আমার কবিতার খাতা থেকে:কিছু ভালোবাসা।।২৯ মার্চ ২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা লিখতে চলেছি।এই কবিতায় ফুটে উঠেছে জীবনের চরম কিছু সত্যি।যে সত্যি সব কিছুর উপরে।একজন কবি তার চিন্তা মননে ফুটিয়ে তোলে কল্পনা কিংবা বাস্তবতাকে অনেক সুন্দর ভাবে।মাঝে মাঝে বাস্তবতা কল্পনার থেকে ও সুন্দর হয়।আসুন আজকের কবিতাটা একটু পড়ে নি।আমি কবি নই।তবু ও কিছু লেখার চেষ্টা অব্যাহত আছে।

image.png

Image created by OpenAI


একটা বিশ্বস্ত হাত পেলেই আরো কঠিন পথ পাড়ি দেওয়া যাবে
সেই হাত অবধারিত ভাবে তুমি বাড়ালে,
দারুণ বিশ্বাস নিয়ে তুমি নিলে যে শপথ
সেখানেই আমার অগ্নিপরীক্ষা সেখানেই হার জিত।
আমি দেখেছি তোমার উর্বল হাসিতে
লুকানো হাজারো বছরের দুর্ভাগের যন্ত্রণা,
ভীষণ বিস্মিত হই এই তুমিই আমার সৌভাগ্যের শেষ কথা।
তোমার ছোঁয়ায় আমার অন্ধকার কাটে
তবে কেন এতো কষ্টে নিজেকে দিয়েছো শাস্তি অতীতে?
আজকে তোমায় দিলাম সুখের মহাসাগর
তুমি যা খুশি করো ডুবে যাও কিংবা ভাসো,
শুধু যেন আমি কোনো অজানা দ্বীপ হয়ে আছি
কোটি কোটি বছর ধরে তোমার অপেক্ষায়।
তুমি একবার চাইলেই আমি ধার দেবো
আমার স্থাবর অস্থাবর যা আছে সব কিছু,
এই দুনিয়ায় তোমার থেকে দামী শুধু তুমি
চোখ বুজলেও তুমি আমার আর আমি তোমার,
জেনে রেখো শুধু এই কথা টুকু খানি।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

দাদা আপনি অনেক সুন্দর ভাবে জীবনের বাস্তবতা গুলো কবিতার ভাষায় তুলে ধরেছেন। সত্যি দাদা কবিতার লাইনগুলো যেন জীবনের কথা বলে। দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আর কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কিসের লজ্জা যদি হতে হয় একটু পরাজিত!
অনেক জয়ের লালসার চেয়ে কিছু পরাজয় ঢের ভালো

যথার্থ বলেছেন দাদা। সব ক্ষেত্রেই পরাজিত হয়ে লজ্জাবোধ করতে নেই কিছু পরাজিত স্থানে সফলতার বীজ অঙ্কুরিত হয়। ভালোবাসার অনুভূতি নিয়ে দারুন কিছু সত্য তুলে ধরেছেন আমাদের জীবনের। কিছু কিছু ভালোবাসা এমনই রয়েছে যেগুলো শুধুমাত্র অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ। এক পক্ষ পাগলের মত ভালবেসে যায় অপরপক্ষ শুধু সময়ের ব্যবহার করে। এরকম পরিস্থিতি গুলো খুবই কষ্টদায়ক হয়। ধন্যবাদ দাদা জীবনের ভালোবাসা নামক অধ্যায়ের সুন্দর রকম কিছু সত্য তুলে ধরেছেন আপনি।

 2 years ago 

দাদা আপনার কবিতা খাতা থেকে দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার কবিতাগুলো আমি পড়ার চেষ্টা করি
কারন অনেক কিছু আপনার কাছ থেকে শেখার
আছে।ভালোবাসার অনুভূতি নিয়ে ভালোবাসার
কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন।
ভালবাসলে ভালবাসার মতই ভালোবাসা উচিত।
বেশ দারুন ছিল আপনার কবিতাটি দাদা। অনেক ধন্যবাদ দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অভিনয় হলেও ভালোবেসে যেও
মিথ্যে ভালোবাসা ও যে দারুণ পরশ পাথর।

লাইনটার কোন ব‍্যাখ‍্যা নেই। এ যেন কোন প্রেমিকের একটা চাওয়া। প্রেমিক চাই এটা নিশ্চিত হতে যে তার প্রেমিকা তাকে ভালোবাসে হোক না সেটা মিথ্যা। আর যদি সেই ভালোবাসা সত্যি হয় তাহলে মরে গেলেও ক্ষতি নেই। অন্তত কেউ তো একজন সত্যি ভালোবেসেছিল। চমৎকার ছিল কবিতা টা দাদা। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কারো কাছ থেকে এক মুহুর্তের জন্যও যদি সত্যিকারের ভালোবাসা পাওয়া যায়, তবুও জীবনটা সার্থক হয়ে যায়। কারণ পৃথিবীতে প্রকৃত ভালোবাসার উপরে আর কিছুই নেই। কিন্তু বর্তমানে প্রকৃত ভালোবাসা পাওয়াটা খুবই কঠিন। তবে একতরফা ভালোবাসায় প্রচুর কষ্ট পেতে হয়। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতার লাইনগুলো বেশ অর্থবহ। সব মিলিয়ে কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি দাদা এটা ঠিক বলেছেন যে মাঝে মধ্যে বাস্তবতা কল্পনার চেয়েও সুন্দর হয় ৷ অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ আসলে আপনার কবিতা হলো মনের গহিন থেকে কিছু গম্ভির কথা ৷ ভালো লাগে দাদা সবচেয়ে বলবো সবার জীবনে এই ভালোবাসার ছোয়া লাগুক এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 2 years ago 

এটাই ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, হৃদয়ের বন্ধনের সাথে যার চলে তুলনা। আবেগের সাথে ভালোবাসার দারুণ এক সন্ধির চিরন্তর নমুনার কিছু ফুটিয়ে তুলেছেন আজকের কবিতায় দাদা, ভালোবাসায় শুধুই দামী ভালোবাসা। অনেক ধন্যবাদ

 2 years ago (edited)

রোমান্টিকতায় ভরপুর ছিল পুরো কবিতা! এমন কবিতা পড়তেও ভালো লাগে দাদা। এক জোড়া বিশ্বস্ত হাত পেলে পাড়ি দেওয়া যায় সব। দারুণ বিশ্বাস নিয়ে যে হাত বাড়ায় সে আসলেই প্রিয় মানুষ, খুব কাছের কেউ। এমন ভালোবাসা হাজার বছর বেচেঁ থাক।

চোখ বুজলেও তুমি আমার আর আমি তোমার,
জেনে রেখো শুধু এই কথা টুকু খানি।

🌼💜

 2 years ago 

দারুণ ভালোবাসার বহিঃপ্রকাশ পেয়েছে, ভাই আপনার কবিতার মাধ্যমে। এ ভালোবাসা চিরজীবন থাক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64523.10
ETH 1681.01
USDT 1.00
SBD 0.42