আমার কবিতার খাতা থেকে :একজন তুমি
সেই শিউলি কুড়ানো মুহূর্তে
আমি তোমাকে দেখেছিলাম।
তুমি ভোরের থেকেও আরো স্নিগ্ধ
তুমি ফুলের চেয়েও সুন্দর।
সেদিন আমার মনে হয়েছিল
তাই সারাদিন তোমাকে নিয়ে ভেবেছি,
আমার প্রত্যেকটা কাজ সেদিন ব্যাহত হয়েছে
শুধু তোমাকে ভেবে আমি শূন্য হাতে ফিরেছি।
আমার ঘরে সেদিন আলো জ্বলেনি
হাড়িতে রান্না হয়নি ভাত।
তোমাকে হৃদয়ে নিয়ে তোমার ভাবনার জোয়ার
এ এক অন্যরকম ভালোলাগা,
হয়তো একেই বলে ভালোবাসা।
এমন একটা ভোর স্নিগ্ধ শরতের শিউলি
সেই মুহূর্ত আমি সহস্র বছর ধরে অপেক্ষায়।
জানি তোমার সঙ্গে আমার দেখা হবে না
তবে তোমার সৌন্দর্যে আমার সারাদিন
ভীষণ তালমাতাল তুমি সেই অপরূপা প্রিয়দর্শিনী।
সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে
তোমাকে হয়তো খুঁজে পাওয়া যাবে না
হয়তো অপেক্ষা করতে করতে
শত প্রহর পেরিয়ে যাবে তবুও
তোমাকে ছোঁয়া যাবে না।
তোমাকে পাওয়া যাবে তোমার মনের গভীরে যাওয়া যাবে,
তোমাকে আবিষ্কারের নেশায়
আমার সবকিছু দ্বিধাগ্রস্ত।
শেষ বিকেলের পড়ন্ত রোদ এর মত
আমারও ইচ্ছেরা একদিন ফ্যাকাসে হয়ে যাবে।
তবু তোমাকে খোঁজার এই স্মৃতিগুলো আমাকে
আরো আরো বাঁচিয়ে রাখবে প্রিয়দর্শিনী।
আবারো কোন এক ভোরে শিউলি কুড়াতে তুমি এসো
আমি আছি সেই ভোরের প্রতীক্ষায়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord


দাদা আপনার কবিতায় যত পড়ি ততই যেন ভালো লাগে। আপনার প্রত্যেকটা কবিতা আমার খুবই ভালো লাগে। আজকে এই কবিতার লাইন দুইটাই আমার খুবই ভালো লেগেছে। অসাধারণ কবিতা। আপনার জন্য রইল শুভকামনা।
দাদা আপনার লেখা কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। কবিতার লাইন গুলোর মাঝে মিশে রয়েছে অনেক ভালবাসা ও আবেগ। কবিতার প্রতিটি লাইন যেন আবেগে পরিপূর্ণ। অসাধারণ একটি কবিতা আমাদের সকলের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য শুভকামনা রইলো।
Too nice
Thanks for voting my brother
বড্ড আবেগপ্রবণ। সুন্দর লিখেছেন ভাইয়া । শুভেচ্ছা রইল।
শ্রদ্ধেয় দাদা আশা করি ভাল আছেন? আপনার কবিতাটি পড়ে আমি খুব আবেগী হয়ে পরলাম। আপনি খুব সুন্দর করে কবিতাটি লিখেছেন যা এক কথায় অসাধারণ হয়েছে। কবিতাটি পড়ে মুগ্ধ হলাম এই লাইনগুলো খুবই ভালো লেগেছে ।
এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একজন প্রিয়তমাকে সেই শিউলী কুড়ানোরসময় দেখেই ভালো লেগে যায়।
কবির চোখে প্রিয়তমা যেন ফুলের চেয়েও সুন্দর। হয়তো আবার শিউলী কুড়ানোর সময় দেখা হয়ে যাবে তার সাথে। খুব সুন্দর লিখেছেন দাদা ❤️
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
দাদা,আপনার লেখা কবিতাগুলো সত্যিই আমার খুব ভালো লাগে।
আপনার কবিতাগুলো পড়ার জন্য অপেক্ষায় থাকি কখন আপনি আমাদের মাঝে সুন্দর কবিতা শেয়ার করবেন। দাদা, সত্যি বলতে কি আপনার কবিতাগুলো আমার ভালোলাগে তারচেয়েও বেশি ভালো লাগে কবিতার অর্থ গুলো।কবিতা অর্থ গুলো সত্যিই মনকে ছুঁয়ে দেয়।
দাদা,আপনার লেখা কবিতার এই অংশটি সত্যি অনেক ভালো লেগেছে।কবি তার ভালোবাসার মানুষটির অপেক্ষায় থাকবে।
ভালোবাসার মানুষের স্মৃতি গুলো বাঁচিয়ে রাখবে এটাই হলো ভালোবাসা।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আমার কাছে কবিতাটি খুবেই ভালো লেগেছে। কবিতা টি পড়ে আমি আবেগ প্রবণ হয়ে গেলাম। অনেক সুন্দর লিখেছেন। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও প্রাণ ঢালা শুভেচ্ছা রইল।