আমার কবিতার খাতা থেকে: অদৃশ্য দূরত্ব।।২৬ নভেম্বর ২০২২
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের খারাপ লাগবে না।
কিছু দূরত্ব পেরিয়ে যদি আসা যেত
অনেক দ্বিধা হেরে যেত,আমি বুঝতাম তোমাকে
তোমার খুশি হঠাৎ বৃষ্টির মতো
আমাকে ভিজিয়ে দিয়ে যায় সারাবেলা।
সারাদিনের ক্লান্তি নিয়ে আমি নদীর পাড়ে যাই
সন্ধ্যা হওয়ার আগেই ফিরি
তবে বাড়ি ফেরা নয়,রেল স্টেশনে।
আমি মানুষ দেখি পুরো স্টেশন জুড়ে জুড়ে।
একজন মানুষের মধ্যে অনেক মানুষ,
যাকে খুশি বেছে নাও,ভুল মানুষ বলে কিছু নয়।
বিশ্বাসে বিশ্বাসে ছুঁয়েছে যে হাত
সেই হাত আজ লুকিয়ে যায়,ভীষণ অন্ধকার।
একদিন সব ঠিক হয়ে যাবে,এই ভরসায় দুজনে
আসলেই কি সব ঠিক হয়ে যায়,
নাকি সব তোমার আমার ভীষণ টানাপোড়েনের সংসার?
কাছে এসে ও দূরত্ব নিয়ে বুঝিয়ে দিলে
ভালোবাসা কত দামী,অবহেলায় আঘাত বাড়ে।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

কগভালোবাসা যত গভীরই হোক না কেন? অবহেলায় তা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে।
আসলে ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাস এবং বিশ্বস্ততায়। সেইসাথে অবহেলাহীন।তাইতো ভালোবাসার মূল্য শুধু ভালোবাসা দিয়েই হয়।
♥♥
অসাধারণ একটা কবিতা লিখেছেন দাদা। সত্যি মনের দ্বিধা-দ্বন্দ্ব সমস্ত ভেদ-বিভেদ সব ভুলে যদি ভালোবাসার মানুষের কাছে দুহাত বাড়িয়ে এগিয়ে যাওয়া যায়, তাহলে অনেক সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। আসলে সমস্যা গুলো সৃষ্টি হয় ইগো থেকে অভিমান থেকে। এগুলোই যদি আমরা জয় করে উঠতে পারি,তাহলে মনে হয় জীবনটা অনেক সহজ হয়। আর এটাও ঠিক যে মানুষের ভিড়ে সব মানুষকেই হয়তো একরকম লাগে, তবে তার মধ্যেও আমরা ঠিক কিভাবে মনের মানুষ খুঁজে পাই সেটা একমাত্র আমরাই জানি। কারণ সেখানে শুধু বাহ্যিক গঠন নয় বরং অন্তরের মনটাও দেখা হয়।
কিছু কষ্ট কিছু রাগ কিছু ভুল কিছু অভিমান নিয়েই গড়ে ওঠে দুটি মনের সম্পর্ক।। আপনার কবিতাটি পড়ে বুঝতে পারলাম কবিতার মাঝে ফুটে উঠেছে অভিমানী ভালোবাসার এক দৃষ্টান্ত।। উপরের লাইন গুলা মন ছুয়ে গেল।
সত্যি বলতে দাদা সকালটা সুন্দর একটা কবিতার মাধ্যমে শুরু হল। আশা করছি দিনটাও ভালো যাবে। কারণ এত চমৎকার একটি কবিতা উপহার দিলেন এবং সেটি সকাল-সকাল পড়তে পেরে,নিজেও অনেক বেশি আনন্দিত।ধন্যবাদ আপনাকে সবার মাঝে তুলে ধরার জন্য
দাদা আপনার লেখা কবিতা সব সময়ই সুন্দর হয়। আসলে কবিতার ভাষাগুলো হৃদয়ের কথা বলে। হয়তো হৃদয়ে আঘাত থেকে কিছু কিছু কবিতার সৃষ্টি হয়। নতুবা প্রিয় মানুষের উদ্দেশ্যে লেখা কথাগুলো কবিতার ভাষায় ফুটে উঠে। তবে যাই হোক সব অবিশ্বাসের কালো ছায়া আর অন্ধকার কেটে গিয়ে আবারো নতুন একটি ভোরের আলো ফুটে উঠুক এই প্রত্যাশাই করি।
আসলে দাদা আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। সকল বেলা আপনার সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিলেন। কবিতাটি আমার অনেক বেশি ভাল লেগেছে। আপনার প্রত্যেকটা কবিতা খুবই ভালো লাগে। এ কবিতাটি অসাধারণ ছিল।
কবিতার কথাগুলো অত্যন্ত চমৎকার দাদা। আপনি কবিতাটি তে কিছু সত্য কথা বলেছেন। আসলেই দাদা অবহেলায় আঘাতে পারে। আমরা কি পারি না দূরত্ব গুচিয়ে কাছে আসতে? কি হয় এতটুকু সেক্রিফাইস করলে। ধন্যবাদ দাদা । ভালো থাকবেন।
প্রতিটি ভালোবাসার মধ্যে বিশ্বাস আর ভরসা থাকাটা খুবই জরুরি, তবে সত্যিকারের ভালোবাসা তে খুঁজে নেয়ার কোনো অপসন থাকে না ,তাই সেই ভরসায় দিন পার করতে হয় , একদিন,, একদিন সব ঠিক হয়ে যাবে .দারুন লিখেছেন ভাইয়া।
অবহেলায় আঘাত বারার সাথে আঘাত এর সাথে অবহেলাও বাড়ে আমার যা মনে হয় আরকি।কারণ যেখানে অবহেলা চলে আসে সেখানেই চলে আসে নিজের অজান্তেই অনেক গুলো আঘাত।
অসাধারণ লাগলো কবিতাটা পড়ে। ভালবাসার মানুষের কাছে যদি এগিয়ে যাওয়া যায় তবে অনেক কিছুর ই সমাধান হয়ে যায়। সমস্যাগুলো আসলে বেশি টানতে নেই।সব আঁধার কালো অন্ধকার পেড়িয়ে নতুন সূর্য উদিত হোক এই কামনাই করি। কবিতার জন্য অনেক ধন্যবাদ দাদা।ভাল থাকবেন।