আমার কবিতার খাতা থেকে: কোনো ভুল নেই

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

হ্যালো ,বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা শেয়ার করছি।

image.png

Image

এটাই তো সুনিশ্চিত ছিল মাঝ পথে নিরুদ্দেশ
প্রখর রোদ্দুর পেরিয়ে যে শীতলতা
তাও তো ফুরিয়ে যাওয়া ছিল পূর্ব নির্ধারিত,
তবুও এই হৃদয় জুড়ে প্রবল অকাল শ্রাবণ।
জানি তোমার ভালোবাসা সত্যি ছিল
তীব্র শীতে যেন জীবনদায়ী উষ্ণতার আবরণ
যা কিছু অবশ্যম্ভাবী কেন কাঁদে এ হৃদয়?
ফেরার কথা ছিলো কিন্তু ফেরা হলো না।
বড় অহংকার নিয়ে তোমার কাছে এসেছিলাম
জিততে চেয়েছিলাম ভালোবেসে
বিশ্বাস করো আমার এই পরাজয়,
নতুন করে বাঁচার স্বপ্ন জাগায়।
তোমার যত অভিমান তীব্র ভালোবাসায়
একবার ফিরে যাও পরিচিত বারান্দায়
একটু হাত বাড়িয়ে দেখো ঘর বেঁধে যায়,
যদি ভালোবাসো তবে কেন এত সংশয়?

কিছু অধিকার নিয়ে আছি পাশে
সময় বলে দেবে কে কথা রাখে
আর কে সাজা পায়?
হাত ধরলেই ধরা যায়
মাঝ পথে দুর্যোগ আসে যদি
হাত ছাড়বো না কঠিন এ প্রত্যয়।


|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
break.png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
break.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  
 4 years ago 

বিশ্বাস করো আমার এই পরাজয়,
নতুন করে বাঁচার স্বপ্ন জাগায়।

সময় বলে দেবে কে কথা রাখে
আর কে সাজা পায়?

কঠিন হিসাব নিকাশ । গভীর থেকে গভীর মানে ।

 4 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 4 years ago 

মাঝ পথে দুর্যোগে আসে যদি
হাত ছাড়বো না কঠিন প্রত্যয়।

কিছু কিছু কথা এবং কবিতার লাইন বাস্তবতার কাছে সব সময় হেরে যায়। এই তো কিছু দিন আগেও আমাকে কেউ একজন বলছিল যে আমরা এক সাথে বুড়ো হবো। কিন্তু সে আজ অন্যের সাথে বুড়ো হচ্ছে😪

দাদা আপনি প্রতিনিয়ত ভালো কবিতা প্রকাশ করেন, পড়তে আমার অনেক ভালো। মাঝে মাঝে কবিতার দুই একটি লাইন ভাবতে গেলে চোখে পানি এসে যায়। ভালোবাসা রইল আপনার জন্য

 4 years ago 

আসলেই কেউ কথা রাখতে চায় না।ধন্যবাদ আপনাকে।।

আপনার এই কবিতাটি কি বলবো এক কথায় অসাধারণ হয়েছে। আপনি ভালোবাসার মানুষকে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভেচ্ছা নেবেন।

 4 years ago 

দাদা,আপনি কি শক্ত কবিতা লিখেছেন।মনে হচ্ছে ভালোবাসাকে একদম ভিতর থেকে ফিল করে লিখেছেন।আমার থেমে কবিতাটা পড়তে হয়েছে বুঝার জন্য।বেশি ভালো লেগেছে।এতটুকু লাইন আমার বেশি ভালো লেগেছে।

জিততে চেয়েছিলাম ভালোবেসে
বিশ্বাস করো আমার এই পরাজয়,
নতুন করে বাঁচার স্বপ্ন জাগায়।
তোমার যত অভিমান তীব্র ভালোবাসায়
একবার ফিরে যাও পরিচিত বারান্দায়
একটু হাত বাড়িয়ে দেখো ঘর বেঁধে যায়,
যদি ভালোবাসো তবে কেন এত সংশয়?

ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

শুভেচ্ছা নেবেন।

 4 years ago 

আসলে একটা সময় হারিয়ে যায়,অনেক সময়ের মাঝে।আবার একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে।কখনো কখনে একটা মন ভেঙ্গে যায় ছোট্ট অপমানে।আবার একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে।।।। দাদা অনেক সুন্দর একটি কবিতা ছিলো।অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকুন সব সময়।

 4 years ago 

ঠিক বলেছেন।একটা তুচ্ছ জিনিস বড় ভূমিকা রাখে।

 4 years ago 

দাদা আপনার এই কবিতা থেকে অনেক আবেগ জড়ানো কথা জড়িয়ে আছে। এবং কবিতাটি ইঙ্গিত করে গেছেন কোন কিছুই স্থায়ী নয়। সেতো এসেছে আবার চলে যাচ্ছে তবে ভালোবাসা চিরস্থায়ী। আপনার কবিতার কিছু কিছু লাইনের অর্থ বুঝতে খুব কষ্টকর হয়ে যায়, তবুও কেন জানি খুব জানতে ইচ্ছে করে যে এত সুন্দর কবিতা দাদা কিভাবে লিখেন। আপনার কবিতা থেকে এই কয়টা লাইন আমি নিলাম।

এটাই তো সুনিশ্চিত ছিল মাঝ পথে নিরুদ্দেশ
প্রখর রোদ্দুর পেরিয়ে যে শীতলতা
তাও তো ফুরিয়ে যাওয়া ছিল পূর্ব নির্ধারিত,
তবুও এই হৃদয় জুড়ে প্রবল অকাল শ্রাবণ।
জানি তোমার ভালোবাসা সত্যি ছিল।

আপনার কবিতাটি পড়ে হৃদয় ছুঁয়ে গেছে, পুরো কবিতাটি মার্ক করা সম্ভব না বিধায় এই কয়টা লাইক নিলাম। আর আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

 4 years ago 

অফুরন্ত শুভেচ্ছা নেবেন।

 4 years ago 

দাদা অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা অবিরাম।

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 4 years ago 

ভালোবাসাতে অভিমান থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু যখন বিশ্বাসের প্রশ্ন ওঠে তখন সেখানে অভিমান বলে কিছু থাকেনা,তখন চাইলেও চেনা ঘরে ফিরে যাওয়া যায় না।

প্রত্যেকটা লাইন খুব সুন্দর বলেছেন।

 4 years ago 

আপনার বক্তব্য একদম সঠিক।যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্ক অন্তত জীবিত থাকতে পারে না।অভিমান বিশ্বাস আর ভালোবাসার এক অন্য নাম।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

তোমার যত অভিমান তীব্র ভালোবাসায়
একবার ফিরে যাও পরিচিত বারান্দায়
একটু হাত বাড়িয়ে দেখো ঘর বেঁধে যায়,
যদি ভালোবাসো তবে কেন এত সংশয়?

ভালো বাসা মানে কেনো বিশ্বাস আর ভরসার জায়গা।কুড়ে ঘরেও এক অটল বিশ্বাস নিয়ে কাটিয়ে দেওয়া যায় জনম জনম।আর যেখানে সংশয় আসে সেখানে ভালোবাসা নয় অন্য কিছুই থাকে।

আর আপনার কবিতা বরাবর মুগ্ধ করে আমাকে।কবিতার গভীরতা কবিতাটি আরেকবার পড়তে ভাবায়।ভালোবাসা নিবেন দাদা🖤🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63100.12
ETH 1669.66
USDT 1.00
SBD 0.41