স্বরচিত কবিতা:-"শৈশবের স্মৃতি"।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শৈশবের স্মৃতি এই কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000055828.jpg

"শৈশবের স্মৃতি"

শৈশব আমার রঙিন ছবি
স্মৃতির পাতায় আঁকা সবই
ফিরে যেতে ইচ্ছে করে
সেই সোনালী দিনটিতে ওই

মাটির গন্ধ, বৃষ্টির ছোঁয়া
নদীর ধারে ছুটোছুটি
গাছের ছায়ায় বসে বসে
স্বপ্ন বুনতাম মায়াবী

কানামাছি, লুকোচুরি,
ঘুড়ির সাথে স্বপ্ন ওড়ে,
সন্ধ্যা হলে প্রদীপ জ্বেলে
গল্প সাজাই মনের কোনে

মায়ের কোলে ঘুমিয়ে পড়া
বাবার হাতের আদর মাখা
বন্ধুদের সেই হাসি-গান
সবই যেন মনে গাঁথা

সময় চলে, স্মৃতি ফুরায়
শৈশব তবু হৃদয়ে রয়
সে ছিল যেন সোনার খাঁচা
যেখানে ছিলাম পাখির রূপ

কবিতার মূলভাব

শৈশবের স্মৃতিচারণা করে আমি আজকের এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে ছোটবেলায় আমাদের অনেক অনেক স্মৃতি রয়েছে যেগুলো বড় হলে খুবই মিস করি। ছোটবেলায় যে কাজগুলো আমরা করি যে এই মুহূর্তগুলো আমরা কাটায় সেগুলোই বড় হলে আমাদের কাছে স্মৃতি রূপে সম্পদ হয়ে জমা থাকে। আরে মধু স্মৃতিগুলো নিয়েই আমাদেরকে পুরো জীবন কাটাতে হয়। ছোটবেলায় স্মৃতিগুলো এখন যখনই মনে পড়ে সব সময় অনেক বেশি কষ্ট পাই। কারণ সেই মুহূর্তগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু সেই মুহূর্তগুলো যে কত মধুর ছিল সেটা মনে করলে খুবই ভালো লাগে। ছোটবেলার এই মধু স্মৃতি গুলোকেই মনে করে আমার আবেগ অনুভূতি সব কিছুই এই কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। ছোটবেলায় এদিক সেদিক দৌড়াদৌড়ি এবং বিভিন্ন কর্মকান্ড সবকিছুই চেষ্টা করেছি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই কবিতাটি ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

আপনার স্বরচিত শৈশবের স্মৃতি কবিতাটি পড়ে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। জ্বি আপু ঠিক বলছেন আপনি ছোটবেলা অনেক স্মৃতি আছে যা বড় হয়ে খুবই মিস করি দিনগুলো। ছন্দে ছন্দে মিলিয়ে খুব সুন্দরভাবে কবিতার লাইনগুলো ফুটিয়ে তুলেছেন আপু। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার এই কবিতাটি পড়ে আপনার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

ছোটবেলার স্মৃতিগুলো সবারই মনে পড়ে। সেই দিনগুলো আসলে সোনালী দিন ছিল। তবে এগুলো এখন আর ফিরে পাওয়া সম্ভব না। শৈশবের স্মৃতি নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। কবিতার লাইনগুলো পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু ছোটবেলার এই স্মৃতিগুলো আমরা কখনোই ভুলতে পারি না সব সময় আমাদের মনে পড়ে।

 last year 

আপনার লেখা শৈশবের স্মৃতি কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে পুরো কবিতাটা পড়তেও অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমাদের সবার শৈশবের স্মৃতি অনেক বেশি সুন্দর। যে মুহূর্তগুলোকে আমরা এখনো পর্যন্ত ফিরে পেতে চাই। মাঝেমধ্যে মনে হয় যদি ছোট থেকে যেতাম তাহলে খুব ভালো হতো।

 last year 

আমার লেখায় কবিতাটি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 last year 

1000055904.jpg

 last year 

আসলে আপনি আমাদের শৈশবটা কিন্তু এই কবিতার মাঝে তুলে ধরেছেন। কিন্তু বর্তমানে বাচ্চাদের মধ্যে এই ধরনের শৈশব তারা কখনো কল্পনা করতে পারে না। কেননা ছোটবেলায় আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম এবং নদীর পাড়ে ঘুরে বেড়াতাম। অসাধারণ একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই আমরা ছোটবেলায় যে কাজকর্মগুলো করি সেগুলোই আজকে এই কবিতার মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম।

 last year 

কত সময় পেরিয়ে যায়, জীবনের খাতায় কত স্মৃতি জমে যায়। শৈশবের স্মৃতি আমরা কখনোই ভুলি না। শৈশব হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। শৈশবের মত মধুর সময় আমরা আর কখনোই ফিরে পাবো না। শৈশবের কথা ভাবলে ইচ্ছে করে ফিরে যাই সেই মধু মাখা দিনগুলোতে। কোন চিন্তা ছিল না আনমনে কাটাতাম দিনগুলো। কতই না সুন্দর ছিলো।আপনার কবিতা পড়ে শৈশবে হারিয়ে গিয়েছিলাম। আপনার কবিতা পড়ে ভালো লাগলো আপু।

 last year 

হ্যাঁ আপু যত দিন যায় তত আমাদের জীবনের পাতায় স্মৃতি জমা হয়। আর সে স্মৃতি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় সেই চিন্তা থেকেই আজকের কবিতাটি লেখা।

অসাধারণ একটা কবিতা লিখেছেন আজকে আপনি। প্রতিটি মানুষের শৈশব জীবন সুন্দর ছিল বলে মনে করি আমি। কারণ শৈশবে আমরা যে আনন্দ উচ্ছ্বাস এবং মজা করেছি সেগুলো এখন আর করা সম্ভব নয় এবং সেই দিনগুলো আর ফিরে পাওয়া ও সম্ভব নয়। আপনার শৈশবের স্মৃতি কবিতাটির মাধ্যমে আমি আমার শৈশবকে স্মৃতিচারণ করে ফেললাম, ছোটবেলার সম্পূর্ণ স্মৃতি আমার মনে পড়ে গেল। বেশ ভালো লিখেছেন আপনি কথাগুলো ছিল সহজ-সরল এবং সাবলীল।

 last year 

হ্যাঁ আপু আমরা কখনো নিজেদের শৈশব ভুলতে পারি না‌। সেটা মধুর হয়ে থাকে সেই অনুভূতি থেকে এই কবিতাটি লেখা। ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ আপু আপনার শৈশবের স্মৃতি নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।শৈশবের স্মৃতি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে আপু প্রত্যেক মানুষের শৈশবে অনেক স্মৃতি থাকে। আর এটি ঠিক বড় হয়ে সেই স্মৃতিগুলো মিস করে। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি নিজেরও ছোটকালের কথা মনে পড়ে গেলো।

 last year (edited)

শৈশবের স্মৃতি কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে দেখে খুব ভালো লাগলো।

 last year 

বাহ দারুণ। চমৎকার লিখেছেন কবিতা টা আপু। শৈশবের স্মৃতি আমরা কখনোই ভুলতে পারি না। আজীবন আমাদের মনে থেকে যায়। শৈশবের সেইসব অনূভুতি নিয়ে কবিতা টা দারুণ লিখেছেন আপনি। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

 last year 

শৈশবে স্মৃতি নিয়ে লেখায় কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60162.63
ETH 1576.76
USDT 1.00
SBD 0.42