স্বরচিত কবিতা||ভালোবাসার অনুভূতি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। যাই হোক চলুন তাহলে কবিতাটি শুরু করি এবং কবিতা সম্পর্কে আমার অনুভূতি আমি নিচে সারমর্মে লিখে দিলাম।
♥️ভালোবাসার অনুভূতি♥️
শীতল হাওয়া বইছে যেন,
মনের আঙ্গিনা জুড়ে।
স্তব্ধতা ভেঙে হেসেছে এ মন,
তোমায় পেয়েছে খুঁজে।
নীড় হারা পাখিরা যেন,
বলছে সবাই এসে।
জড়িয়ে নেবে আদর সোহাগে,
মুখভরা হাসি হেসে।
নিজের নীড়ে ফিরে গেলে সব,
হয় যে খুশিতে মাতোয়ারা।
আমার নীড়েতে তোমার বসবাস,
ভালো থাকি না তুমি ছাড়া।
মনের গহীনে তোমায় রাখি,
সযতনে আপন করে।
তোমার মায়াতে রয়েছি ডুবে,
যত দেখি মন না তো ভরে।
কি যাতনা মন যে মানেনা,
থাকিতে তোমায় ছাড়া।
তুমিতো রয়েছো এই বুকেতে,
খুশিতে মন ছন্নছাড়া।
আমার অনুভূতি |
|---|
ভালোবাসার কিছু আবেগাপ্লুত মুহূর্ত গুলোকে একটি কবিতার ভাষায় প্রকাশ করার চেষ্টায় আজকের কবিতাটি লিখলাম। কথাগুলো হয়তোবা খুব সাধারন কিন্তু মনের আবেগ, ভালোবাসাগুলো এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুললাম।ভালোবাসার মানুষেরা সবসময় হৃদয়ের গহীনে থাকে।তাদের জন্য মনের মধ্যে সবসময় ভালোবাসা জমা থাকে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
| ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
| ফটোগ্রাফার | @bristy1 |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
ভালোবাসার অনুভুতি কবিতা টি সত্যি অনেক সুন্দর ছিল ৷ আসলে অনুভুতি ছাড়া ভালোবাসা হয় না ৷ যেমন ভালোবাসার মানুষকে ঘিরে থাকে অনেক স্বপ্ন অনেক আশা ৷ যা প্রতিক্ষেন অনুভুতি করায় ৷
কবিতার প্রতিটি লাইন ছিল প্রিয় মানুষকে ঘিরে ৷
আপু খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালোবাসার অনুভূতি পড়ে বেশ ভাল লাগলো। ভালোবাসার মানুষকে ঘিরে অনুভূতিগুলো দারুন ছিল।সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ওয়াও অসাধার আপনি খুব সুন্দর করে ভালোবাসার অনুভূতি কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। তবে কবিতা পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আমি মাঝেমধ্যেই কবিতা লেখার চেষ্টা করি। তবে সেইগুলো এখনো পোস্ট করি নাই। চমৎকার কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কবিতা লিখতে আল লাগে আর আমার কবিতা পড়তে ভাল লাগে। ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতায় মনের অনেক আবেগময় কথা জড়িয়ে আছে। ভাল লেগেছে কবিতা পড়ে। ধন্যবাদ আপু ।
আপু শীতে প্রিয় মানুটিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা আপনি লিখেছেন। কবিতাটি পড়েই বুঝা যাচ্ছে যে আপনার কবিতা লেখার হাত বেশ ভাল। আপু আপনার মত আামিও চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি কবিতা লেখতে।