আমার কবিতার খাতা থেকে :অন্ধকার সে তো চিরন্তন সত্য
একটা অন্ধ গলি চারিদিকে বীভৎসতা আবেগের গতিবেগ আর ঔদাসীন্য এভাবেও কি দিন দিন চোখ বুজে থাকা যায়?
পুরোনো বিশ্বাসে একটু একটু ঘুণ ধরে
নির্বাক ষড়যন্ত্রের বীজ বুনছে
একদল শান্ত নিষ্ঠুর প্রাণী।
আরো তলিয়ে গেলে ও নির্বিকার
একটা আচমকা আলোড়ন চাই,
নিজেকে দারুণভাবে ভাঙতে হবে।
যারা গেছে অনেক আগে ভোররাতে
আমাদের সুরক্ষিত রাত্রির দাবিতে
তাদের আর না ফেরার মূল্য কোথায়?
অন্ধকার সে তো চিরন্তন সত্য
বুক ভরা উথাল পাথাল নিয়ে নিয়ে
শুয়ে আছি মৃত্যুর খুব কাছে,
স্মৃতি টুকু রেখো যত্নে তোমার কাছে|
Support @amarbanglablog by Delegation your Steem Power
| 100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA

শুয়ে আছি মৃত্যুর খুব কাছে,
স্মৃতি টুকু রেখো যত্নে তোমার কাছে|
খুবই ভাল্লাগলো ভাই চরণ দুটি।
অনেক শুভেচ্ছা নেবেন ।
এককথায় অসাধারণ ছিল দাদা
কবিতাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
স্বাগতম দাদা
অন্ধকার সেতো চিরন্তর সত্য
তবুও আমরা ভীত থাকি
সত্যের মুখোমুখি হতে-নিজেকে খুঁজে পেতে।
ভাই চমৎকার লিখেছেন, ধন্যবাদ।
অন্ধকার আমাদের মজ্জায় ঢুকে গেছে ভীতির কারণ হিসেবে ।এটাকে জয় করা খুব কঠিন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।।
খুব ভালো হয়েছে কবিতাটি।ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ।