স্বরচিত কবিতা: "দিনের অন্তিমে"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।আজ আপনাদের সঙ্গে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
আবারো একটি সকাল
নতুন গল্প একে দিয়ে যায়,
অপেক্ষার শেষ প্রহর পেরিয়ে
আশাগুলি প্রাণ ফিরে পায়।
প্রতিহত জীবনের ইতিহাস উপচে
কোনো গুরুত্বহীন ঠিকানায়,
বালুকনার আস্তরণ সরিয়ে
আবারো একটি ভুলের শুরু।
অব্যক্ত কথাগুলো অবলীলায় প্রকাশিত
ঘোর সংকোচময় পরিস্থিতির উত্তরণে,
কিছু ফিরে পাই দিনের অন্তিমে
আবার কিছু অপূর্ণ রইয়ে যায়,
ভবিষ্যতের গন্তব্যে।
নতুন সূর্য,নতুন ভোরের কাহিনী
স্বপ্ননীল তটের সীমানায়,
যাত্রা শুরুর প্রথম একটি একটি ধাপ
কখনো আশাহত জীবনের নিঃশ্বাস।
কিছু অন্তর্হিত করতে চাই
চাই একান্তই নিজের মধ্যে বাসা বাঁধতে,
চাই অজানায় পাড়ি দিতে।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে আশাহত জীবনের গল্পগুলোকে কেন্দ্র করে।একটি দিনের শুরু কোনো অপেক্ষাকে ঘিরে হয়, যা পূরণ হয় আবার অপূর্ণ থাকে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
দিনের অন্তিমে
নতুন গল্প একে দিয়ে যায়,
অপেক্ষার শেষ প্রহর পেরিয়ে
আশাগুলি প্রাণ ফিরে পায়।
প্রতিহত জীবনের ইতিহাস উপচে
কোনো গুরুত্বহীন ঠিকানায়,
বালুকনার আস্তরণ সরিয়ে
আবারো একটি ভুলের শুরু।
অব্যক্ত কথাগুলো অবলীলায় প্রকাশিত
ঘোর সংকোচময় পরিস্থিতির উত্তরণে,
কিছু ফিরে পাই দিনের অন্তিমে
আবার কিছু অপূর্ণ রইয়ে যায়,
ভবিষ্যতের গন্তব্যে।
নতুন সূর্য,নতুন ভোরের কাহিনী
স্বপ্ননীল তটের সীমানায়,
যাত্রা শুরুর প্রথম একটি একটি ধাপ
কখনো আশাহত জীবনের নিঃশ্বাস।
কিছু অন্তর্হিত করতে চাই
চাই একান্তই নিজের মধ্যে বাসা বাঁধতে,
চাই অজানায় পাড়ি দিতে।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1982127991535874417?t=7bC6RXOSJBDsUgUgyrMC-w&s=19
https://x.com/green0156/status/1982130082123784285?t=2hVJpvvQ1q4MTWzfpnh_7Q&s=19
টুইটার লিংক