আমার কবিতার খাতা থেকে: তুমি এলে

in আমার বাংলা ব্লগ5 years ago
20210628_171647.jpg

হয়তো একদিন দেখা হবে
শরতের স্নিগ্ধ ভোরের আলোয়
শিউলি ফুল হাতে সাথে কিছু ভুল,
ধীরে ধীরে আলো বাড়ে পাখিরা ডাকে।
আমাদের এই যাত্রা শুরু হোক
মিষ্টি হাওয়া আর ফুলের শুভ্রতায়
জানি অনেক দ্বিধা নিয়ে
তুমি আজ এসেছো
শুধু বিশ্বাসে ভর করে এই সন্ধিক্ষণে।
আমরা হয়তো কিছুই করতে পারবো না
পরাজিত সৈনিকের মতো
আমাদের অধ্যায় থেকে যাবে,
ইতিহাসে বঞ্চিত রহস্যের ভিড়ে
সবার অজানা আর অচর্চিত।
নিন্দার ঝড়ে তোমার আবেগ
কি ভেঙে যাবে?
তুমি কি মাঝ রাস্তায় ছন্দ ভুলে
আমাকে ছেড়ে যাবে এই খরতাপে?

জানি হয়তো এমন পূর্ণিমা রাতে
আসবে না কালো মেঘ
রিমঝিম বৃষ্টিকে সাথে নিয়ে,
তবু শঙ্কা হয় জীবনের এই মাঝ দরিয়ায়
কঠিন তোমাকে জানানো বিদায়।


|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
break.png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
break.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  

তুমি কি মাঝ রাস্তায় ছন্দ ভুলে
আমাকে ছেড়ে যাবে এই খরতাপে?
জানি হয়তো এমন পূর্ণিমা রাতে
আসবে না কালো মেঘ
রিমঝিম বৃষ্টিকে সাথে নিয়ে,
তবু শঙ্কা হয় জীবনের এই মাঝ দরিয়ায়
কঠিন তোমাকে জানানো বিদায়।
এগুলো আমার মন ছুয়ে গেছে কবিতার কথা গুলো অনেক ধারালো। ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 5 years ago 

আপনি প্রতিনিয়ত তো আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করেন যা আমাকে মুগ্ধ করে। আপনার কবিতায় আমি আমার প্রিয় ফুল খুঁজে পেয়েছি। শিউলি ফুল আমার সবথেকে প্রিয় একটি ফুলের নাম। আপনি কবিতার প্রতিটি লাইন অসাধারন অনুভুতি প্রকাশ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা কবিতা রাজ্যে আপনি রাজা হয়ে থাকুন এই কামনা করি।

 5 years ago 
  • দাদা আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। তুমি এলে কবিতাটি আমার অনেক পছন্দ হয়েছে। আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন আপনার প্রত্যেকটা কবিতা অনেক ভালো এবং পড়ে অনেক ভালো লাগে। আপনার আজকের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুবই সুন্দর ভাবে আপনি মিলিয়েছেন। আপনার এই কবিতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 5 years ago 

হয়তো একদিন দেখা হবে
শরতের স্নিগ্ধ ভোরের আলোয়
শিউলি ফুল হাতে সাথে কিছু ভুল,
ধীরে ধীরে আলো বাড়ে পাখিরা ডাকে।
আমাদের এই যাত্রা শুরু হোক
মিষ্টি হাওয়া আর ফুলের শুভ্রতায়
জানি অনেক দ্বিধা নিয়ে
তুমি আজ এসেছো
শুধু বিশ্বাসে ভর করে এই সন্ধিক্ষণে।

আপনার কবিতাগুলো সব সময়ই পরে মনটা ভালো হয়ে যায় ।কবিতার প্রতিটি চরনে লুকিয়ে থাকে কিছু গোপন রহস্য কিছু ভালো লাগা বেদনা ।আপনার তুমি এলে কবিতাটি সত্যি ভালো লেগেছে ।ধন্যবাদ ভাই সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 5 years ago 

ওয়াও দাদা, খুবই খুবই খুবই অসাধারণ সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাগুলো সবসময়ই অসাধারণ সুন্দর হয়। আজকের কবিতাটি আমার অন্য রকম ভালো লেগেছে।কারণ আজকের কবিতাটি প্রতিটি লাইন আমার মনকে ছুঁয়ে দিয়েছে।এত অসাধারন একটি কবিতা আপনি লিখেন যা ভাষায় প্রকাশ করা যাবে না।
দাদা আপনার লেখা কবিতাটির প্রতিটি লাইন আমার খুবই ভালো লেগেছে।তবে কবিতার এই অংশটি আমার খুব ভালো লেগেছে।

হয়তো একদিন দেখা হবে
শরতের স্নিগ্ধ ভোরের আলোয়
শিউলি ফুল হাতে সাথে কিছু ভুল,
ধীরে ধীরে আলো বাড়ে পাখিরা ডাকে।

ধন্যবাদ দাদা।

 5 years ago 

তবু শঙ্কা হয় জীবনের এই মাঝ দরিয়ায়
কঠিন তোমাকে জানানো বিদায়।

যে থাকার আমার মনে হয় সে থাকবেই। আপনার কবিতা লিখা সবসময় ই ভালো লাগে।

 5 years ago 

নিন্দার ঝড়ে তোমার আবেগ
কি ভেঙে যাবে?

বেঁচে থাকুক ভালোবাসা,কোন সমালোচনায় ভেঙে না যাক সেই ভালবাসা ।। এমন ভালোবাসা আসুক আমার ভাইয়ের হৃদয়ে, শুভেচ্ছা রইল ☺❤🙏।

 5 years ago 

আমি একদমই কবিতা লিখতে পারিনা। তবে কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। আপনার প্রত্যেকটি কবিতা অর্থবহুল এবং ছন্দে মিলানো। আজকের কবিতাটা খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা প্রতিদিন এত সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

মিষ্টি হাওয়া আর ফুলের শুভ্রতায়
জানি অনেক দ্বিধা নিয়ে
তুমি আজ এসেছো

দাদা আপনার লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর একটি নাম দিয়েছেন এই কবিতাটির। "তুমি এলে" এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইনের মধ্যে আপনি আপনার মনের আবেগগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন। কবিতার প্রতিটি কথার মাঝে মনের আবেগগুলো মিশে রয়েছে। অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63861.21
ETH 1783.63
USDT 1.00
SBD 0.39