আমার কবিতার খাতা থেকে : এভাবেও তুমি ।।২৮ সেপ্টেম্বর ২০২২।।
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের মাঝে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
সব গুলো গভীর রাত যদি সুগন্ধি হতো,
তুমি আমি আজীবন রাত জেগে থাকতাম
আমাদের প্রত্যেকটা রাত কবিতা হয়ে যেত।
ভোর রাতে শিউলি ভেজা মাটিতে দাঁড়িয়ে
তোমার হাতে তুলে দিলাম প্রেমের মহাকাব্য।
ভালোবাসলেই আকাশ হঠাৎ মাটি ছুঁয়ে যায়
আমি ছুঁয়ে দিলাম তোমায়,তোমার মতো করে।
বহুদিন তোমাকে দেখেছি স্বপ্নে, ভোরের স্বপ্নে,
লাল শাড়িতে তুমি দাঁড়ালে আমি তখন ছন্নছাড়া
তোমার ঢেউয়ে ঢেউয়ে পেলাম নতুন ঠিকানা।
কেউ তোমাকে ভালো বাসুক
কিংবা তুমি যদি দাও একটু গুরুত্বের হাওয়া,
পুড়ে ছারখার এই হৃদয়,পোড়া দ্বন্দ্বে তুমি আঘাত পাও।
একদিন দুপুরে ভ্রমরের গুঞ্জনে খবর পাই
তুমি দিগন্তের তীরে আমার প্রতীক্ষায়।
তারায় তারায় বেধে যায় দারুন সংঘর্ষ
তোমার রূপের গল্পে সরগরম আকাশগঙ্গা,
একবার বারবার শুধু তোমাকেই দেখতে চাই।
হৃদয়ে ছোট হয়ে যায়, তোমাকে রাখবো বলো কোথায়?
সবখানে আছো তবুও খুঁজে বেড়াই।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

এটাকে হয়তো ভালোবাসা বলে।কারণ ভালোবাসার মানুষ পাশেও থাকলেও কেমন একটা ভয় কাজ করে ছেড়ে চলে যাবে না তো তার।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
শ্রদ্ধেয় ছোট দাদা, আশা করি ভালো আছেন? আজকে আপনি খুবই দুর্দান্ত একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি বেশ অসাধারণ হয়েছে । আসলে আপনার লেখা কবিতাটি পড়ে হৃদয় সিউলিত নিতে হয়ে উঠলো। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইলো। ধন্যবাদ দাদা।
এভাবেও তুমি কবিতাটি সত্যি চমৎকার হয়েছে। পড়ে ভীষণ ভালো লাগলো। উপরের লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেলো। ধন্যবাদ আপনাকে দাদা চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য।
আপনার কবিতা গুলো পড়লে যেন একজন প্রেমিকের গোপনীয় কথাগুলো পড়তে পারি। কবিতার মাধ্যমে যা আপনি সাবলীল ভাবে ফুটিয়ে তুলেন। চমৎকার লিখেছেন কবিতা টা দাদা। অনেক সুন্দর হয়েছে।।
আসলে প্রেমের কবিতাগুলো পড়তে ভালই লাগে। আর আপনার কবিতাটি দাও অনেক অনেক অনেক সুন্দর হয়েছে। প্রেমের মহাকাব্য তুলে দিলেন আপনি তুলে দিলেন।
সত্যি দাদা আপনার কবিতাগুলো দেখে মনে হয় একদম হৃদয়ের ভেতর থেকে লেখা। এত সুন্দর আবেগ দিয়ে লিখেন বেশ ভালো লাগে। আজকের কবিতার লাইনগুলো পড়ে মনে হচ্ছে যেন সকাল ভালবাসা তার জন্য। আমি যতক্ষণ কবিতাটা পড়ছিলাম মনে হচ্ছিল যেন ভেতরটা কিরকম করে উঠলো।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
লাল শাড়ি পরলে যেকোনো মেয়েকে অনেক চমৎকার লাগে। আপনার কবিতাটি তে অনেক গভীরতা ঠিলো। আপনার কবিতা পড়ে লাল শাড়ি গানটি কথা মনে পরে গেল।। অনেক চমৎকার ছিলো কবিতাটি দাদা।।