স্বরচিত কবিতা: "ভাসমান"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা নিয়ে।

IMG_20230920_151745.jpg
সোর্স

কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতাটিতে কিছু ভালোবাসার প্রতিচ্ছবি ও টক-মিষ্টি খুনসুটির কথা তুলে ধরার চেষ্টা করেছি।যদিও আমার ক্ষেত্রে এগুলো সবই কাল্পনিক তবুও তা বাস্তবিক।ভালোবাসায় প্রত্যেকটি মুহূর্ত গেঁথে থাকে এক একটি স্মৃতি হয়ে।সেই স্মৃতি ঘিরে জমে থাকে একরাশ অপেক্ষায়।আবার কখনো প্রথম ভালোবাসার রঙিন ছোঁয়ায়।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

ভাসমান

তুমি ছাড়া এই জীবন ভাসমান, গতিহীন
সময়ের চক্র থেমে যেন সবই অমলিন,
ধূসরতায় ঢাকা এই সুনীল আকাশ
মনের গভীরে ফুটেছিল পদ্ম,পলাশ।
তোমার জন্য শরতের প্রথম শিউলি ফুল
আজও শুকানো মালার কুড়ানো মশগুল,
হঠাৎ অভিমানে ভেঙে পড়া এক সৈনিক
অজানা ভালোবাসায় শুনিয়েছিল মিষ্টি গীত।
ঝরা পাতার মতোই ভালোবাসার প্রহর গুনে
রঙিন আকাশে যেন কালো মেঘ জমে,
অপেক্ষারা ছুটে চলে দুর্নিবারে
তবুও ভালোবাসার স্মৃতিগুলো ভাস্বরে।
শেষ বিদায়ের রং তুলিতে ছবি আঁকবে বলে
রাতের আঁধারে বাগানবিলাস দেখবে বলে,
কথার ফুলঝুড়ি তুমি ছড়িয়েছিলে
তাইতো তুমি ছাড়া এই জীবন ভাসমানে।
এখন সেই শরতের হাওয়া বয়
শুধু হৃদয়ের মাঝে অফুরন্ত শূন্যতায়,
এই শূন্যতাই বন্দী নিঃশ্বাসে ডুবে আমি
দিয়েছি সব ধুসরতাকে মুক্তবীনে।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর কবিতা শেয়ার করেছেন সেটি হচ্ছে ভাসমান। কবিতার প্রতিটি অরণ্য অসাধারণ ছিল পড়ে আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার মতামতের জন্য।

 3 years ago 

খুবই চমৎকার ও অর্থবহ একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।আসলে কবিতার মাধ্যমে অতি সহজেই মনের ভাবকে ফুটিয়ে তোলা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য দ্বারা অনুপ্রাণিত করার জন্য, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ্ আপু আপনি তো চমৎকার একটি কবিতা লিখেছেন আজকে।আপনার কবিতাগুলো বরাবর দারুন হয়।আজকের কবিতাটিও ভালো লেগেছে।কবিতার লাইনগুলো চমৎকার ছিল।একদম সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার প্রশংসাভরা মতামত পড়ে উৎসাহ পেলাম ,ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার কবিতা আমার কাছে অনেক ভালো লাগে।আজ ও আপনি মান অভিমান নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি আপু ভালোবাসার মানুষ ছাড়া জীবনটা ভাসমান। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ভালোবাসার মানুষ ছাড়া অপূর্ণ মানুষের জীবন।ধন্যবাদ আপু,সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 3 years ago 

আসলে দিদি ভালোবাসার মানুষকে ছাড়া সবকিছুই এলোমেলো। কবিতাটি প্রতিটি লাইন সত্যি অসাধারণ হয়েছে। আমি কয়েকবার পড়েছি আপনার স্বরচিত কবিতা খুব ভালো লেগেছে । অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই ভালোবাসা একটা আবেগের মতো সেটি ছাড়া বেঁচে থাকা কঠিন।ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37