স্বরচিত কবিতা: "হৃদয়ের ছত্রছায়া হয়ে"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও ভালো আছি।তার উপরে বাইরে রিমঝিম আওয়াজে বৃষ্টি পড়ছে।তাই ভাবলাম এমন একটা মুহূর্তে কবিতা লেখার চেষ্টা করি আমার কোনো কল্পনার রাজকুমারকে ঘিরে☺️☺️.আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

IMG_20240810_191818.jpg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটি একটু ভিন্নরকম অনুভূতি নিয়ে লেখা হয়েছে।যেখানে মানুষের আবেগকে আমরা উন্মুক্ত করে দিতে চাই পৃথিবীর সমস্ত কিছুর মিশেলে।কখনো আকাশ, কখনো সমুদ্র কখনো বাতাস আবার কখনো নিজের হৃদ স্পন্দনের মাঝে মেলে ধরতে চাই আমাদের কল্পনার মুক্ত ভাবনাগুলোকে।।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

হৃদয়ের ছত্রছায়া হয়ে


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

তুমি আবেগে মুড়ানো এক স্মৃতি হয়ে থেকো
থেকো ছন্দের জাদুকর হয়ে,
তুমি আকাশের রংধনু হয়ে থেকো
থেকো কল্পনার রাজকুমার হয়ে।



তুমি প্রদীপের শিখা হয়ে থেকো
থেকো শিখার ধোঁয়ায় জমা কালি হয়ে,
তুমি অপেক্ষাকে আগলে রেখো
দিগন্ত পেরোনো ভবঘুরে জীবনে।

তুমি প্রশ্ন হয়ে থেকো
আমি সাদা রঙের কাগজে উত্তর লিখে দেব,
তুমি দখিনা বাতাস হয়ে বইয়ে যেও
আমি সাদা-কালো মেঘ হয়ে ভাসবো।

তুমি জ্বলন্ত তারা হয়ে থেকো
ধূসর পৃথিবীর একটি কোণে,
আমি কম্পিত বিশ্বাসে তাকিয়ে থাকবো
সবটুকু ভরসাকে জড়ো করে দুই হাত বাড়িয়ে।

তুমি সুখ হয়ে থেকো
আমি যন্ত্রনাগুলিকে মুছে দেব,
তুমি মনের মণিকোঠায় আশ্রয় নিও খুঁজে
আমি পাহারা দেব হৃদয়ের ছত্রছায়া হয়ে ।

তুমি বিষণ্ণঘেরা হৃদয়ে বাসা বেঁধো
সব দাবানলকে শান্ত করে,
ভালোবাসার সুখময় উল্লাসে--
প্রতিবাদী প্রেমের বন্ধনে,তুমি মিষ্টি আলিঙ্গনে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 2 years ago 

আগের দিনগুলোর থেকে আজকের কবিতাটি অনেক ভালো হয়েছে বোন। কবিতাটির বাঁধুনি বেশ সুন্দর৷ লিখে চলো। লেখাই প্রকাশের পথ।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি😊।

 2 years ago 

আপনি অনেক সুন্দর কবিতা লিখেন আপু। আপনার কবিতাটির মর্মার্থ অনেক।পড়ে বেশ ভালো লাগলো এবং এই পোস্টটি ফিচার্ড এ দেখেও অনেক বেশি খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

উৎসাহিত হলাম,ধন্যবাদ আপু।আপনিও ভালো থাকবেন।

 2 years ago 

আপনি প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে অনেক ভালোবাসেন জেনে ভালো লাগলো। তবে আপনার কবিতাগুলো আমি পড়ে থাকি আমার অনেক ভালো লাগে আপনার কবিতা।বেশ দারুন লিখেন আপনি। আপনার কবিতাটি ফিচারড আর্টিকেলে দেখে অনেক ভালো লাগছিল।ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনিও কিন্তু সুন্দর লেখার সঙ্গে সঙ্গে সুন্দর আবৃত্তি করেন।যেটা আমার কাছে খুবই ভালো লাগে আপু,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ। কবিতাটায় একটা খুব সুন্দর আবেদন আছে। একটা বার্তা আছে আগাগোড়া। সুন্দর লিখেছো বোন। তোমার কবিতা বেশ কয়েকদিন হল পড়ছি৷ সহজ ভাষায় সুন্দর একটি বার্তা দাও৷ প্রেমের কবিতায় এই সরলতাটা খুব কোমল হয়ে ওঠে। আরও লেখো৷ ভালো থাকো।

 2 years ago 

দাদা,আমার অদক্ষ হাতের লেখনী যখন আপনাদের কাছ থেকে প্রশংসা পায়।তখন আনন্দের সীমানা থাকে না, অনেক অনুপ্রাণিত হই।আশা করি এভাবেই পাশে থাকবেন, অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63447.16
ETH 1663.05
USDT 1.00
SBD 0.42