।
আমি হাজারো বাঁধ পাড়ি দিয়ে তোমাকে পেয়েছি
তাই নিভৃত হতে দিতে পারি না অকারনের ছোট্ট ভুলে,
তুমি উজ্জীবিত ফুলের মতোই সতেজ,মায়াবী চোখ
সব কিনারায় ডুবে যাওয়ার ক্ষীন আবেশ।
তোমাকে নিয়ে সাজাতে পারি সহস্র শব্দগুচ্ছ
লিখতে পারি হাজারো কবিতা,প্রেমের গল্প
তোমাকে নিয়ে হৃদয়ের ভাষাগুলো কাঁচের মতোই স্বচ্ছ
নিয়তির পরিহাসে জীবনের সময়টা বড়োই স্বল্প।
তোমার জন্য পাড়ি দেব সমুদ্র,গহীন বন
সইয়ে নেব রাজস্থানের তপ্ত বালুর দহন,
তুমি উৎকণ্ঠা,উচ্ছ্বাসে ভরা আবেগ
তোমার কাছে করতে পারি হাজার বাহানা।
ভালোবাসার রং-তুলিতে আঁকা প্রতিচ্ছবি
তোমার জন্য হারিয়ে যেতে পারি দূর অজানায়,
তুমি হৃদয়ের চঞ্চলতা,শীতল পথের আলোক দিশারী
মনের যন্ত্রণাগুলি ডুবে আছে ভালোবাসার রঙিন কল্পনায়।।
আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
পোস্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
মানুষ কল্পনা করেই আনন্দ পায়। কখনো বা দূর অজানায় হারায়। ভালোবাসা আবেগ নিয়ে খুব সুন্দর কবিতা রচনা করেছেন আপু। আসলেই সত্যি বলতে মানুষ কল্পনাতেই বেশি বেঁচে থাকে।
ঠিক বলেছেন, এক একটি ভাবনা যেন এক একটি কল্পনা।ধন্যবাদ আপু।
খুবই সুন্দরভাবেই আপনি কবিতাটি তৈরি করেছেন। আর এই কবিতার লাইন একদম অসাধারণ হয়েছে। আর এই কবিতার মধ্যে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু বিষয়বস্তু তুলে ধরেছেন, যা একদমই অসাধারণ এবং ইউনিক।
ধন্যবাদ ভাইয়া।
ভালোবাসার আবেগ আর অনুভূতিগুলো সত্যিই দারুন। এটা ভেতর থেকে অনুভব করতে পারলে তীব্র শিহরণ অনুভব করা যায় হৃদয়ের গহীনে।
যাইহোক ভালোবাসা জড়ানো আপনার কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো, বেশ গুছানো সুন্দর ছিল লাইনগুলো।
যদিও এগুলো আমার কল্পনা দ্বারা লিখিত তবুও আপনার কাছে ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
ঠিক বলেছেন দিদি ভালোবাসার ক্ষেএে মানুষের জীবন টা বড়ই অল্প। কিন্তু ভালোবাসার মানুষটা পাশে থাকলে এই অল্প জীবন টা যেন আরও ছোট মনে হয়। আপনার ক্ষীণ আবেশ কবিতা টা অসাধারণ ছিল। একজনের প্রতি ভালোবাসা প্রকাশ মায়া সবকিছুই প্রকাশ পেয়েছে আপনার কবিতা টাই। অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
আসলেই, ভালোবাসার মানুষ পাশে থাকলে সময় অল্প মনে হয় কিন্তু বিরহের যন্ত্রনাগুলি দীর্ঘ হয়।সুন্দর মতামত জানিয়েছেন,ধন্যবাদ ভাইয়া।
দিদি আপনার লেখা কবিতা গুলো আমার কাছে। আপনি অন্যান্য দিনের মতো আজকেও অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন, যেটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। ক্ষীন আবেশ কবিতাটার প্রত্যেকটা লাইন জাস্ট অসাধারণ ছিল। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এত সুন্দর করে কবিতাটা লিখে আমাদের মাঝে করে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার পরবর্তী কবিতাটা পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।
অবশ্যই চেষ্টা করবো আপু,নতুন কোনো কবিতা লেখার জন্য।ধন্যবাদ এভাবেই উৎসাহ দিয়ে পাশে থাকবেন।
কবিতার মধ্য দিয়ে মনের আবেগ ভালবাসা গুলো খুব ভালোভাবে তুলে ধরা যায়। আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। ক্ষীন আদেশ নিয়ে যে কবিতা লিখেছেন কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন চমৎকার ভাবে লিখেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
ক্ষীন আদেশ নয়,ক্ষীন আবেশ ভাইয়া।যাইহোক আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম।ধন্যবাদ আপনাকে।