পুরীতে আমরা।।০৪ জানুয়ারি ২০২৪

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।শুরুতেই একটা কথা বলি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।আর এই বিশ্বাস নিয়েই আমরা সবাই মিলে গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শন লাভ করতে।সত্যি কথা বলতে প্রভুর দর্শন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার।আমাদের সেই সৌভাগ্য হয়েছে এটাই অনেক।আমরা গত ২৯ ডিসেম্বর পুরীতে পৌঁছাই।পরের দিন ভোরবেলা আমাদের পুজো দেওয়ার কথা তাই ওই দিন আর কোনো কাজ ছিলো না।রেস্ট নিয়ে বিকেল বেলায় চলে গেলাম সমুদ্র দেখতে। পুরীর বিচের একটা বিশেষত্ব হলো এর ঢেউ খুব শক্তিশালী।

IMG20240101140649.jpg

IMG20240101140711.jpg

IMG20240101140708.jpg

IMG20240101140703.jpg

IMG20240101140701.jpg

সন্ধ্যা বেলায় সমুদ্র সৈকতে কাটানো কয়েকটি ফটোগ্রাফি আমি শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের খারাপ লাগবে না।আসুন তাহলে দেখে নেওয়া যাক।

আর একটা কথা এই শীতের সময় ও পুরীতে গিয়ে মনে হয়েছিল এখানে গরমকাল চলছে।আর সোয়েটার একদমই ব্যবহার করার প্রয়োজন পড়ে নি। যাই হোক ওড়িশার এই পুরীতে বলতে গেলে বাঙালিদের আনাগোনা।আর তাই পুরীতে বাংলা কথা বললেই চলে।আর বাঙালির খাবারের ও কোনো অভাব নেই।আর খাবারের স্বাদ ও সত্যি খুবই ভালো ছিলো।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

জয় জগন্নাথ!! সবাই মিলে জগন্নাথ দেবের দর্শন করতে পারা গিয়েছে এটা জেনেও অনেক ভালো লাগলো। আসলে ঠাকুর চাইলে তবেই তার দর্শন পাওয়া যায়।

পুরীতে গরম!! আরিব্বাস। বিষয়টা জেনেই তো যেতে ইচ্ছে করছে।

 3 years ago 

দাদা আপনারা পুরীতে গেছেন দিদির পোস্টের মাধ্যমে জেনেছি।তাছাড়া বড় দাদার পোস্ট পড়ে ও নানা ফটোগ্রাফি ও নানা তথ্যবহুল আলোচনায় অনেকটাই জানতে পেরেছি।যাক আপনারা সবাই সুন্দর সময় কাটাচ্ছেন এটা খুব আনন্দের কথা।আর যদি থাকে বাঙালিরা তবে তো মন খুলে কথা আর খাবার -দাবার ও বেশ মনের মতোই হয়।পুরীর সমুদ্র সৈকতের ঢেউ খুব বড় বড় ও ভীষণ শক্তিশালী হয়।যা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম।পুরীর সমুদ্র সৈকতের সন্ধ্যার ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে।সুন্দর অনুভুতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই দাদা আপনাকে।সবাইকে নিয়ে ভালো থাকবেন আশা রাখি।

 3 years ago 

পুরীতে সমুদ্র এলাকার সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দী করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। সমুদ্র বন্দরের পাশে আমরা যতটা জানি ঠান্ডা আবহাওয়া বয়ে চলে কিন্তু ওখানে গরম অনুভূতি হয়েছে জেনে অবাক হলাম।

 3 years ago 

গতকাল বড় বৌদির পোস্টে দেখেছিলাম এই পুরীর সমুদ্র।আজ আবারো আপনার মাধ্যমে দেখতে পারলাম। বিশ্বাসে মিলায় বস্তু,আসলেই কথাটা ঠিক। আপনারা সবাই মিলে সেখানে গিয়েছেন এবং আনন্দ করেছেন তা দেখে খুব ভালো লাগছে।তবে সমুদ্রের ঢেউ অনেক শক্তিশালী হয়,আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন সমুদ্রে নেমেছি।ঢেউয়ের ধাক্কায় কোথায় নিয়ে গেছে বুঝতেই পারিনি।সেখানে কাটানো আপনাদের বাকি মুহূর্তগুলো দেখার আশায় রইলাম দাদা।

 3 years ago 

পুরীতে তাহলে এখন গরম। আর ওখানে তাহলে বাঙালিদের আনাগোনায় বেশি। পুরীর সমুদ্রে যে অনেক ঢেউ এটা দাদার পোস্ট থেকে জানতে পেরেছিলাম। পুরীর সমুদ্র সৈকতে বেশ দারুণ সময় কাটিয়েছেন দাদা। এবং ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। কথাটা একেবারে সত্যি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জী দাদা স্বাগতা দিদির একটি পোষ্টের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম আপনারা স্বপরিবারে পুরীতে বেড়াতে গেছেন। আজকে আপনার পোষ্টের মাধ্যমে পুরী সমুদ্র সৈকতের দারুন কিছু ফটোগ্রাফি দেখলাম। পুরীতে মানুষের উপস্থিত চোখে পড়ার মত। আশা করি দারুন এনজয় করছেন। ধন্যবাদ।

 3 years ago 

আমাদের এলাকায় যে পরিমাণ শীত তাতে মন চাইছে পুরীতে চলে যাই কারণ সেখানে আবহাওয়া গরম। সমুদ্রের সৌন্দর্যটা বেশ ভালো লেগেছে দাদা তাছাড়া ছবিগুলো দেখেও বোঝা যাচ্ছে যে ঢেউটা অনেকটাই শক্তিশালী।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পুরীতে ভ্রমণে গিয়ে আপনার সার্থকতা এসেছে। যেহেতু আপনারা যে উদ্দশ্যে গেলেন সেই উদ্দেশ্য সফল হল। সবাই মিলে যেহেতু গেলেন অনেক ভালোই ঘুরাঘুরি করলেন।অনেক ভালো লাগলো দিদি এবং দাদার ফটোগ্রাফির মাধ্যমে বিস্তারিত জানতে পেরেছি। আজকে আপনার ব্লগিংয়ের মাধ্যমে ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। তাছাড়া পুরী ভ্রমণের অনুভূতি গুলো অসাধারণ ছিল।

 3 years ago 

বেশ দারুণ উপভোগ করলাম ভাই, পুরীর সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো। আপনারা যে বেশ ভালো সময় কাটিয়েছেন, তা কিন্তু বোঝাই যাচ্ছে।

শুভেচ্ছা রইল 🙏

 3 years ago 

দাদা সমুদ্র সৈকতের আশেপাশে এমনিতেই তাপমাত্রা বেশি থাকে। সেজন্য শীতকালেও সমুদ্রের আশেপাশে ততোটা শীত লাগে না। যাইহোক ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। সমুদ্র সৈকত বরাবরই আমার ভীষণ পছন্দ। সমুদ্রের বড় বড় ঢেউ দেখতে আরো বেশি ভালো লাগে। তাছাড়া সমুদ্রের পানিতে নেমে লাফালাফি করার মজাই আলাদা। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38