আমার কবিতার খাতা থেকে:অপেক্ষায়।।২১ জুলাই ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আশা করি ভালো লাগবে।আজকে আমি একটি কবিতা শেয়ার করতে চলেছি।আশা রাখছি আপনাদের ভালো লাগবে।
রাত বাড়ে একরাশ অনিশ্চয়তায়
আমি ভাবি অনেক কল্পনা নিয়ে
আবার গিয়ে ফেরা যাবে নিজ ভুবনে?
সময়ের হাত ধরে এসেছি বহুদূরে
এখন আমি ভীষণ একা,
আমার আলমারি ভর্তি অনেক পুরনো জামা
তবুও আমি এক পোশাকেই খুশি,
আমার বেচেঁ থাকা আসলেই একটা যন্ত্রণা।
সবুজের মাঝে চিরকালীন ভালোলাগা নিয়ে
আরো বেশি বেশি তোমাকে চাই,
এই চাওয়া এক প্রকার না পাওয়া
যতদূরে যাবে মনে হবে পরমাণুর কাছকাছি।
নিয়তির কাছে কি আর পাওয়া যাবে?
হেরে ও আমি জেতার মতো করে বাঁচি,
এই অভিনয় এই লুকানোর কায়দা
সবটাই আসলে বাঁচার জন্য,
তোমার জন্য অপেক্ষা তোমার জন্য সবকিছু দেওয়া।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
বরাবরই আপনার লেখা কবিতা গুলোর প্রশংসা করতে মন চায় ঠিক একইভাবে আজকে বলতে চাই অসাধারণ হয়েছে দাদা। প্রতিটা লাইন ভালো লেগেছে। আসলে কবিতার মাঝে যদি একটু মান অভিমান না থাকে তাহলে কেন জানি পরিপূর্ণ মনে হয় না।
অসাধারণ দাদা, জাস্ট অসাধারণ। আপনি আপনার কবিতার খাতা হতে অপেক্ষা নামক যে কবিতাটি আজ আপনি আমাদের সাথে শেয়ার করলেন সত্যিই কবিতাটি অসাধারণ ছিল। অপেক্ষা অনেক কষ্টের একটি বিষয়। আর কবিতার মধ্যে আপনি অপেক্ষার অনুভূতিগুলো বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে দাদা কবিতা শেষের কয়েকটি লাইন মন ছুয়ে গেল।
কবিতার খাতা থেকে খুব সুন্দর একটি কবিতা অপেক্ষায় আজ শেয়ার করেছেন দাদা।চমৎকার হয়েছে আপনার লেখা কবিতাটি।কবিতার প্রতিটি লাইন ভীষণ ভালো লেগেছে। কবিতাটি পড়ে কবির অনুভূতি কিছুটা জানা হলো। অনেক কিছু থাকার পরেও কবি এক জামাতেই খুশি।কিছুটা অভিমান,কিছু অপেক্ষায় অপেক্ষমান জীবন।
দাদা, সব সময় আপনার কবিতাগুলো অনবদ্য হয়। আজও আপনি কবিতার খাতা থেকে "অপেক্ষায়" কবিতাটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আর আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা এ যে বড়ই কঠিন। তবুও ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ দাদা, চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।
দাদা আপনি বরাবরের মতোই ভীষণ সুন্দর একটি কবিতা লিখেছেন। বিশেষ করে কবিতাটির এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
অপেক্ষার অবসান ঘটুক, কবির জীবনে নতুন অধ্যায় শুরু হোক, ভালোবাসায় ভরে উঠুক প্রতিটা মুহূর্ত। ভক্ত হিসেবে তো এমনটাই প্রার্থনা রইলো।
বেশ ভালো লিখেছেন কবিতাটি ভাই 🙏