আমার কবিতার খাতা থেকে:চিরন্তন তুমি
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের খারাপ লাগবে না।
তোমাকে ভীষণ ঠাণ্ডা একটা গোলাপ দিলাম
তুমি গোলাপের সৌন্দর্য্য দেখো,
আমাদের গল্পের শেষ অধ্যায় বলে কিছু নেই।
কেউ হয়তো তোমাকে দিতে পারতো
একটা নিশ্চিত শান্তির বসন্ত,
আমি তোমাকে দিলাম জ্বলন্ত থালায় একটা গোলাপ,
তোমার দুটো আঙ্গুল পুড়ে যায়।
তবুও ভীষণ ভালোবাসা আমার জন্য,
তুমি অদ্ভুত ভাবে আমাকে ভালোবেসে যাও।
আমি তোমাকে একটু একটু করে দেখলাম
কি করে একজন মানুষ ভালোবাসার জন্য
বদলে যায়,আমি অভিভূত হয়ে যাই।
দুঃখ দিয়ে আমার করে নিলাম,
তোমার চিরন্তন হাসি মুখ,তোমাকে বিশ্বটাই লিখে দিলাম।
কোনো মধ্যরাতে আমার দুঃখ গুলো নিয়ে
তুমি ভীষণ রকম আঘাত পেলে,
তবুও ভালোবেসে গেলে অবিরাম।
প্রত্যেকটা রক্তকণার মালিকানা তোমাকে দিলাম,
আমি আজকে আরো আরো তোমার হলাম।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

আসলে যে সত্যিকার ভালোবাসে সে কখনোই ভালোবাসার জায়গাটা থেকে সরে আসতে পারেনা।অপর পক্ষ যতই আঘাত করুক না কেনো,সে ভালোবেসেই যায়।
ছবিটা দারুণ ভাইয়া।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সত্যিই দারুণ লিখেছেন দাদা । কি অপার ভালবাসা । ভালোবাসার মানুষের সব কিছুই মনে হয় ভালো লাগে । সব কিছুতেই যেন ভাললাগা ভালোবাসা কাজ করে । শেষের দুটি লাইন ছিল এক কথায় অসাধারণ । খুবই ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক ভাল লাগলো দাদা কবিতাটি।অনেক ভালবাসা আর আবেগ মেশানো ছিল কবিতাটিতে। অনেক ভাল লাগলো। কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।অনেক ভাল থাকবেন।
মনের যত রোমান্টিকতা সব টুকু দিয়েই যেন এই কবিতা লিখেছিলেন দাদা। প্রিয় মানুষের প্রতি যে ভালোবাসার রেসপেক্ট সেটা ফুটিয়ে তুলেছেন। অসাধারণ একটি রোমান্টিক কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার কবিতাগুলো বেশি ভালো লাগে। আজকের কবিতা রোমান্টিক ভরপুর ছিল। অসাধারণ কবিতা।
প্রকৃতি ভালোবাসা গুলো এমনই হয় প্রিয় দাদা, প্রিয় মানুষের কষ্ট গুলোতেও যেনো অসম্ভব ভালোবাসা লুকিয়ে থাকে, তবে দিন শেষে সত্যি সত্যি ভালোবাসায় পরিনত হয়ে যায়, ভালো থাকুক সমস্ত ভালোবাসার মানুষ গুলো, ভালোবাসা অবিরাম।
ভালেবাসায় সত্যি ঐশ্বরিক একটা দারুণ ক্ষমতা থাকে, যার প্রভাবে মানুষ দ্রুত পাল্টে যায় এবং ভালোবাসার মানুষটির প্রতি আরো বেশী দুর্বল হয়ে যায়। যাকে ভালোবাসা যায় তার সকল দুঃখ আপন করে নেয়া যায়। আজকের কবিতায় সত্যি ভালোবাসার এবং বিশ্বাসের দারুণ আবেগ ছিলো। ধন্যবাদ
হয়তো ভালোবাসা এমনই হয়। প্রিয় মানুষের দুঃখগুলো আপন করে নেয়। হয়তো দুজনের সুখ-দুঃখের বোঝাপড়ার মাঝে নতুন একটি সম্পর্কের তৈরি হয়। তাই তো আঘাত গুলো থেকেই ভালোবাসার সৃষ্টি হয়। দাদা আপনার লিখা কবিতা পড়ে দারুন লাগলো। অসাধারণ লিখনী আপনার।
জানেন তো দাদা আপনার লেখাগুলো পড়ার পর আমার নিজের শব্দ ভান্ডার মনে হয় একটু হলেও উন্নত হয়। এত চমৎকার সব উপমা ব্যবহার করেন 🙏🙏👌। আজকের কবিতার প্রাণ বোধ হয় শেষের দুই লাইনেই অন্তর্নিহিত আছে। ভালোবাসা গুলো এমনই বিশুদ্ধ আর চিরন্তন থাকুক সারা জীবন।