আমার স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
হারাতে চাই কোন এক বিকেলে,
তোমার হাতটি ধরে।
নির্জনে করতে চাই আলাপন,
তোমার পাশে বসে।
তোমার হয়ে থাকতে চাই,
সারা জীবন ধরে।
রেখো তোমার বুকের মাঝে,
ওগো আমায় আপন করে।

(২)
আমার হিয়ার মাঝে আছো তুমি,
থাকবে দেহে থাকিতে প্রাণ।
তোমার আমার ভালবাসা,
থাকবে হয়ে চির অম্লান।
ভালোবেসে করিডোরে তোমায় আমি রাখি।
তুমিই তো এই হৃদয়ের আমার সুখ পাখি।

(৩)
অফুরন্ত আশা বাসা বেঁধেছে মনে।
বলতে চাই না তা,আজ জনে জনে।
স্বপ্নগুলো এসে যেন আকাশ ছুঁতে চায়।
ক্লান্তি আর একরাশ দুঃখ যেন দূরে পালায়।

(৪)
জীবন মানেই তো দুঃখের সমাহার।
এরই মাঝে খুঁজে পাই কত কি বাহার।
চেনা অচেনা সম্পর্ক গুলো আজ বহমান।
আপনত্ব হারিয়ে স্বার্থপরতায় দিচ্ছে প্রমাণ।

(৫)
আমি তোমার হয়ে থাকতে চাই।
শত আঘাতেও তোমায় পেতে চাই।
তোমার মনের অলিগলিতে থাকতে চাই আমি।
আমার মাঝে তুমি আপন, তুমি খুব দামি।

(৬)
আগুন নিয়ে খেলেছি আমি বহুবার,
নেইকো কোনো ভয় এই অগ্নিশিখার,
ছুরির আঘাতে টুকরো না হলেও,
কথার আঘাতে ভেঙেছে মোর হৃদয় সহস্রবার।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

কবিতা এবং অনুকবিতা দুটোই পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার আজকের অনুকবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। প্রতিটা কবিতা ছন্দ মিলিয়ে লিখেছেন। এজন্য আবৃত্তি করে ও ভীষণ ভালো লাগলো। তবে এক এবং দুই নাম্বার কবিতা আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার কবিতাগুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার কবিতা লিখেন আপনি আজও তার ব্যতিক্রম নয়। আপনার ছোট ছোট অনু কবিতা গুলো পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে । সবগুলো অনু কবিতায় সব খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। এত সুন্দর অনু কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে অনু কবিতাগুলো লিখতে যেমন ভালো লাগে তেমনি পড়তে খুবই ভালো লাগে এবং দাদা ও হাফিজ ভাইয়ের মাধ্যমে আপনি অনুপ্রেরণা পেয়ে এই কবিতা লেখা শুরু করে দিয়েছেন। আজকে অনু কবিতাগুলো অসাধারণ ছিল এত সুন্দর সুন্দর কবিতা ছন্দে অনেক মিল রয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে আপু আমি আগে কবিতা লিখতে ভয় পেতাম। কবিতা লিখতে সাহস পেতাম না। আমার বাংলা ব্লগের মাধ্যমে পেয়েছি। আপনিও আর বড় দাদা এবং হাফিজুল্লাহ ভাইয়ের অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু করেছেন। আজকে অসাধারণ কিছু অনু কবিতা শেয়ার করলেন। অনু কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনার অনু-কবিতা নতুন কিছু ৷ তাই প্রতি সপ্তাহে আমি আপনার অনু-কবিতা পড়ার অপেক্ষা থাকি ৷ আসলে কবিতা হলো মনের গহীন থেকে সৃষ্টি ৷ আপনি বেশ ছন্দে ছন্দে আজকের অনু-কবিতা গুলো উপস্থাপন করেছেন ৷ ভালো লাগলো আপু এভাবেই প্রতিনিয়ত লিখবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 2 years ago 

সকাল সকাল এক গুচ্ছ কবিতা পড়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেলো আপু। বিশেষ করে দুই নম্বর অনু কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার খুব সুন্দর সাবলিল ভাষায় কবিতা গুলো লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার লেখা কবিতা এর আগে আমি পড়েছি আপু। আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন। বিশেষ করে এই ধরনের ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। যেটা আপনার পোষ্টের মাধ্যমে পড়ে আনন্দ পায়। আজকের সব কয়টি কবিতায় আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

আগুন নিয়ে খেলেছি আমি বহুবার,
নেইকো কোনো ভয় এই অগ্নিশিখার,

এটা বেশ সুন্দর ছিল। আগুন নিয়ে খেলেছি আমি বহুবার। দারুণ একটা কথা। এবং অন্য কবিতা গুলো ছিল প্রেম ভালোবাসা সংক্রান্ত। ওগুলো বেশ ভালো লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অনুকবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ্ ! বেশ চমৎকার লিখেছেন আপু ৷ ছোট ছোট অনুকবিকতা গুলো পড়ে অনেক ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা কবিতা এবং কবিতার লাইন গুলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু অনুকবিতা শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38