আমার কবিতার খাতা থেকে: কিছুক্ষণ বিশ্বাস।।০৫ সেপ্টেম্বর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা টা শেয়ার করতে চলেছি আশা করছি ভালো লাগবে আপনাদের।
কাউকে মুক্তি দিতে চাইলে দেওয়া যায়?
ফিরে আসা ভীষণ যন্ত্রণা দেয়,
তবুও অন্ধকারে তুমি এলে আলো হয়ে
তোমার ভাবনা তোমার সংকীর্ণ চুপ থাকা
আমাকে আরো ভাবায়,আমি হারিয়ে যাই।
কত মেঘ সরে যায় সূর্য হঠাৎ উঁকি দেয়,
এটুকু আশা এইটুকু সুযোগ এলেই
আরো কিছুক্ষণ বিশ্বাস নিয়ে থাকায় যায়।
দুপুরের রোদে ঝলসে যাওয়া আবেগ নিয়ে
হোঁচট খেয়ে গেল যে আত্মবিশ্বাস
সেখানেই জমে ক্ষত সেখানেই উঠে ঝড়।
আমি নদীর পাড়ে কাশফুল গুনে
যখন সন্ধ্যা নামে ফিরবো বাড়ি কিছু প্রশ্ন নিয়ে,
প্রদীপের আলোয় বসে ভাত কে দেবে?
নিরবে গভীরের কত জন বাঁচে কত জন মরে!
রাত্রি আরো নামে জটিল অন্ধকার নিয়ে
কত ক্ষত দেখাবো আমি কত সীমাবদ্ধতা
এই আবেগ এই নিস্তব্ধতা বিরাজমান,
স্বপ্নের চেয়ে বড় দুঃস্বপ্নের অন্তরালে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দাদা আপনার প্রতিটি কবিতা একেবারে বাস্তব সম্মত এবং অর্থবহ হয়ে থাকে। সবসময়ের ন্যায় আজকেও চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে।
তবে এই তিনটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক বরাবরের মতো এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
আপনার লেখা প্রতিটা কবিতা দীর্ঘ অর্থবহুল হয়।
আজকের এই কবিতাটাও চমৎকার লিখেছেন। কবিতার মাঝে আবেগে ভরপুর সেই সাথে প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের মাঝে লুকিয়ে থাকা কষ্ট যেন এই কবিতায় তুলে ধরেছেন। চমৎকার লিখেছেন শুভকামনা রইল দাদা।
পূর্বদিনে নেই আজকে আপনি আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার এই দারুন কবিতাটা আবৃত্তি করে আমার অনেক ভালো লেগেছে দাদা। বেশ সুন্দরভাবে আপনি আমাদের মাঝে প্রতিনিয়ত কবিতা দিয়ে এই প্লাটফর্মকে সমৃদ্ধ করেছেন। পাশাপাশি আমাদের মত ইউজারদের মনের মধ্যে কবিতা লেখার অনুভূতি জাগ্রত করছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বরাবরই আপনার কবিতা গুলো আমি যেন অনুভব করতে পারি বাস্তবতা দিয়ে। তার চলে যাওয়া যেমন আমাকে ভীষন যন্ত্রণা দেয়। একইভাবে তার ফিরে আসা আমাকে আনন্দ দেয়। তার চুপ থাকা আমাকে ভাবিয়ে তোলে। সেই পারে আমার মনের মধ্যে মূহুর্ত্তের মধ্যে ঝড় তুলতে। তবুও আমি একটা বিশ্বাস নিয়ে তার দিকে চেয়ে থাকি। অসাধারণ ছিল কবিতা টা দাদা।।
দাদা আপনি কত চমৎকার ভাবে কবিতা গুলো লিখে থাকেন। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি কবিতার মধ্যে নিজের ভালবাসার মানুষের কথা গুলো কত সুন্দর করে তুলে ধরেন। বুকের ভেতর ভালোবাসা না থাকলে এত সুন্দর করে কবিতা লেখা যায় না। সব মিলিয়ে কবিতাটি ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ দাদা আপনাকে।
জীবনের কিছু বিশ্বাস থাকে সাময়িক যেটা কিছু সময়ের জন্যই টিকে থাকে। সেই অনুভূতিটি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন দাদা । প্রতিটা লাইনের তথ্যবহ কথাগুলো খুব সুন্দর লাগলো যেটা অনেক মানুষের জীবনের সাথে মিলে যায়।
দিনে দিনে আপনার কবিতা গুলো যেন মন ছুয়ে যাওয়া কবিতা হয়ে উঠছে আমার কাছে। আপনার আজকের কবিতাটিও কিন্তু অসাধারন ছিল। বিশেষ করে নিচের লাইন গুলোতো মুগ্ধ করে দিলো-
আপনার কবিতা গুলো খুবই বাস্তবতা নিয়ে লিখেন। পড়তে খুবই ভালো লাগে। কবিতার মাধ্যমে অসাধারণ কিছু অনুভূতির প্রকাশ পায় লেখকের। আসলে কবিতা এমন এক জিনিস মনের ভাবটুকু খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করার সুযোগ হয়। আপনার কবিতা সব সময় ভালো লাগে পড়তে। আজকেও দারুন একটি কবিতা লিখলেন দাদা ধন্যবাদ।
দাদা আজকের কবিতাটি খুব অর্থবহুল।খুব গভীরতা আজকের কবিতায়।কবিতাটি খুব সুন্দরভাবে লিখে মনের অনুভূতি গুলো প্রকাশ করলেন।প্রিয় মানুষটিকে নিয়ে কতো স্বপ্ন আর দুঃস্বপ্ন মনের মাঝে বিরাজ করে।তারই প্রকাশ করলেন এই সুন্দর কবিতাটিতে।ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
দাদা আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে বিশ্বাস নামক শব্দটাই অনেক কঠিন। হয়তো কাউকে মুক্তি দিতে চাইলেই কখনো মুক্তি দেওয়া যায় না। কখনো বা ক্ষুদ্র বিশ্বাস থেকেই যায়। হয়তো সে আবারও ফিরবে। দারুন লিখেছেন দাদা। অনেক ভালো লেগেছে।