স্বরচিত কবিতা: "ধুলাবালি"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা নিয়ে।

IMG_20230924_001052.jpg

কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতাটিতে শৈশবের স্মৃতির কথা তুলে ধরার চেষ্টা করেছি।প্রত্যেকের স্মৃতি হয়তো একরকম নয় কিংবা একরকম।এছাড়া বাস্তব জীবনের দুঃসহ,কঠিনটাকে মেনে নেওয়ার কথা তুলে ধরা হয়েছে।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

ধুলাবালি

কারো শৈশব ভেজা আর কারো বা রোদ্দুরে
কারো শৈশব ধুলাবালি, আর কারো বা ইট পাথরে,
আমিও তাদের একজন,যারা ধুলায় মেখে
আমাদের স্মৃতিগুলো কিছুটা এক
আবার চলার পথও অমসৃন,পাতা ফাঁদ।
আমার শৈশব কয়লা খনির কালি মেখে
আবার কখনো মেষপালক চড়িয়ে
ঠান্ডা হাওয়া স্পর্শ করে যায় শরীরকে
বদ্ধ শহরের ঘুমানো রাজপুরি থেকে
ধুলাবালির স্নিগ্ধ গন্ধকে অস্বীকার করে।
শৈশবের আর্তনাদে কত শিশুর জীবন সংশয়
আবার ধুলাবালি মাখা বন্দিশালায়,
কিন্তু আমার শৈশব গ্রাম্য মাঠের খোলা হাওয়ায়
লুটোপুটির শব্দে ভরে যেত চারিদিক
আর মায়ের বকুনির মিষ্ট হিতাহিত।
ধুলাবালির রং তুলিতে আকা প্রতিচ্ছবি
নিষ্ঠুর শহরের বিবর্ণ চেহারার ভূমি,
রাতের আঁধারে চার দেওয়াল যেন কেঁদে ফেরে
যেখানে উজ্জ্বল চাঁদের আলোয় ধুলাবালি ফিকে হাসে।।

আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ধুলাবালি নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন, আপনার কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আমার। আজকের কবিতাটি অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দিদি আপনার লেখা কবিতা গুলো আমি প্রতিনিয়ত অনেক বেশি পছন্দ করি। আজকে দেখছি শৈশবের স্মৃতি নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখে ফেলেছেন আপনি। আপনার লেখা ধুলাবালি কবিতাটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন আপনি সাজিয়ে গুছিয়ে লিখেছেন দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনার কবিতাটা অসম্ভব সুন্দর ছিল এটা বলতে হয়।

 3 years ago 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এটা জেনে বেশ ভালো লাগলো আপু আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে বেশ ভালো লাগে। ধুলি মাখা গায়ে আমরা খেলা করতাম ঠিক সেই কথাগুলো আপনার কবিতার মধ্যে ফুটে তুলেছেন। ছোটবেলার সেই ধুলি মাখা দিনগুলো কথা বেশ মনে পড়ে গেল। ধুলাবালি নিয়ে চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

গ্রামের শৈশব তুলে ধরলাম আর কি।আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সব সময় কবি প্রতিভাকে তুলে ধরার মতো আজকেও আপনি খুবই সুন্দর ভাবে আপনার কবি প্রতিভাকে তুলে ধরেছেন। আজকে আপনি যেই কবিতাটি তৈরি করেছেন এটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ আর ধুলাবালি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন যা কখনোই পড়া হয়নি।

 3 years ago 

চেষ্টা করেছি নতুনভাবে উপস্থাপন করার জন্য ভাইয়া।আপনার অনেক বেশি পছন্দ হয়েছে কবিতাটি জেনেই ভালো লাগছে, ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু একটি কবিতা মাধ্যমে অনেক বড় বিষয় তুলে ধরা যায়। ধুলাবালি নিয়ে অনেক সুন্দর একটি কবিতা আপনি উপস্থাপন করেছেন। কবিতার লাইন গুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আলহামদুলিল্লাহ ভালো আছি আপু শুনে ভালো লাগলো আপনি ভালো আছেন। প্রতি সপ্তাহে কবিতা লেখেন শুনে অনেক ভালো লেগেছে। আপনার কবিতাটি খুবই সুন্দর হয়েছে শৈশবের স্মৃতিকে কেন্দ্র করে কবিতাটি লিখেছেন। আসলে ইট পাথরের শহরের তুলনায় গ্রামে ধুলাবালি মাখা শৈশব গুলো খুবই মজার ছিল। কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরলেন আপনার শৈশবের স্মৃতি। ভালো লাগলো পড়ে কবিতাটি।

 3 years ago 

গ্রাম্য জীবন খোলা আকাশের নিচে আসলেই মজার ও তৃপ্তিদায়ক আপু।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কবিতা টার মর্মার্থ অনেক গভীর আপু। আমাদের শৈশব এর দুইটা দিক আপনি তুলে ধরেছেন। এক যারা পুরোপুরি উপভোগ করেছে ধুলাবালি মাঠ পুকুর এগুলো নিয়ে থেকেছে। আর যারা এগুলো থেকে বিরত থেকে তাদের শৈশব একপ্রকার থমকে ছিল। এখন দিনগুলো অনেক মিস করি। চমৎকার লিখেছেন কবিতা টা। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি কবিতাটির অর্থ বুঝতে পেরেছেন দেখে ভালো লাগলো।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার শৈশব টা কিন্তু ধুলাবালির সাথে খেলেই হয়েছে। কত খেলা করেছি ধুলাবালি দিয়ে। সবচেয়ে বেশি খেলেছি বোম্বাস্টিং। আপনার কবিতা পড়ে মনে পড়ে গেল দিদি। দারুণ লিখেছেন 👌

 3 years ago 

আমি এই খেলার নাম প্রথম শুনছি ,তবে মনে হয় আমাদের এখানে অন্য নামে বলে।যাইহোক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি‌। আপনার কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। কবিতার ছন্দে শৈশবের স্মৃতির কথা বেশ চমৎকার ভাবে শেয়ার করেছেন।

শৈশবের আর্তনাদে কত শিশুর জীবন সংশয়
আবার ধুলাবালি মাখা বন্দিশালায়,
কিন্তু আমার শৈশব গ্রাম্য মাঠের খোলা হাওয়ায়
লুটোপুটির শব্দে ভরে যেত চারিদিক
আর মায়ের বকুনির মিষ্ট হিতাহিত।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38