স্বরচিত কবিতা:-"অহংকার"।

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অহংকার কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000078428.jpg

"অহংকার"

অহংকারে হাঁটে সে
মাথা উঁচু করে।
ভুলে যায় একদিন
ঘুমাবে মাটির নিচে।

আজ যার আছে ধন
কালই সে হবে শূন্য।
আজ যার মুখে আগুন
কাল তার চোখে বৃষ্টি।

অহংকারে ভরে গেলে
বন্ধু হয় শত্রু।
বিনম্রতা থাকলে তবে
হৃদয় থাকে মিষ্টি।

বড় ঘর বড় গাড়ি
চলে যতই জোরে।
শেষে তো যেতে হবে
একাই কবরে।

অহংকার আগুনের মতো
সব কিছু পুড়িয়ে খায়।
নম্রতা ফুলের মতো
ঘ্রাণ দিয়ে ছড়িয়ে যায়।

যে নদী বাজায় শব্দ
শুকালে থাকে না জল।
যে মানুষ বড়াই করে
শেষে তার হয় কাল।

তাই মাথা নত রাখো
হৃদয়ে আনো আলো।
অহংকারে কিছু মেলে না
ভালোবাসাই দাও ভালো।

কবিতার মূলভাব

আজকে আমি আপনাদের মাঝে যে কবিতাটি শেয়ার করলাম এই কবিতার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি অহংকারী মানুষের পতন এবং মানুষ অহংকার করলে তার পরিণাম কি হয় সেগুলো। সত্যি বলতে অহংকারী মানুষের পরিণতি খুবই খারাপ হয় আর আমাদের সকলেরই উচিত অহংকার ছেড়ে বিনয়ের সাথে নম্রতার সাথে সমাজে বসবাস করা।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 9 months ago 

আজকে আপনি বাস্তব কথা দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা অহংকার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে অহংকার এর কারণে মানুষ একসময় এমনিতে পতন হয়। তবে বাস্তব কথা দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63100.12
ETH 1669.66
USDT 1.00
SBD 0.41