আমার কবিতার খাতা থেকে :একটি ছেলে।।১৮ ই অক্টোবর ২০২১।।

in আমার বাংলা ব্লগ5 years ago

আমার বাংলা ব্লগের একজন সদস্য @saifulraju এই অল্প বয়সে যে ভাবে বাবা মা ও স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করে চলেছেন তাতে আমরা সত্যি মুগ্ধ।তার এই জীবন সংগ্রাম কে সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র নিবেদন।

image.png

Source

তোর জন্য হাওয়ায় ভাসি
তোর জন্য নকশিকাঁথার মাঠ
তোর জন্য রাস্তার মোড়ে
অযথা দাঁড়ানো একটি ছেলে।
ভোরের আলো ফুটলেই
আমি বের হয়ে যাই
তোর জন্য এনে দেবো দুমুঠো শিউলী ফুল।
হোক ভুল বিশুদ্ধ ভুল কারণে অকারণে
তোর জন্য বিশ্বাস রেখে দিয়েছি
বিশাল সুগন্ধী ভরা ফুলের বাগানে।

আমি অতি সাধারণ বাঙালি সন্তান
বুকে সাহস আর অফুরন্ত ভালোবাসা নিয়ে
একদিন আমিও অসাধারণ হয়ে উঠলাম।
আমরা সংগ্রাম করি প্রতিদিন
সংসার আমাদের রণক্ষেত্র
আমি সৈনিক আমি অপরাজেয়,
আমার দিকে তাকিয়ে আছে বিশাল সংসার।
আমরা মরে যেতে পারি
কিন্তু হারতে পারি না
হয়তো আমরা হারতে শিখিনি।

আমার বিজয়ে তোমার উৎসব
একদিন যদি থেমে যাই জানি,
ওই দুচোখে নামবে আকস্মিক আষাঢ়।

ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  
 5 years ago (edited)

আমরা সংগ্রাম করি প্রতিদিন
সংসার আমাদের রণক্ষেত্র
আমি সৈনিক আমি অপরাজেয়,
আমার দিকে তাকিয়ে আছে বিশাল সংসার।
আমরা মরে যেতে পারি
কিন্তু হারতে পারি না
হয়তো আমরা হারতে শিখিনি।

জীবনের কঠিন বাস্তব সত্য। অনেক সুন্দরভাবে @saifulraju ভাইয়ের জীবনের চিত্র তুলে ধরেছো। ফুটে উঠেছে সাইফুলরাজু ভাইয়ার মত হাজারো সংগ্রামী ছেলেদের জীবনের কঠিন সংগ্রামের গল্প । সাইফুল ভাইয়ের জন্য অনেক শুভ কামনা রইলো।দারুন ভাই। তোমার লেখনী মানে নতুন কিছু। শুভেচ্ছা নিও ও শুভ কামনা রইলো।

 5 years ago 

অনেক শুভেচ্ছা নিও।

 5 years ago 

ভাইয়া অনেক সুন্দর করে কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য দোয়া রইল।

বাহ ভাইয়া অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তুমি আমার ভাইয়া সুন্দর একটি কবিতা আমাদের সাথে তুলে ধরার জন্য।

 5 years ago 

সময় নিয়ে কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ।।

 5 years ago 

দাদা আপনার কবিতা দারুন হয়েছে

আমি অতি সাধারণ বাঙালি সন্তান
বুকে সাহস আর অফুরন্ত ভালোবাসা নিয়ে
একদিন আমিও অসাধারণ হয়ে উঠলাম।

আমরা সবাই এভাবেই পরিবারে বাবা মা ও স্ত্রীর প্রতি দায়িত্ব পালনের জন্য এত সংগ্রাম করে চলেছি। আপনার কবিতা পরে অনেক বেশিই ভালো লাগলো।সংগ্রাম কে সম্মান করি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য শুভকামনা রইলো

 5 years ago 

জীবন মানেই অনেক চড়াই উৎরাই।আমাদের সামনে এগিয়ে যেতে হবে ।

 5 years ago 

কবিতাটি তো আগে পড়ে নিয়েছি। তাই জন্য আসলে কিছু আলাদা করে কিছু বলার নেই আপনাকে। আপনি হচ্ছেন সত্তিকারের ভালো মনের একজন মানুষ, আপনার জন্য মন থেকে অনেক অনেক সম্মান এবং ভালোবাসা রইলো।

 5 years ago 

একদম ঠিক বলেছেন আপু দাদাদেরে ২ ভাই এর কোন তুলনা হয় না দাদা তুলনা দাদা নিজে।

 5 years ago 

অনেক অনেক শুভেচ্ছা নিও।

আমরা সংগ্রাম করি প্রতিদিন
সংসার আমাদের রণক্ষেত্র
আমি সৈনিক আমি অপরাজেয়,
আমার দিকে তাকিয়ে আছে বিশাল সংসার।

অনেক সুন্দর ছিল। অনেক ভাল ছিল গঠন শৈলী। এযেন কবিতা নামে বাস্তব জীবনের গল্প। আপনাকে সবসময় স্বাগতম জানাচ্ছি।

 5 years ago 

কবিতাটি পড়ার জন্য ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।।

 5 years ago 

দাদা আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই নাই শুধু এই টুকু বলবো অনেক ভালোবাসা রইল ।অনেক সুন্দর লিখেছেন আপনি। ❤❤❤❤❤
আপনাদের মতন মানুষে ছায়া তলে আছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া দাদা।

 5 years ago 

অনেক শুভেচ্ছা নিও।।

 5 years ago 

দাদা কবিতা টা আমি আব্রিতি করতে চাই যদি অনুমতি দেন তাহলে 🙏🙏🙏🙏

 5 years ago 

দাদার কবিতা সম্পর্কে কোনো কথা হবে না।জাস্ট অসাধারণ।মনে বিশ্বাস, ভালোবাসা ও সৎসাহস নিয়ে এগিয়ে যেতে হবে।অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো দাদা।

 5 years ago 

অনেক অনেক ধন্যবাদ।।

 5 years ago 

দাদা খুবই সুন্দর লিখেছেন কবিতা টা। কবিতাই সাইফুল রাজু ভাইয়ের মতো হার মানা মানুষের সম্পর্কে খুব ভালো বর্ণনা করেছেন। সু নির্দিষ্ট অর্থপূর্ণ ছিল কবিতাটা।

 5 years ago (edited)

ইমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 5 years ago 

ওর মতো আমাদের সবাইকে লড়াই জারি রাখতে হবে।ধন্যবাদ।।

 5 years ago 

জী দাদা অবশ্যই 💖💖।

 5 years ago 

জীবন মানেই সংগ্রাম এখানে টিকে থাকার লরায়ে আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছি আর সংসার হলো সেই সংগ্রাম এর রণক্ষেত্র । অনেক সুন্দর লিখেছেন দাদা।

 5 years ago 

খুব ভালো বললেন।ধন্যবাদ।

 5 years ago 

আপনার আবৃত্তি অনেক সুন্দর হয়েছে। লেগে থাকুন আপনার জন্য ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাল্লাহ। সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 years ago 

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 64288.81
ETH 1666.04
USDT 1.00
SBD 0.41