স্বরচিত কবিতা:-"আপনজন"।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। "আপনজন"কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000056659.png

"আপনজন"

আপনজনে পাশে থাকলে, জীবন হয় সুখের,
দুঃখ মুছে আলো ঝরে হৃদয় ভরে উজার।
যতই আসুক ঝড়-তুফান, যত থাকুক ব্যথা,
আপনজনই আগলে রাখে, ভালোবাসার ছাতা।

বেলা শেষে ক্লান্ত মনে এলে ঘুমের পরশ,
আপনজনই পাশে থাকে, স্নেহ করে বর্ষ।
চোখের জলে ঢেকে রাখে মনের সবই দুখ,
তবু হাসির রঙে ভরে নীরব সুখের মুখ।

কখনো যেন মা-বাবার মতো আশ্রয় মেলে দেয়,
কখনো ভাই, কখনো বন্ধু, দুঃখ বয়ে যায়।
কখনো প্রিয়তমা হয়ে হৃদয়ে আঁকে ছবি,
ভালোবাসার রঙে মিশে গায় সুখের কবি।

পথ যদি হয় বন্ধুর, হবে ছায়া পাশে,
আপনজনই হাতটি ধরে, নির্ভয়ে সে হাসে।
জীবন যদি দেয় ফাঁকি, ব্যথা আনে বারবার,
আপনজনে হৃদয় জুড়ে বাজে শান্তির সেতার।

কষ্ট এলে বুকের মাঝে লুকাই আপন ব্যথা,
আপনজনে মেলে শান্তি, সান্ত্বনার পথটা।
স্মৃতি জড়ায় মনপটে, কথা বাসে প্রাণে,
আপন স্নেহে জীবন বয়ন সুখের রঙিন গানে।

তাই তো বলি, আপনজনই জীবনের সুখ,
তাদের ছাড়া জীবন যেন মরুর নিরুখ।
নিভে গেলেও একদিন জগতের সব আলো,
আপন মায়ায় জ্বলবে ভালোবাসার প্রদীপ।

কবিতার মূলভাব

মানুষের জীবনে আপনজনদের গুরুত্ব অপরিসীম। তারা শুধু রক্তের সম্পর্কেই নয় হৃদয়ের অনুভূতিতেও জড়িয়ে থাকে। সুখে-দুঃখে, হাসি-কান্নায়, জীবনসংগ্রামের প্রতিটি মুহূর্তে আপনজনেরা পাশে থাকলে। যেকোনো কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায় আপনজনের সাপোর্ট পেলে আপনজন পাশে থাকলে।তাদের স্নেহ, ভালোবাসা, সহানুভূতি, এবং মানসিক সমর্থন আমাদের জীবনে শক্তি ও শান্তি এনে দেয়। কিন্তু যারাই আপন জনের সাপোর্ট পায় না তাদের থেকে অভাগা কেউ আছে বলে আমার মনে করি না তারাই জীবনের সবথেকে বেশি অভাগা মানুষ বলে আমার কাছে মনে হয় আর যারা এই আপনজনের কে পাশে পায় তারাই উপকৃত সুখী ।তাই এই কবিতায় আপনজনদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করেছি।আসলে আপনজন জীবনে না থাকলে হয়তো এখনো পর্যন্ত টিকে থাকতে পারতাম না। আশা করছি আমার আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ
শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

1000056664.jpg

 last year 

আপনজন আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনজন সকল ক্ষেত্রে আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। যে মানুষগুলো আমাদের বিপদে পাশে থাকে তারাই মূলত আমাদের আপনজন। আপনজন পাশে থাকলে যেকোনো কঠিন কাজ খুব সহজে সম্পন্ন করা যায়। আপনজনকে ঘিরে খুবই চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপু। আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

কবিতাটি পড়েছেন এবং খুবই সুন্দর আর গঠনমূলক একটি মন্তব্য করেছেন দেখে খুব ভালো লাগলো।

 last year 

বাহ, দারুন লিখেছেন আপু। আমাদের প্রতিটি কাজের প্রতিটি চলার পথে প্রতিটি সময় আপন মানুষ প্রয়োজন ‌‌। আর শুধু এই আপন মানুষ রক্তের সম্পর্কে হয় না। অনেক সময় অপরিচিত লোকও কেমন জানি আপন মানুষ হয়ে যায়। তবে সবার আগে আমাদের নিজেদেরকে আপন করে নিতে হবে তাহলে সবাই আপন হয়ে যাবে। আপনার লেখা কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার আজকের এই কবিতাটি আপনার কাছে দারুন লেগেছে জেনে খুবই খুশি হলাম। আসলে কবিতা নতুন নতুন লিখছি এবং এরকম মন্তব্য পেলে বেশ ভালো লাগে।

 last year 

আপনজন কবিতাটির মাধ্যমে আপনি জীবনে আপন জনের প্রয়োজনীয়তা ভীষণ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সম্পর্ক গুলোকে আসলে আমরা অনেক সময় আলাদা করতে পারি না। কিন্তু যারা আপনজন তারা সারা জীবন নিজের কাছে থেকে যায়। কারণ নিজের মানুষের ভালোবাসা সব সময় অন্যদের থেকে একটু আলাদা হয়। সবদিক থেকে কবিতাটা ভীষণ ভালো লাগলো।

 last year 

একদমই ঠিক বলেছেন আপনি আপনজনের প্রয়োজনীয়তা জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কবিতাটি পড়েছেন দেখে খুব ভালো লাগলো।

 last year 

আজকে আপনি অনেক সুন্দর ভাবে কবিতা লিখেছেন। কবিতার নাম যেমন আপন জন। ঠিক তেমনি সে অনুভূতিতে লেখা কবিতার লাইনগুলো। এই জাতীয় সুন্দর কবিতা যখন চোখের সামনে পাই তখন সত্যিই আবৃত্তি করতে খুবই ভালো লাগে। এত সুন্দর ভাবে কবিতা লিখে প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

এ ধরনের কবিতাগুলো দেখলে আপনি আবৃত করতে পছন্দ করেন জেনে খুব ভালো লাগলো।

 last year 

আজ আপনি আপনজনদের নিয়ে যে কবিতাটি শেয়ার করেছেন সেটি এক কথায় অসাধারণ একটি কবিতা। কেননা এই আপনজন গুলো সুখ দুঃখের সময় আমাদের পাশে থাকে। আসলে আমরা যদি কোন ধরনের বিপদে পড়ি তাহলে কিন্তু এই আপনজন আমাদের এসে সান্ত্বনা দিয়ে আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে। দারুন একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমি মনে করি আপনজন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব। সেটি কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

জীবনের নানান সম্পর্ক আপনজন হিসেবে ধরা দেয়। আপনার কবিতা সেরকমই আভাস পেলাম। তবে কবিতার অন্তর্নিহিত অর্থ যে বলেছেন বিপদ আপদ সুখ-দুঃখ সবেতেই আপন জনের স্পর্শ আমাদের ভালো রাখে কি কথার পূর্ণ সমর্থন জানাই। আপনজনের মত আপন আর বিশ্ব সংসারে বুঝি কিছুই নেই। খুব সুন্দর লিখেছেন কবিতাটি।

 last year 

আপনি আমার কবিতাটি পড়েছেন এবং কবিতার মূলভাবটিও বুঝতে পেরেছেন যেন খুবই ভালো লাগলো।

 last year 

আপনার লেখা আপনজন কবিতাটা পড়তে আমার কাছে খুবই ভালো লেগেছে। বিভিন্ন টপিক নিয়ে এরকম কবিতা গুলো লিখলে আমার কাছে পড়তে খুব ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন পুরোটা। আপনি কিন্তু অনেক দারুন কবিতা লিখতে পারেন এটা বলতেই হচ্ছে। এই কবিতার মধ্যে কিছু বিষয় ফুটিয়ে তুলেছেন।

 last year 

আমারে কবিতাটি আপনি পড়ে আপনার কাছে বেশ ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।

 last year 

বাহ আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।আপনজন কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে আপু আপনজন পাশে থাকলে যে কোন সমস্যা সমাধান হয়ে যায়। আপনজন গুলো মনের গভীরে বসবাস করে। যাইহোক সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আমার এই কবিতাটি পড়ে আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 62526.39
ETH 1694.95
USDT 1.00
SBD 0.40