স্বরচিত কবিতা: "রং-বদলের মেলা"

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।আজ আপনাদের সঙ্গে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।


GridArt_20250930_085320034.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে পরিবর্তনকে কেন্দ্র করে।সবসময় পরিস্থিতি একইরকম ভাবে স্থির থাকে না, তার বদল ঘটে।তো সেই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

রং-বদলের মেলা


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আকাশে নীল মেঘ জমেছে
কখনো তা কালো ধোঁয়াময়,
চেহারায় সুশ্রী স্পষ্ট হয়ে ওঠে
ভাষাতে আসে পরিবর্তন।
পুজোতে আনন্দের আমেজ আসে
আর সেখানে রং-বদলের মেলা ঘটে,
পরিস্থিতিগুলি স্থির,নির্জীব নয়
বহমান,চলমান,প্রবাহিত কিংবা পরিবর্তিত হয়।
কালের মহিমায় বদল ঘটে
চিঠি থেকে আজ ফোনের জগতে,
লাঙল থেকে ট্রাক্টরের মেলা
গরুগাড়ি থেকে বিভিন্ন যানবাহনের ঘটা।
শান্ত থেকে হিংস্রতার দুনিয়া
ত্যাগ থেকে আজ রাশি রাশি চাহিদা,
অসভ্য থেকে সভ্য
সরল থেকে আজ সব দৃষ্টিরা লুব্ধ।
অতীত বড়ই অদ্ভুত রহস্যময়
কিন্তু বর্তমান খুবই ভয়াবহ কঠিনতায়,
এক থেকে হতো দশ ভাগিদার
এখন দশ-ই লুফে নিতে চাই একাই।
আজব সব নিয়মের পালা
ঘটে ফ্যাকাসে রং-বদলের মেলা।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 9 months ago 

খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এতো চমৎকার একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকে সুন্দর কবিতা শেয়ার করেছেন তা যেভাবে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে কবিতার মধ্যে আপনি লাইনের সামঞ্জস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷৷

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60049.63
ETH 1572.05
USDT 1.00
SBD 0.42