আমার কবিতার খাতা থেকে: নিঃসঙ্গ তারা
ঠিক কতখানি তোমাকে বললে বোঝানো যায়,
ঠিক কতখানি তোমার সঙ্গে সময় কাটালে
তুমি ভেবে নিতে পারবে আর
কতবার বললে তুমি বিশ্বাস করবে,
আমি তোমাকে ভালোবাসি?
তোমাকে বোঝাতে গিয়ে আমার অনেক
গ্রীষ্ম বর্ষা আর শীতের প্রবল কষ্টের দিন কেটে গেছে। তোমাকে একটা চিঠি লিখব করে করে
ডাক বাক্সের প্রত্যেকটা ঘাসের সঙ্গে
আমি বন্ধুত্ব করে ফিরেছি একাকী।
তোমার জন্য আমি একটা আলাদা জগত
তৈরি করে রেখেছি যেখানে বিকেলের নির্মল হাওয়া,
শরতের শুভ্রতা সবকিছুই থাকবে।
তোমার জন্য যাকে চাওয়া যায় দুহাত ভরে
তার থেকেও অনেক বেশি কিছু নিয়ে
আমি দাঁড়িয়ে আছি তোমার দুয়ার প্রান্তে।
সেদিন থেকে তুমি একবারও বেরোওনি ঘর থেকে
হয়তো খুঁজে পেয়েছ তোমার
জীবনের সব থেকে প্রিয় কিছু,
আমার এখানে আর দাঁড়ানোর উপায় নেই
সমাজ আমাকে ঘরে ফেরার তাগিদ দেয়,
আমিও মানুষ আমারও বিবেকে সমর্থন জানাতে হয়।
যত কিছু রোদ আর বৃষ্টি বিরোধ
তার মাঝেও আমাদের অনেকবার দেখা হয়।
সে দেখা হয়তো তোমার ব্যাকরণ বইয়ের
কিছু ব্যতিক্রম নিয়ম এর মত তবুও তাকে মনে রাখা যায়। হয়তো তাকে মনে রাখতে হয়
ফুরিয়ে যাবে খুব দ্রুত এই নিয়ম,
মনে রাখা ভালো তোমাকে ভালোবেসে ছিলাম
এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।
।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord

বিরহের কবিতা, বরাবরের মতোই সুন্দর লেখনী দাদা।ভালোবাসার জন্য জীবনের অনেকটা দিন প্রতীক্ষায় কাটানো ও একটি বাক্যকে সম্বল করে বেঁচে থাকার সংগ্রাম।সত্যিই নিঃসঙ্গ তারার মতো।দাদা কাঁশফুলের ছবিটি দারুণ👌 ।ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে।।
ঠিক কতখানি তোমাকে ছোঁয়া যায়?
ঠিক কতখানি তোমাকে বললে বোঝানো যায়,
এই লাইন দুটি আমার মন ছুঁয়ে গেছে। অসম্ভব রকমের ভালো লেগেছে। মনে হয়েছে প্রতিটি শব্দ একটি কবিতা।
নির্মল প্রেমের কবিতা। ভালোবাসার মানুষের জন্য কত ত্যাগ স্বীকার করা যায় তার দারুণ বর্ণনা আছে
কবিতা পঙক্তি জুড়ে।
খুব ভালো লেগেছে কবিতাটা।
শ্রদ্ধেয় দাদা আশা করি ভাল আছেন? আপনার কবিতাটি খুবই দুর্দান্ত হয়েছে। আমি পড়ে মুগ্ধ হলাম। আপনি কিভাবে এত সুন্দর ভাবে কবিতা লিখেন। প্রতিটি লাইনে আমার মন ছুঁয়ে গেছে। বিশেষ করে এই লাইনগুলো খুবই ভালো লেগেছে আমার।
এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার কাছে ভালো লেগেছে। প্রতিটি লাইনের মাঝে মিশে আছে অনেক আবেগ ও অনুভূতি। মিশে রয়েছে ভালোবাসার ব্যাকুলতা। আবেগমাখা অনুভূতি নিয়ে লিখা অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।
শুভেচ্ছা নেবেন।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এর জন্য।
বেশ আকুলতা পূর্ণ। সুন্দর লিখেছেন ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।
আকুলতা থাকতেই হবে আর তাহলে প্রাপ্তির আনন্দ পাওয়া যাবে।
শুরুটা সত্যি বেশ জোস ছিলো আজকের, বরাবরই আপনি ভালো লিখেন। তবে আজকের শুরুটা আমার কাছে বেশী ভালো লেগেছে, বেশ দরদ ও আবেগ মেশানো ছিলো কথাগুলোতে। ধন্যবাদ
বরাবরের মতো সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।।
অনেক ভালো লাগছে ভাইয়া আজকের কবিতাটি আমার কাছে। এত চমৎকার ভাবে আপনি কবিতাগুলো উপস্থাপন করেন যার ভিতের সব সময়ই কিছু গভীর শব্দ লুকিয়ে থাকে।
জাস্ট অসাধারণ🥰🥰।
অফুরন্ত শুভেচ্ছা নেবেন।।
সবসময়ের মতই এইরকম কবিতাগুলো আপনি মনের মাধুরি মিশিয়ে লিখেন। দাদা,সত্যিই আমি আপনার কবিতার ফ্যান।আমার কাছে এই কবিতা খুব ভালো লাগে,বিশেষত আমি কবিতা পড়তে বেশি পছন্দ করি,বইয়ের পাতার কবিতাগুলো আমি সবার আগে পড়ে নিতাম।আর আজকেও আমি আপনার এই কবিতা পড়ে মুগ্ধ।
দাদা আপনার লেখা নিঃসঙ্গ তারা কবিতাটি অনেক সুন্দর হয়েছে। এই কবিতায় একটি বিরহ প্রেমের কথা প্রকাশ পাচ্ছে। আমার কবিতাটি অনেক ভালো লেগেছে। শুভকামন রইল আপনার জন্য