আমার কবিতার খাতা থেকে:পারবো কি পৌঁছাতে?।।১৫ ফেব্রুয়ারি ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আশা রাখছি আপনাদের খারাপ লাগবে না।আজ আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।

sunset-7757752__480.webp

Image taken from pixabay


এই অবেলায় সত্যি কিছু লেখার নেই
ঝরাপাতায় সব স্বপ্ন আমাকে দিয়েছে অনেক কিছু,
আমি নিজের কাছেই আজ দাঁড়াতে পারছি না,
আমার মাথায় জৈষ্ঠ্যের প্রখর রৌদ্র।
এখনো অনেক অনেক পথ বাকি
জানি না পারবো কি না পৌঁছাতে!
আমার পারা না পারা যদি অর্থহীন হয়ে যায়,
তাও কি এই চলাই উচিত?
জানি ভালোবাসার বিশেষ কোনো দিন হয় না
তাও যদি ভালোবাসার দিন করি,
খুব বেশি কি ক্ষতি হবে কারো?
শহরের রেস্তোরাঁ মল আর ময়দানে
প্রেমের যে হাওয়া বয়ে চলে তা কতটা সত্যি?
আমি এই সত্যি মিথ্যের বিচারে নেই
আমার দরকার গন্তব্যে পৌঁছানো,আমি ছুটছি।
অবুঝ এই মন একসময় লোভে পড়ে যায়
কি করে বুঝবে সে বাস্তবতা,কে বোঝাবে তাকে?
আমি এক জীবন যুদ্ধে ব্যর্থ সৈনিক
নেই তার কাছে বিজয়ের গৌরব,
নেই বীরের মতো পরাজয়ের মহিমা,
আমি শুধু বেচেঁ আছি,এমনি বেচেঁ আছি।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভালোবাসার কোনো বিশেষ দিন নেই । ভালোবাসা প্রতিদিনই রঙিন ভালোবাসার মানুষটির জন্য। শহরের অলিতে-গলিতে যে ভালোবাসা পাওয়া যায় প্রেমিক-প্রেমিকাদের সেটাকে কি ভালোবাসা বলা যায় নাকি কিছু সময়ের জন্য মোহ! এমনি বেচেঁ থাকাই সুন্দর 🌼। নেই কোনো বিজয়ের স্বাদ 🌼
চমৎকার হয়েছে দাদা 🦋🌼

 3 years ago 

ভালবাসার কোন দিনক্ষন নেই।প্রতিটি দিনই ভালবাসার দিন।এই বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে দাদা।এই বিশেষ দিনে দারুন একটা কবিতা শেয়ার করলেন। খুব ভাল লেগেছে। আপনার কবিতায় আলাদা কিছু থাকে,গভীরতা একটু বেশিই থাকে।অনেক ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 3 years ago 

দাদা আপনার কবিতা গুলো যে এতো সুন্দর আর যার প্রতিটি লাইনে লুকিয়ে আছে হাজারো অজনা গল্প কথা ৷
আপনি অনেক কিছু কথা বলেছেন ৷ ভালোবাসার কোনো দিন ক্ষন লাগে ৷ কিন্তু তবুও আমরা নির্ধারন করি ৷ আসলে ভালোবাসা কি এক দিনের জন্য ৷
জীবনে সবকিছু পরিবর্তন করে পৌঁছাতে হবে লক্ষে ৷
দাদা যতটুকু সামার্থ লিখছি ৷ অনেক ধন্যবাদ দাদা

 3 years ago 

আসলে কেনো জানিনা আমার কাছে মনে হয় এই উদযাপন এর অনেকটা হয় লোক দেখানো আর ফাঁকা সময়টা কাটানো।কারণ,সত্যিকার ভালোবাসায় লোকদেখানো কিছুই থাকেনা।স্মৃতি গড়তে ঠিক আছে,তবে লোকদেখানো হলে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়।

 3 years ago 

ভালোবাসা পালনের জন্য বিশেষ কোনো দিনের সত্যিকারের প্রয়োজন নেই কিন্তু তারপরও আমরা বিশেষ দিনে একটু অন্যরকম ভাবে পালন করে থাকি। ভালবাসা কোন লোক দেখানো ব্যাপার নয় হৃদয়ের এক অনুভূতি যা লোক না দেখিয়েও প্রকাশ করা যায়। বরাবরের মতো এই কবিতাটিও জাস্ট অসাধারণ হয়েছে দাদা। কবিতাটির কিছু কিছু লাইন বেশ কয়েকবার পড়লাম ,পড়তে এতটা ভালো লাগছিল।

 3 years ago 

শহরের রেস্তোরাঁ মল আর ময়দানে
প্রেমের যে হাওয়া বয়ে চলে তা কতটা সত্যি?
আমি এই সত্যি মিথ্যের বিচারে নেই
আমার দরকার গন্তব্যে পৌঁছানো,আমি ছুটছি।

বেশ ভালো লাগলো ভাই, এই লাইনগুলো।
বেশ গভীর অর্থবহ ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63782.23
ETH 1706.19
USDT 1.00
SBD 0.41