স্বরচিত কবিতা:-"অদৃশ্য ভাবনা"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অদৃশ্য ভাবনা এই কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"অদৃশ্য ভাবনা"
চোখে দেখা যায় না তবুও থাকে
মনের ভেতর চুপচাপ ।
দিনের আলোয় যেমন ছায়া পড়ে
তেমনি কিছু ভাবনা অদৃশ্য থাকে।
হঠাৎ কিছু খেয়ালে আসে
চেনা মুখে লাগে অচেনা ।
কিছু প্রশ্নের উত্তর নেই
কিছু জিনিস মুছে ফেলাও
যে সোজা নয় ।
চুপচাপ বসে থাকলে
মনে হয় কেউ ডাকে।
কিছু ব্যথা কিছু সুখ
কিছু অনুভব যা ভাষা পায় না।
ঘুমের মাঝে জেগে ওঠে
চিন্তার ঘরে আলো ফোটে।
মনে হয় বলি তবু বলা হয় না
অদৃশ্য ভাবনা বন্দী চিরকাল।
এই ভাবনারা গল্প গাঁথা
তবুও তারারা পথ দেখায় রাতে।
কখনো দেয় কষ্ট কখনো শান্তি
অদৃশ্য ভাবনা
জীবনের এক নীরব সংগতি।
কবিতার মূলভাব
আজকে আমি যে কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে এমন কিছু ভাবনা বা অনুভূতি যেগুলো আমাদের মনে চুপচাপ ভেসে বেড়। সেই ভাবনার মাঝে হঠাৎ চেনা মানুষ কেউ যেন অচেনা মনে হয়। প্রশ্ন জাগে মনে কিন্তু সেই প্রশ্নের কোন উত্তর থাকে না। এই ছিল আমার আজকের কবিতার মূল বিষয়বস্তু। আশা করছি আমার এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://x.com/APatwary88409/status/1951656653256098099?t=LPFimGjyPPs_Vgt668egDQ&s=19
https://x.com/APatwary88409/status/1951657742667825327?t=YonOSASbpTJ-R6B33UG4SA&s=19
https://x.com/APatwary88409/status/1951657897831649622?t=C6sQC8I2bo6QMPBFMh3c9g&s=19
আজকে আপনি খুব সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা অদৃশ্য ভাবনা কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে প্রতিটি মানুষের মনে প্রশ্ন জাগে উত্তর খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।
খুবই ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। বিশেষ করে যে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো পড়তে।আপনার কবিতাটা পড়ে অনেক ভালো লাগছে আমার কাছে।