আমার কবিতার খাতা থেকে :পাহাড় হয়ে এসো ।।১৯ মার্চ ২০২২।।
হ্যালো,বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।আশা করি আপনাদের ভালো লাগবে।আজকে আমার কবিতা অনেকটাই প্রেমের কবিতা।বিরল ভালোবাসার স্বাক্ষী এই কবিতা।
এখানে এক প্রেমিকের সত্যিকারের ভালোবাসার জন্য ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে।সে তার জীবনের সব থেকে প্রিয় ও অসম্ভব ভালোবাসা কে পাহাড়ের সাথে তুলনা করেছেন।সে পাহাড় কে নিজের করে পেতে চায় কিন্তু বাস্তবে সেটা অসম্ভব।পাহাড় প্রকৃতির দান সেটার প্রতি সবার অধিকার ও ভালোবাসা সমান।সে এই পাহাড়কেই একান্ত নিজের করে পেতে চাই ।আর এই অসম্ভবের চাওয়া ও সত্যি হয় প্রকৃত ভালোবাসায়।
জানো?আমার খুব পাহাড় দেখার ইচ্ছে
পাহাড় গুলো বড় পর পর আমার কাছে,
নিজের করে একটা পাহাড় চাই,
সেই পাহাড়ে আমার ইচ্ছেরা দৌড়বে,
আমার প্রতিধ্বনি আমাকে বিমোহিত করবে,
তোমাকে ভালোবাসি অনন্তকাল প্রতিধ্বনিত হবে।
ধুম বর্ষার মরশুমে আমি তোমার বুকে আশ্রয় নেব
বৃষ্টির সুর আর শব্দে আমি তোমাকে ছুঁয়ে থাকবো,
সারা বর্ষার সকাল বিকাল আর রাত্রির রহস্য জুড়ে।
চাইলেই পাওয়া যেত প্রেমের প্রাচুর্যে যাপন বারোমাস
আসলে কি সব ভালোবাসাই এক হয়?
নাকি তোমার ভালোবাসাই ভীষণ দামি?
সারা প্রেমের বাজার জুড়ে তোমার ভালোবাসার আকাল
পাওয়া যদিও যায় দাম আসে আকাশ ছোঁয়া।
আমার জমি মাটি বাটি সব বন্ধক রাখি,
তোমাকে পাওয়ার জন্য আমি নিঃস্ব হতে ও রাজি।
আমার নিঃস্ব রাজ্যে নিঃসঙ্গ সারা বিকেল জুড়ে
তোমার আবির্ভাব আমাকে চাতক পাখি করে রাখে,
একবার যদি আসো একবার যদি ভালোবাসো।
কেউ যদি শখ করে দুঃখী হতে চাও চলে এসো
আমার ঠিকানা পেয়ে যাবে বসন্তের সব আহত বিকেলের কাছে।
আমি দুঃখী সুখের রাজ্যে অফুরন্ত প্রাচুর্যে
আমার দুঃখ আসলে তোমাকে আরো পাওয়ার প্রয়াস,
তোমরা জন্য আরো অস্থির হওয়ার মানবিক কৌশল।

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর ভাবে কবিতা তৈরি করেছেন তার সাথে সুন্দরভাবে কবিতাটি একটি অপরটির সাথে জড়িয়ে দিয়েছেন ।
এত সুন্দর কবিতা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা
ভালোবাসা সে তো মানতে চায় না কোন নিয়ম কিংবা শৃংখলার বন্ধন, ভালোবাসা সে তো শুধুই শুনতে চায় হৃদয়ের অস্পষ্ট বীণ।
আপনার কবিতাগুলোর কোন তুলনা হয় না দাদা, আজকের কবিতাটি দারুণ লিখেছেন, বিশেষ করে উপরের লাইনগুলো বেশ ছিলো। ধন্যবাদ
ভালোবাসার প্রকাশ সম্ভবত জায়গা ভেদে আলাদা । তবে এমন আকুলতায় গভীর প্রেম লুকিয়ে আছে । যথার্থ লিখেছেন ভাই শুভেচ্ছা রইল আপনার জন্য।
এই লাইনেই প্রকাশ পায় আসলে ভালোবাসা কতোটা দামি একটি জিনিষ।
চমৎকার লাগল আপনার এই দুটো লাইন। খুবই সুন্দর ভাবে লিখেছেন দাদা।সত্যি আপনার কবিতার জবাব নেই। অনেক সুন্দর ছিল দাদা।ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
দাদা আপনি আজকে চমৎকার ভাবে পাহাড় হয়ে এসো কবিতা লিখেছেন। পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটি লাইন মন ছুঁয়ে যায়। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
দাদা আপনার কবিতাটি সত্যি খুব অসাধারণ হয়েছে। মন ছুঁয়ে গেছে আমার। কবিতার এই অংশটুকু আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।
ওয়াও দাদা খুবই সুন্দর লিখেছেন,সহজ সরল ভাষা।তাছাড়া পড়তেও আমার বেশ ভালো লাগলো।কবিতাটির নাম টাও বেশ চমৎকার। পুরোটা কবিতা বেশ সুন্দর তবে বেশি ভালো লেগেছে
শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে।
বাহ,খুবই সুন্দর কবিতা।পাহাড়কে মনের গভীরে ভাবনায় এনে সুন্দর সুন্দর বাক্য ফুটে উঠেছে ,যেটির মধ্যে অফুরন্ত ভালোবাসার আকুল আহ্বান ফুটে উঠেছে। ভালোবাসাটাই এক কবি মনের ভাব কবিতায় বেশি প্রাধান্য পেয়েছে।ধন্যবাদ দাদা।
অসাধারণ লিখেছেন দাদা। বিশেষ করে কবিতার আগে কবিতার সম্পর্কে লিখে দেওয়াতে কবিতা পড়ে বুঝতে সুবিধা হয়। কবিতাটি দুইবার পড়লাম,ভালো লাগলো অনেক। জানিনা পুরোটা বুঝতে পারছি নাকি, তবে চেষ্টা করলাম। 💞💞