স্বরচিত কবিতা: "পাহাড়ের কিনারায়"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে এক মিষ্টি অনুভূতি নিয়ে।যাতে কাল্পনিক রূপ দেওয়া হয়েছে, কল্পনাগুলি সত্যিই অদ্ভুত এক প্রশান্তি দেয়।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম কয়েক লাইনের একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
স্বরচিত কবিতা: "পাহাড়ের কিনারায়"
পাহাড়ের গা ঘেষে নদী প্রবাহিত হয়
শীতল হাওয়া বইয়ে যায়,
পাখিগুলো মেঘের কোল দিয়ে উড়ে যায়
পাহাড়ের চূড়া আকাশ ছুঁয়ে যায়।
সাদা ধোঁয়ার মেঘগুলো ভেসে যায়
ঝর্ণাগুলি নদীতে মিলে যায়,
পাথরগুলো চকচকে হয়ে ওঠে
স্বচ্ছ জলের ধারায়
দস্যুগুলি ঘাঁটি বাঁধে পাহাড়ের কিনারায়।
জীবনের অসীম সীমানা পেরিয়ে
সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে,
কল্পনাগুলি অদূর যাত্রায়
পাড়ি দেয় স্বপ্নের অজানায়।
গম্ভীর সময়ের টানাপোড়েনে
ভাবনাগুলো কারণ-অকারণে।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|