স্বরচিত কবিতা: "যদি তুমি পড়তে চাও"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20231209_194804.jpg
সোর্স

কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি ভালোবাসার কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতায় একতরফা ভালোবাসা এবং দুটি হৃদয়ের গভীর ভালোবাসা ভেঙে যাওয়ার গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে।কিন্তু কোনটা প্রকাশ পায় আবার কোনোটা অন্ধকারের আড়ালে থেকে যায়।তাই অতীতকে পিছনে ফেলে বর্তমানকে নিয়ে জীবন গড়াটা ভীষণ জরুরি।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

যদি তুমি পড়তে চাও

যদি তুমি পড়তে চাও
তাহলে আমি লিখতে পারি হাজারো কবিতা,
স্বপ্নময় আবেগের ঘনঘটা দিয়ে
বেদনাভরা বিস্মৃতি নিয়ে--
কখনো বা ভালোবাসার রহস্যময় ইঙ্গিত মিশিয়ে।
যদি তুমি শুনতে চাও
পড়ে শোনাতে পারি আমি---
কিন্তু আবৃত্তি করে নয়,
দিনের শেষে একতরফা
প্রেমগুলো বড্ড মাথাচাড়া দেয় নিভৃতে।
কারো বা আবার হৃদয় পোড়ে বিরহ-যন্ত্রণায়
সবার সম্মুখে রংতুলির ছোঁয়ায়,
রেগে যাওয়া মন মোর পছন্দ--
কিন্তু পক্ষপাতী নই ভাঙা জিনিসের খন্ড।
বিশ্বাসটা ধরে রাখাটা বড্ড কঠিন
আবেগের থেকে ভাবনাটা বেশি ক্ষীন,
মানুষের মন আটকে সিনেমাটিক---
তাই বিয়েটাও এখন শুধুই দার্শনিক।
তেমনি অতীত একটি ধোঁয়াশা মাত্র
শিক্ষা নেওয়ার জালে আটকে
ভালোবাসারা নেশার ঘোরে---
বর্তমানটা জরুরি, বড্ড আপেক্ষিকে।

আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন দিদি , কবিতা হলো মানুষের মনের অনুভূতি ৷ অল্প কিছু শব্দ আর বাক্য দিয়ে লেখা মনের অনুভূতি ৷ ছোট এই কবিতার মাধ্যমে মনের বৃহত্তম বিষয়কে প্রকাশ করা হয় ৷ আপনি অনেক সুন্দর লিখেছেন , আপনার কবিতাও অনেক সুন্দর হয়েছে ৷ অনেক ভালো লাগলো আপনার কবিতা এবং গুছিয়ে লেখা কিছু কথা ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

একটি মানুষের জীবনের অনেক গল্প অনেক অনুভূতি অনেক আবেগ মনের মধ্যে লুকিয়ে থাকে। যেটা প্রকাশ করার একটি বড় বিষয় হলো কবিতা। আমাদের কমিউনিটিতে সেটা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি । আপনি আজকে দারুন একটা কবিতা লিখেছেন । যেখানে নিজের অনুভূতি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। প্রত্যেকটা লাইন খুবই সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর অনুভূতি ব্যক্ত করার জন্য, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার লেখা তুমি যদি পড়তে চাও শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার চমৎকার আবেগ দারুন ভাবে ফুটে উঠেছে। অত্যন্ত সাবলীল ভাষায় লেখা অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন৷ আপনার কাছ থেকে এই কবিতাটি পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ একদম অসাধারণ ভাবে আপনি এই কবিতাটি এখানে শেয়ার করেছেন৷ এই কবিতার প্রতিটি লাইন খুবই ভালোভাবে মিশ্রণ দিয়েছেন৷ যা আপনার কবি প্রতিভাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে৷

 3 years ago 

আপনার মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার কবিতাগুলো কেন জানি আমার কাছে সব সময় অন্য রকমের লাগে এবং পড়তে খুবই ভালো লাগে । আপনার কবিতার অর্থগুলো অন্য লেভেলের । আজকের কবিতা টিও অনেক ভালো ছিল দিদি পড়ে খুব ভালো লাগলো । আসলে আমরা অতীত নিয়ে পড়ে থাকি কিন্তু বর্তমান আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে । আর বিয়েটা হয়ে যাচ্ছে দার্শনিকের মত

 3 years ago 

ভালো লাগলো আপনার সুন্দর মতামত পড়ে, অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37