আমার কবিতার খাতা থেকে: রক্তে বাংলা।।২৫ জুন ২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটা কবিতা লিখতে চলেছি এই কবিতায় আমি চিন্তার প্রতিফলন ঘটিয়ে জীবনের সূক্ষ্ম দুঃখবোধ ও চিরন্তন সুখের একটা ভারসাম্যের আভাস দিতে চেষ্টা করেছি এই কবিতার মাধ্যমে।আশা করি আপনাদের ভালো লাগবে।আর কবিতা লেখার চেষ্টা এটা সেটা আসলে কবিতার কাছাকাছি কারণ সত্যিকারের কবিতা লেখা সহজ কিছু নয়।জীবনের এই যে মৌলিক একটা সমস্যা সেটা হলো একঘেয়েমি।কিছুদিন পর একই জিনিসের পুনরাবৃত্তি আমাদের একঘেয়ে করে তোলে তার প্রভাব পড়ে আমাদের মনে ও অতি অবশ্যই শরীরে ও।

image.png

Image created by OpenAI



শোন হে দামাল ছেলের দল,শোনো স্বাধীনতার গান,
বাংলা মায়ের মুক্তি চাই, রক্তের বাঁধ ভাঙার প্রতিজ্ঞা চাই।

এ মাটির প্রতি কণায় শহীদের রক্তে রঞ্জিত অহংকার,
স্বপ্ন ছিলো একদিন স্বাধীন দেশের বুকে উড়াবো পতাকা।

তুমুল যুদ্ধ শত্রুর বুকে বজ্রপাত হানে বাংলা মায়ের সন্তান,
বঙ্গবন্ধুর কণ্ঠে উঠল প্রতিধ্বনি –দেশ করো শত্রু মুক্ত।

তোমার ছেলের প্রাণে গড়া যুদ্ধে অবিচল সাহস,
রক্তের নদী বেয়ে এক বাংলার সূর্য।

একেকটি জীবন যেন বীরত্বের মহাকাব্য,
মুক্ত আকাশ, সবুজ মাঠে শান্তির আবাহন।

পাকিস্তানি বন্দিশালা ভেঙে দিলো এই বাংলার অনল,
মুক্ত স্বদেশের আলো আজও জ্বালে অবিরাম।

স্মৃতি গাঁথা স্বাধীনতা তোমার তাজা রক্তে উৎসাহ,
বাংলার হৃদয় কাঁপে অমর মহীয়ান শক্তি জাগে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

দারুণ লিখেছেন ভাই, কয়েক বার পড়ে ফেলেছি ইতিমধ্যে, মুগ্ধকর কিছু পড়লাম আজ। ইমেজটাও অসম্ভব দারুণ ছিলো। অনেক ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রতিনিয়ত আপনার কবিতা পড়ার চেষ্টা করি দাদা তবে আজকের কবিতা পড়ে মনে যেন আলাদা শক্তি ফিরে পেলাম। নিজের মধ্যে একটা জোশ তৈরি হয়েছে। দারুন কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি চেষ্টা করি আপনার কবিতাগুলো পড়ার জন্য কারণ আপনার কবিতাগুলো থেকে অনেক কিছু শেখা যায়। আজকের কবিতাটিও দাদা অসাধারণ লিখেছেন। নিজের দেশকে স্বাধীন করার জন্য দামাল ছেলেরা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছে।তাদের রক্তের বিনিময়ে দিয়েছে আমাদের সবুজ শ্যামল সুন্দর একটি দেশ। তারা শহীদ হয়েও যুগ যুগ ধরে বেঁচে থাকবে ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে তাদের নাম। অনেক ধন্যবাদ দাদা দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তরুন যুবকদের কারণেই দেশটা স্বাধীন হয়েছিল। নিজের দেশ মা যখনই সংকটে তাদের রক্ত ঠিকই জ্বলে উঠেছিল। এখনও ঐসময়ের কথা শুনলে আমাদের শরীরের মধ‍্যেও একটা শিহরণ তৈরি হয়ে যায় । অসাধারণ লিখেছেন কবিতা টা দাদা। চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

বাংলার দামাল ছেলেদের নিয়ে লেখা কবিতার লাইন গুলো অসাধারণ হয়েছে দাদা। আপনি চমৎকার কবিতা লিখেছেন। দারুন একটি কবিতা সবার মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। অনেক ভালো লাগলো কবিতা পড়ে।

 2 years ago 

রক্ত জ্বালাময়ী একটি কবিতা উপস্থাপন করলেন দাদা। গর্ববোধ করি আমি একজন বাঙালি এবং এই বাঙালির ইতিহাস ও কিন্তু আজকের নয় বহু পুরাতন। নিজের মাতৃভাষায় কথা বলার জন্য, ভাব প্রকাশ করার জন্য যে ত্যাগ বাঙালিরা করেছে সেটা হয়তো অন্য কোন জাতি করেনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।।

 2 years ago 

বাহ্! দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন তো দাদা। বাংলার দামাল ছেলেরা নিজেদের প্রাণ বাজি রেখে, একমাত্র দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে। বঙ্গবন্ধু ভাষণের মাধ্যমে সবাইকে অনুপ্রেরণা যুগিয়েছে। আসলে তারা শহীদ হয়েও স্মৃতির পাতায় যুগ যুগ ধরে বেঁচে থাকবে। এতো কষ্টের বিনিময়ে আমরা শেষ পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছিলাম। যাইহোক কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে দাদা। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কি চমৎকারভাবে কবিতার মাধ্যমে দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন। এটা ঠিক যে রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা। এই বাংলা ভাষার ইতিহাস অনেক গৌরবময়। এই বাংলা ভাষাকে মুক্ত করতে দিতে হয়েছে তাজা তাজা প্রাণ। এই বাংলা, এবং এই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা সম্মান থাকবে আজীবন। 💕

 2 years ago 

রক্তের বাংলা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন দাদা। এই কবিতাটির মাধ্যমে বাংলার ফুটিয়ে তুলেছেন। আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66330.14
ETH 1935.29
USDT 1.00
SBD 0.38