স্বরচিত কবিতা:-"ছেঁড়া স্বপ্ন"।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। "ছেঁড়া স্বপ্ন"কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000068071.jpg

"ছেঁড়া স্বপ্ন"

স্বপ্ন ছিল রঙিন
নীল আকাশের পাড়ে উড়তো দিন।
হাত বাড়ালেই ছুঁয়ে যেতাম তারা
আজ সব কিছু শুধুই স্মৃতির ধারা।

নিজের গড়া স্বপ্নের ঘর
ভেবেছিলাম থাকবে চিরকাল।
কিন্তু হঠাৎ এক ঝড় এলো
ভেঙে দিলো সব নিঃশব্দে।

পড়ে আছে ছেঁড়া কিছু ভাবনা
অধরা আকাঙ্ক্ষার জ্বালা।
চোখে নেই আলো তবুও দেখি
স্বপ্নেরা কাঁদে চুপচাপ একাকি।

কেউ জানে না বুকে কত ভার
ছেঁড়া স্বপ্নেরা কাঁদে নিরবে।
তবুও বাঁচি আশার আলোয়
একদিন গড়ব নতুন এক জীবন।

কবিতার মূলভাব

আজকে আমি যে কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম এই কবিতার মূলভাব হচ্ছে একজন মানুষ যে হৃদয় ভরা স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার স্বপ্নগুলো ভেঙে সবকিছুই চুরমার হয়ে গেল। তার জীবনে বাঁচার আশায় আকাঙ্ক্ষা সবকিছুই যেন হঠাৎ অন্ধকার হয়ে গেল। তারপরও সেই স্বপ্ন ভাঙ্গার ব্যথা নিয়ে সামনের দিকে জীবনের পথ চলে এগিয়ে যাচ্ছে। এই বিষয়টি আসলে কবিতার মধ্যে গুটিয়ে তোলার চেষ্টা করেছি । আশা করছি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।

 last year 

প্রতিটি মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলে তখন আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। চারিদিকে যেন অন্ধকার হয়ে আসে। খুব সুন্দর ভাবে কবিতাটি উপস্থাপন করেছেন আপু। বেশ ভালো হয়েছে কবিতাটি। মানুষ আশা নিয়েই বেঁচে থাকে কথাটি বেশ ভালো লেগেছে। চমৎকার কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

স্বপ্ন ভেঙে গেলে সত্যিই অনেক কষ্ট হয়। তবে কিছু কিছু কষ্ট কারোর কাছে শেয়ার করা যায় না শুধুমাত্র নিজের কাছেই লুকিয়ে রাখতে হয়। ছেঁড়া স্বপ্ন কবিতাটি আপনি ভীষণ সুন্দর রচনা করেছেন। কবিতাটি আমার পুরো মন ছুয়ে গেছে।

 last year 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা ছেঁড়া স্বপ্ন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে স্বপ্ন দেখে মানুষ সামনের দিকে এগিয়ে যায়। আর এই স্বপ্ন মানুষকে আবার কষ্ট দেয়। যাইহোক আপু স্বপ্ন নিয়ে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59662.52
ETH 1568.80
USDT 1.00
SBD 0.42