স্বরচিত কবিতা: "তোমার দারুণ অবাধ্য"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20240120_061917.jpg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি ভালোবাসার কবিতা নিয়ে।আজকের এই কবিতায় ভালোবাসার কিছু খুনসুটি তুলে ধরবো।আসলে আমার কাছে ভালোবাসা মানে কল্পনায় ঘেরা এক সাগর।আসলে ভালোবাসার মানুষের কাছে বাকি সব কিছুই ফিকে ও উজ্জ্বলহীন মনে হয়।তো সেটাই বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম কবিতার জীবন্ত কিছু বাক্য দিয়ে।তো সেই ভাবনায় ফুটিয়ে তুললাম আমার আজকের কবিতায়। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

তোমার দারুণ অবাধ্য

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আমার কাছে ভালোবাসা মানে
লম্বা খুনসুটিতে কাটানো গল্প
রাশি রাশি ভরানো রঙিন সুবাসিত কল্প।
আমার কাছে ভালোবাসা মানে
কল্পনায় ঘেরা এক সাগর-
যার পরিমাপ করা হয়না কখনো।
ভোরের শিশির বিন্দুরা ছুঁয়ে যায় আমাকে
বাতাবি লেবুর গন্ধে ঢাকে বাড়ির উঠান জুড়ে,
আর আমি ডুবে থাকি কোনো কাল্পনিক চরিত্রে।
আমার কাছে ভালোবাসা মানে
তরুলতার বিশুদ্ধ ছায়া,
পাখিদের কিচিরমিচির কান ফাটানো শব্দ
আর আমার চোখে তোমার দারুণ অবাধ্য।
আমার কাছে ভালোবাসা মানে
তুমি ভোরের আলোক বিন্দু,
বসন্তের ফুটন্ত ফুল
আর স্নিগ্ধতায় ঝরে পড়া বৃষ্টি,
আমার চোখে তোমার অপরূপতা
বাকি সবকিছুই ম্লান সৃষ্টি।।

আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আমি জানি আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কবিতা রচনা করে শেয়ার করে থাকেন। আপনার কবিতা আমার কাছে খুবই ভালো লাগে। চমৎকারভাবে আজকের কবিতার প্রত্যেকটা লাইন সাজিয়েছেন। আবৃত্তি করতে বেশ ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আমি মনে করি দূর থেকে ভালোবাসা মানে কল্পনার এক জগত। প্রিয় মানুষটাকে নিয়ে কল্পনার জগতে থাকা এক অন্যরকম ভালোবাসা। কবিতাটি ছন্দে ছন্দে বেশ ভালোই লেগেছে।

 3 years ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।কবিতায় অনেক বড় বিষয়বস্তুকে ছোট আকারে তুলে ধরা যায় মনের অনুভূতি দিয়ে।ভালোবাসার দারুন একটি কবিতা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ভালোবাসার বহিঃপ্রকাশ একেকজনের কাছে একেক রকম।
আপনার কবিতার মাঝে খুব সুন্দর ভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সাবলীল মতামত পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি স্বরচিত কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে লিখে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দিদি আপনার কবিতার লেখাগুলো এমন হয় যে মন ছুঁয়ে যাওয়ার মতো। আমার কাছে বরাবরই আপনার কবিতাগুলো পড়তে ভালো লাগে এবং আপনার কাছ থেকে আমি শিখছি প্রতিনিয়ত। আজকের কবিতায় ভালোবাসার সুন্দর কিছু ডেফিনেশন পেলাম!

আমার কাছে ভালোবাসা মানে
তুমি ভোরের আলোক বিন্দু,
বসন্তের ফুটন্ত ফুল
আর স্নিগ্ধতায় ঝরে পড়া বৃষ্টি

মন ছুঁয়ে গেল আসলে দিদি 🌼🦋

 3 years ago 

আপনার কাছ থেকে আমি শিখছি প্রতিনিয়ত।

আপনি আমার লেখা পড়ে কিছুটা শিখতে পারছেন এতেই আমার সার্থকতা ভাইয়া, অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কাছে ভালোবাসা মানে
তরুলতার বিশুদ্ধ ছায়া,
পাখিদের কিচিরমিচির কান ফাটানো শব্দ
আর আমার চোখে তোমার দারুণ অবাধ্য

খুবি সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37