আমার কবিতার খাতা থেকে: তপস্যা।।২৩ অক্টোবর ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

Image taken from pixabay.com


ভুল বোঝাবুঝির শেষ কাব্যে
তোমার সাথেই হলো আমার দেখা,
দূর্নিবারণ ঝড়ের শেষে,
একটা স্নিগ্ধ সকাল হয়ে তুমি এলে।
তোমাকে খুব সহজেই পাওয়া যায়নি
তুমি সহজলভ্য এই ভাবনায়
কত বাতাসের হয়েছে দুরারোগ্য ব্যাধি।
কত লোভ হলো নিঃশেষ শহরের বাইপাস এ,
তোমাকে ছুঁয়ে যাওয়া একটা সাধনা হয়ে গেছে।
তোমাকে পাওয়ার জন্য করেছি তপস্যা
মহাশূন্যের অন্তহীনে বসে অনন্ত শীতলতা
সাগরের গহীনে ডুব দিয়ে
শুধু পেয়ে গেছি তোমাকে শুধু তোমাকে।
এই তামসিক চাওয়ায় তুমি
এই স্বার্থহীন পাওয়ায় আমি ভীষণ অভিমানী।
মাঝে মাঝে আমি বিশেষ স্বার্থপর হয়ে যাই
কেউ আমাকে অভিযোগে অভিযোগে
দ্বিধান্বিত করে দিয়ে যায়,
আমি মানুষ হতে হতে থমকে দাড়াঁয়।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

প্রতি সপ্তাহের মতো আজকেও আপনি আমাদের দারুন একটি কবিতা উপহার দিয়েছেন।আপনার কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগে।তপস্যা মানে দীর্ঘ সময়ের অপেক্ষা বছর ঘুরে আবার চলে আসলো সে আনন্দের দিন।দূর্গা পূজার শুভেচ্ছা রইল দাদা।

 3 years ago 

আপনার কবিতাগুলো পড়তে আমার সব সময় ভালো লাগে। আজকেও আপনি খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। প্রত্যেকদিনের মত আজকের কবিতাটিও অসাধারণ হয়েছে৷ আর এই কবিতার প্রত্যেকটি লাইন একটির সাথে আরেকটি খুবই সুন্দরভাবে মিল রয়েছে। এই কবিতার যে লাইনগুলো আমার ভালো লেগেছে সেই লাইনগুলো হল:

কত লোভ হলো নিঃশেষ শহরের বাইপাস এ,
তোমাকে ছুঁয়ে যাওয়া একটা সাধনা হয়ে গেছে।

 3 years ago 

দাদা আপনি কিন্তু প্রতিনিয়ত আপনার কবিতার খাতা হতে বেশ দারুন কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন। আর আপনার কবিতা পড়ে কিন্তু বেশ ভালো লাগা কাজ করে। কবিতার মধ্যে বাস্তবতা, প্রেম ভালোবাসা সবকিছুকেই আপনি খুব সুন্দর করে তুলে ধরেন। দারুন একটি কবিতা আপনি আজও আমাদের কে উপহার দিলেন।

 3 years ago 

তাকে পাওয়ার আশায় আমরা মাঝে মাঝেই স্বার্থপর হয়ে যায়। তখন আমাদের উপর অভিযোগ আসতে সময় লাগে না। আর আমাদের পছন্দের মানুষ কখনোই সহজলভ্য হয় না। আমাদের কাছে তাদের মূল‍্য কিন্তু অনেক। কবিতা টা অসাধারণ লিখেছেন দাদা। পড়ে বেশ চমৎকার লাগল। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বরাবরের মত আজকের কবিতাটি অসাধারণ ছিল। প্রতিনিয়ত আপনি এত সুন্দর সুন্দর কবিতা লিখেন দেখে মুগ্ধ হয়ে যায়। আসলে মনের মানুষকে পাওয়া এত সহজ নয়। শত কষ্টের বিনিময়ে শত অপেক্ষা করে পাওয়া যায়। প্রতিটি মানুষের জীবনে মান অভিমান থাকে। কবিতায় খুব সুন্দর অনুভূতি ছিল আপনার। কবিতা পড়ে অনেক ভালো লেগেছে পড়ে।

 3 years ago 

আমরা নিজের মনের মানুষকে পাওয়ার জন্য কতো সাধনা করে থাকি। মনের মানুষকে পাওয়ার জন্য অনেক সময় লড়াই পর্যন্ত করতে হয় অনেকের সাথে। তবুও আমরা পিছপা হই না। আসলে ভালোবাসার শক্তি সবকিছুর ঊর্ধ্বে। প্রতিটি প্রকৃত ভালোবাসার জয় হোক সেই কামনা করছি। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আজকের কবিতাটি আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগলো দাদা। ভুল বুঝাবুঝির পরেও যে একটি স্নিগ্ধ সকাল হয়ে আসে তাকে সযত্নে রেখে দেয়ায় শ্রেয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64457.61
ETH 1884.80
USDT 1.00
SBD 0.37