স্বরচিত কবিতা:-"মনের ছোঁয়া"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মনের ছোঁয়া কবিতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"মনের ছোঁয়া"
ভালোবাসা মানে দামী কিছু নয়
এক কাপ চায়ে ভাগ করে নেয়া সুখ।
ক্লান্ত বিকেলে তার মুখে
একটুখানি আদরের স্পর্শ।
ভাষা ছাড়াও হৃদয় বোঝে ভাষা
নীরব থেকেও জাগে আশ্বাস।
হাত না ধরেও যদি মন চায়
তবেই বুঝি ছোঁয়া সত্য হায়।
হাতে হাত ধরা বড় কথা নয়
যদি মন থাকে দূরে দূরে।
একটা মেসেজ একটুখানি খবর
মনের ছোঁয়া সবার আগে।
চোখে জল এলে কেউ চুপিচুপি
রুমাল বাড়িয়ে দেয়
এইটুকুই তো লাগে জীবনে
ভালো থাকার এক সহজ উপায়।
টাকার হিসেব ভুলে যায় মন
যদি পাশে থাকে কেউ আপন।
মনের ছোঁয়ায় শুকনো দিনেও
ফুটে ওঠে একফোঁটা বসন্ত।
কবিতার মূলভাব
আজকে আমি আপনাদের মাঝে যে কবিতাটি শেয়ার করলাম মনের ছোয়া। কবিতার মধ্যে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি যে সম্পর্ক শুধু ভালোবাসার বা শুধু দেখানো বা স্পর্শে নয়। এটি মনের গভীর থেকে আসে যেটা মানুষের মনের মধ্যে বোঝায় মনের মিল থাকলে ভালোবাসা পায়। শুধু দেখানো যায় মুখে প্রকাশ করাই ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে অদ্ভুত নীরবতা। যেখানে রয়েছে অনেক গভীরতা। সেই নীরবতার পেছনে অনেক অনেক রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্যের আসল কথা হচ্ছে ভালোবাসা মনের মিলন। আজকের কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে।
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://x.com/APatwary88409/status/1928799561377616090?t=lpgb_-vWr2hCgrJKlfL0EA&s=19
ভালোবাসা হল দুটি মনের মিল। অদ্ভুত একটা অনুভূতি, যার শরীরের স্পর্শ প্রয়োজন হয় না। একে অপরের দিকে চোখে চোখ পড়লেই ভালোবাসা অনুভব করা সম্ভব। আপনার কবিতা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। ভালোবাসার একটি অদ্ভুত গভীরতা প্রকাশ পেয়েছে আপনার কবিতার মধ্যে। ধন্যবাদ।
https://x.com/APatwary88409/status/1929004895127867879?t=1tV06idzngwDUjGqcBb6RQ&s=19
https://x.com/APatwary88409/status/1929005314474652066?t=duQKN-27ofbfNCNWW13m9A&s=19
https://x.com/APatwary88409/status/1929005756713451546?t=MkrKWml7oVgUi44Mhz0sTA&s=19
https://x.com/APatwary88409/status/1929005894198612042?t=DnBpU1aXJr4JcRnec4mAHw&s=19
https://x.com/APatwary88409/status/1929006445787316640?t=_SNDe-BRP_0TU32QKPuHgQ&s=19
https://x.com/APatwary88409/status/1929006593082802397?t=EQdSIaUqBy8m3Ud0nWaeTw&s=19
https://x.com/APatwary88409/status/1929007986162208923?t=PNLcuniH8cuOqTlQO05-iQ&s=19
https://x.com/APatwary88409/status/1929008378983973228?t=i86vQLno6ZbtiFLsjvUI_Q&s=19
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো।