আমার কবিতার খাতা থেকে:জীবনটা গোলমেলে।।১৩ মে ২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা লিখতে চলেছি।এই কবিতায় ফুটে উঠেছে জীবনের চরম কিছু সত্যি।যে সত্যি সব কিছুর উপরে।একজন কবি তার চিন্তা মননে ফুটিয়ে তোলে কল্পনা কিংবা বাস্তবতাকে অনেক সুন্দর ভাবে।মাঝে মাঝে বাস্তবতা কল্পনার থেকে ও সুন্দর হয়।আসুন আজকের কবিতাটা একটু পড়ে নি।আমি কবি নই।তবু ও কিছু লেখার চেষ্টা অব্যাহত আছে।

image.png

Image created by OpenAI



ভোরের শুভ্রতা মেখে যে সময় আসে
তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া চাই
আমি বলছি না আমাকেই প্রয়োজন।
শহরের নিস্তব্ধতা পেরিয়ে আমি নির্জনতা খুঁজি
আকাশের গায়ে আমি হাত বুলিয়ে প্রেম চাই
আমার আসলেই দারুণ গোলমেলে জীবন,
তবুও কিছু দ্বিধায় জীবনটা গোলমেলে হয়ে যায়।
তুমি বদলে যেতেই পারো ভীষণ রকম ভাবে
এই পরিবর্তনের নিয়মে এটাই অনিবার্য ভেবে
আমার যা ভুল সব কিছু কি সংশোধন করা যায়?
তবুও প্রেম আসে নীরবতা ভঙ্গ করে
ডাক দিয়ে যায় তোমার আমার নাম ধরে।
একদিন তো সব থমকে যাবে
সময়ের এই অপরিবর্তনীয় নিয়ম মেপে,
প্রেম আসে প্রেম যায় কত কথা বলে।
তবে একদিন তো বিশ্বাস করাই যায়
তোমাকে কানে কানে অনেক কিছুই বলা যায়।
আমি প্রত্যেক দিন তোমাকেই ভেবে যাই,
সব ভোরের পবিত্রতা এক সাথে করে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

আজকের কবিতার টপিক্স খুবই সুন্দর ছিল দাদা। জীবন মানে আসলেই গোলমাল। যেটা করবেন না কেন ঠিকঠাক করতে গেলেই ভালো। যখন সামান্য এলোমেলো হয়ে যাবে জীবনটা এমনিতে গোলমালে ভরে যাই। সেটা মানুষের কাজের ক্ষেত্রে হোক কিংবা কোন সম্পর্কের ক্ষেত্রে হোক। আপনি খুব সুন্দর করে প্রেমের অনুভূতি নিয়ে এই কবিতাটি লিখলেন অনেক ভালো লাগলো পড়ে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

দীর্ঘ অর্থবহুল দারুন একটি কবিতা লিখেছেন দাদা, প্রতিটি লাইন ভালো লেগেছে। প্রতিনিয়ত আমাদেরকে দারুন দারুন সব কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। বেশ ভালো লাগলো কবিতার লাইনগুলো পড়ে। আপনি প্রত্যেক সপ্তাহে আমাদের মাঝে এমন দারুন কবিতা লিখে শেয়ার করেন দেখি আমার খুবই ভালো লাগে। যেখানে প্রেম এসে প্রেমিক-প্রেমিকার নাম ধরে রেখে যায়। যেন সুন্দর এক অনুভূতি।

 2 years ago 

অসাধারণ প্রেম অনুভূতি দিয়ে লেখা আপনার আজকের কবিতা। আবৃত্তি করতে বেশ ভালো লাগলো দাদা আপনার এই কবিতাটি। যেখানে প্রেম-ভালোবাসার এক অসাধারণ দৃষ্টান্ত কবিতার মধ্যে পেয়েছি। আবৃত্তি করতে বেশ ভালো লাগলো আপনার এই আজকের অসাধারণ কবিতা।

 2 years ago 

আমি প্রত্যেক দিন তোমাকেই ভেবে যাই,
সব ভোরের পবিত্রতা এক সাথে করে।

চমৎকার একটা লাইন দাদা। আমিও তো প্রত‍্যেকদিন তাকেই ভেবে যায় আমার ভেতরের সব পবিত্রতা এক সাথে করে। সময়ের পরিবর্তনে সবকিছু পরিবর্তন হলেও সেই ভালোবাসা এবং অনূভুতি যেন পরিবর্তিত হয় না। চমৎকার লিখেছেন কবিতা টা দাদা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

জীবনটা গোলমেলে এই কবিতাটি অসাধারণ হয়েছে দাদা। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে দাাদ।কবিতা মাধ্যমে সুন্দর ভাবে মনের অনুভূতি প্রকাশ করেছেন। আজকের এই কবিতা সত্যি অসাধারণ হয়েছে।

 2 years ago 

সত্যি দাদা প্রেম সব নীরবতা ভঙ্গ করে এসে ডাক দিয়ে যায়। আর হৃদয়ের মাঝে তৈরি হয় অদ্ভুত রকমের অনুভূতি। দাদা আপনার লেখা কবিতা পড়তে আমার সব সময়ই ভালো লাগে। আজকের লেখা কবিতাটিও দারুন হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

মন থেকে কাউকে ভালোবাসলে, ভালোবাসার মানুষকে সবসময়ই মনে পড়ে। জীবনটা যতই গোলমেলে হয়ে যাক না কেনো, ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায় না। যাইহোক বরাবরের মতো আজকেও বেশ অর্থবহ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতাটি বেশ মনোযোগ সহকারে পড়লাম এবং তারপর আবৃত্তি করলাম। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তবুও প্রেম আসে নীরবতা ভঙ্গ করে
ডাক দিয়ে যায় তোমার আমার নাম ধরে।

বড্ড গভীরতা পূর্ণ ছিল লাইন গুলো।
দারুণ উপভোগ করলাম, কবিতাটি ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63807.58
ETH 1667.04
USDT 1.00
SBD 0.42