আমার কবিতার খাতা থেকে:এই কম্পন।।২৬ নভেম্বর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।
ক্লান্ত মন নিয়েও ভালোবাসা যায়
এই শহরের ধুলোয় অনেক গল্প মরে যায়
যারা হেরে যায় আসলেই কি হেরে যায়?
বাঁচতে গিয়ে কত জনের রক্তক্ষরণ
কত বার বলতে গিয়ে ফিরে আসা,
এই দোটানায় আনচান এই কম্পন
তোমার জন্যই রজনীগন্ধায় সুবাস
তোমার জন্য বৃষ্টির জলে মিষ্টি গান।
কিছু দীপাবলির আতশবাজি আছে
একটা আনন্দের শোরগোল চাই
তবেই বিস্ফোরণ তবেই উৎসবের আয়োজন।
কিছু কিছু মানুষ ভুল বুঝে অভিমান জমায়
কেউ তাতেই বসবাস করে
বাকি জীবনের একটা অস্পষ্ট গল্প বলে যায়।
আমি তো বলেছি শুধু তোমার কথা
তোমাকে জানানো বাকি আছে
আমি ভালো নেই এই আলোচনা।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দাদা আপনি আমাদের মাঝে বেশ সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতা আমার কাছে বরাবরই ভালো লাগে। কারণ কবিতায় আপনি বাস্তবতাকে প্রাধান্য দেন। আজকের কবিতাটিও পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
কবিতার প্রতিটা লাইনের সাথে ভালোবাসা আর আবেগ জড়িয়ে আছে। প্রতিটি লাইন ভালো লেগেছে দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক সুন্দর ছিল আপনার কবিতার। প্রত্যেক লাইন খুব সুন্দর ভাবে আপনি লিখেছেন এবং লাইনগুলো সাজিয়েছেন দাদা। ভালো লাগলো লাইনের কথাগুলো। যেখানে খুঁজে পেয়েছি অনেকের আশা নিরাশা ভালবাসার অনুভূতি। যে শহরে মানুষ আশা নিয়ে ফিরে যায় আবার আশা পূরণ হয়। আপনার কবিতার প্রত্যেকটা শব্দের মধ্যে রয়েছে গভীর অনুভূতি প্রকাশ।
দাদা আপনার কবিতাগুলো বরাবরই আমার কাছে খুব ভালো লাগে। আজকেও খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আপনি সবসময় বাস্তবতাকে কেন্দ্র করে কবিতা লেখেন। কবিতার প্রতিটি লাইনের মধ্যে বাস্তবতা ছোঁয়া থাকে। যার জন্য কবিতা গুলো পড়তে আরও ভালো লাগে।
দিনশেষে এটা না জানানোই ভালো মনে হয় দাদা। কারণ আপনার ভালো থাকা না থাকা তাদের কাছে হয়তো মূল্যহীন। ঐ কথাগুলো হয়তো শহরের ধুলায় মরে যায়। চমৎকার ছিল কবিতা টা দাদা। এককথায় দারুণ। ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
দাদা আপনার কবিতাগুলো প্রতিনিয়ত দারুন হয়।আজকের কবিতাটি পড়েও খুব ভালো লাগলো।কবিতার লাইনগুলো তে নিজের মনের অনুভূতি গুলো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
দাদা আপনার কবিতার খাতা থেকে আরেকটি কবিতা পড়তে পেরে খুবই ভালো লাগলো। অসাধারণ কবিতা লিখেছেন, আপনার প্রত্যেকটা কবিতাই আমার খুবই ভালো লাগে। আজকের এই কবিতাটি পড়ে আরো ভালো লাগলো।
দাদা আপনার কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। কবিতার কথাগুলো কত সুন্দর। আসলে সুন্দর না হলে তো কেউ পছন্দ করবে না। কবিতার মধ্যে রস থাকতে হবে তাহলে কবিতা ভালো লাগে। আর কবিতার সেই রস আপনার কবিতার মধ্যে আমি পাই। তাই কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগে। এত চমৎকার ভাবে আপনি লিখেন দাদা। আজকের এই কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
কবির ভালো না থাকার কারণটা আমি জানিনা, তবে কবির সামনের দিনগুলো আরো প্রাণবন্ত হোক, সজীবতায় ভরে উঠুক, এমনটাই তো প্রত্যাশা ব্যক্ত করছি।
দাদা আপনার কবিতা গুলো সবসময়ই খুব ভালো লাগে পড়তে। বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইন খুব মনোযোগ সহকারে পড়লাম। বেশ ভালো লেগেছে সম্পূর্ণ কবিতাটি পড়ে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি।