আমার কবিতার খাতা থেকে:মন।।০২ অক্টোবর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি বলছি না যে তুমি
শুধু আমার হও,
সময়ে অসময়ে একটু আমার কাছে বসো,
আমার মনে জমানো অনেক ব্যথা
আমি শুধু তোমার কাছে এটুকুই চাই।
যে কেউ তোমাকে আঘাত দিতেই পারে
তোমার চোখের অশ্রু
আমাকে গভীর রাতে ভিজিয়ে দেয় নিরবে,
তবুও আমি তোমার কাছে শুধু একটু সময়
বিশ্বাস করো শুধু একটু সময় চাই।
হঠাৎ আমি কেঁপে উঠি শুনি খবর
তুমি পুড়ে যাচ্ছো ভীষণ জ্বরে,
আমি মন জুড়ে উথাল পাতাল আয়োজন চলে।
ভালবাসায় আমি পটু নই
ভুল করেছি বারংবার,
তবুও একটু বিশ্বাস আছে এখনো অবশিষ্ট
আমার কাছে বসে একটু কথা বলবে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

প্রতিনিয়ত খুবই দারুণ দারুণ কবিতা আপনি আমাদের মাঝে উপহার দিচ্ছেন দাদা। আজকের কবিতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভালোবাসা ও অভিমান কে কেন্দ্র করে প্রিয় মানুষকে নিয়ে কবিতাটি লিখেছেন। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
মন নিয়ে কবিতাটি দারুন লিখেছেন দাদা আসলে ভালোবাসায় পটু হয়তো আমরা অনেকেই নই।কিন্তু তাতে ভালোবাসার যে কমতি আছে এমনটা ভাবার কারন নেই।সেই ভালোবাসার প্রিয় মানুষটির কিছু হলে আমরা কিন্তু কেঁপে উঠি।মানুষটির পাশে বসে একটু কথা বলাতে ও যেনো অনেক সুখ।ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
ভালোবাসার মানুষ অসুস্থ হলে বা খারাপ থাকলে আমাদের দুশ্চিন্তার শেষ থাকে না। দূরে থাকলে আরো বেশি দুশ্চিন্তা হয়। মনের মধ্যে বিভিন্ন ধরনের অজানা ভয় কাজ করে। পক্ষান্তরে ভালোবাসার মানুষ কাছে থাকলে,পাশে বসলে মনটা খুশিতে ভরে যায়। আর এটাই হচ্ছে ভালোবাসা। যাইহোক বরাবরের মতো চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ভালোবাসার মানুষ কে সবাই নিজের করে নিতে চাই। কিন্তু একটা সময় গিয়ে মানুষ চাই তার ভালোবাসার মানুষ যেন ভালো থাকে সবসময়ই তার সামনে থাকে। সে যতই প্রত্যাখ্যান করুক একটা বিশ্বাস থেকেই যায় যে সে আসবে। চমৎকার লিখেছেন কবিতা টা দাদা। অনেক সুন্দর হয়েছে।
প্রতিদিনের মতো আজকেও খুবই সুন্দর একটা কবিতা নিয়ে চলে এসেছেন আপনি। এই কবিতার প্রত্যেকটি লাইন একটি থেকে একটি অসাধারণ হয়েছে। আর এই কবিতার প্রত্যেকটি লাইন আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে।
আজকেও আবার ভালবাসা কেন্দ্রিক দারুন একটি কবিতা লিখে উপহার দিয়েছেন। ভালোবাসা কেন্দ্রিক লেখা কবিতাগুলো আমার কাছে বেশি ভালো লাগে আর আপনিও এই টাইপের কবিতায় বেশি লিখে থাকেন যাই হোক চমৎকার একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
দাদা প্রতি সপ্তাহের ন্যায় আপনি আপনার কবিতার খাতা থেকে খুব চমৎকার কিছু কবিতা লিখে থাকেন। আজকে আপনি যে কবিতাটি লিখেছেন তা হলো মন। মন এই কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন আপনি ভালোবাসার মানুষকে নিয়ে কত সুন্দর করে লিখেছেন। আসলে এ ধরনের কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
দাদা আপনার কবিতার খাতা থেকে মন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভিতরে প্রিয় মানুষটিকে নিয়ে বেশ আবেগ পূর্ণ ভাষা দিয়ে ফুটিয়ে তুলেছেন। এ ধরনের কবিতাগুলো পড়তেও অনেক ভালো লাগে। তবে সত্যি দাদা আপনি আসলেই অনেক ভাল কবিতা লিখেন। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আসলে ভালোবাসার মানুষটি অসুস্থ হলে আমাদের অসহ্য যন্ত্রণা ফিল হয়। আমরা চাই ভালোবাসার মানুষটি ভালো থাকুক সবসময়। বরাবরের মতো দারুণ ছিল দাদা কবিতাটি 🦋