স্বরচিত কবিতা:-"বিদায় বেলা"।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।" বিদায় বেলা" আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000068969.jpg

Source Canva

"বিদায় বেলা"

চুপচাপ নামে ঝরা বিকেল
শেষ লেখা এক নীরব চিঠি।
কথা থেমে যায় চোখে জল
বিদায় শব্দ অসহায় নিঃস্ব।

একদিন থেমে যায় পথ
হাসির আড়ালে কষ্টের জট।
কে জানে কার কোনটা শেষ দেখা
পেছনে ফেলে আসে কিছু কথা।

বিদায় মানেই বুকের ভার
মনের ভিতর কষ্ট নিয়ে দাঁড়িয়ে থাকা।
কখনো বাড়ি আঙ্গিনায় বা বাজারে
আবার কখনো শূন্য প্রহরে।

কঠিন এই বিদায় আসে
যখন কারো ছায়া থাকে না পাশে।
নিস্তব্ধ ঘরে কেবল একা
কান্না চেপে রাখা একেকটা কথা।

তবুও এটাই মেনে নিতে হয়
ছেড়ে যেতে হয় সব কিছু।
নীরব চোখে মায়া হারা কান্না
থেকে যায় শুধু কঠিন তিক্ততা।

কবিতার মূলভাব

আজকে আরো একটি নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে বিদায় কখনো মানুষের জন্য সুখকর হয় না বিদায় সবসময় মানুষের জন্য কষ্টকর। বিদায়ের মধ্যে থাকে এক নিঃসঙ্গতা কষ্টে ভরা মন এবং হারিয়ে যাওয়ার কষ্ট। আমাদের জীবন থেকে মানুষগুলো হারিয়ে যায় আর থেকে যায় শুধু স্মৃতিগুলো। সে স্মৃতিগুলোই আসলে কুড়ে কুড়ে খায় আমাদেরকে। জীবন থেকে মানুষের বিদায় টা কত কষ্ট সেটাই আসলে কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 11 months ago 

কবিতার নামটা শুনেই বেশ অবাক হলাম প্রথমে। বিদায়ের বেলা কবিতাটা গভীরভাবে আমি নিজেও পড়তে শুরু করলাম। এভাবে আপনার কবিতা মাঝেমধ্যে পড়ার চেষ্টা করি‌। আপনার লেখা কবিতাগুলো খুব সুন্দর হয়। আজকের কবিতাটা পড়েও অনেক ভালো লাগলো। এভাবেই সব সময় কবিতা শেয়ার করবেন অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরো কবিতা সবার মাঝে ভাগ করে নিয়েছেন এজন্য ধন্যবাদ।

 11 months ago 

কঠিন বাস্তবতা নিয়ে রচিত আপনার এই কবিতাটি অনেক বেশি ইমোশনাল। আপনি অনেক সুন্দর করে কবিতাটি রচনা করেছেন। এই পৃথিবীর মায়া ত্যাগ করে যাওয়া যেমন কষ্টকর তেমনি যে মানুষটা চলে যায় তার স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক বেশি কষ্টকর।

 11 months ago 

বাহ আপু আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।বিদায় বেলা কবিতাটি পড়ে কিন্তু বেশ ভালো লাগলো। বিদায় মানুষকে কিন্তু কষ্ট দেই। তবে তারপরও মানুষ বিদায় নিতে হয়। সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63481.02
ETH 1684.55
USDT 1.00
SBD 0.42