আমার কবিতার খাতা থেকে: পুরাতন প্রেম।।২৭ আগস্ট ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে এক ঘর ছাড়া মানুষের স্বদেশ হারানোর যন্ত্রণা ফুটে উঠেছে এই কবিতায়।ভালোবাসা চিরকালীন একটা মুগ্ধতা।সেই কথায়ই এই কবিতায় জায়গা পেয়েছে।

image.png

Image taken from pixabay.com


কেউ পাহাড়ে খুঁজেছে জীবন
কেউ ঘর পাইনি বলে রাস্তা হলো আপন,
আমি চলেছি অজানা জঙ্গলে
নিজের সব সভ্যতাকে জলাঞ্জলি দিয়ে,
আমার সঙ্গী সেই পুরাতন প্রেম।
সবুজ পাতায় জল লেগে হাসছে শ্রাবণ
কেউ প্রেমে পড়ে কারণে ঈষৎ অকারণ।
ভোরের আলো আসার আগেই আমি বিলীন
তারপর আসে এক বিরক্তিকর লড়াই
আমি সৈনিক,হেরেছে অনেক যুদ্ধ,
এখন দারুণ অপেক্ষায় পরাজয় কেই করবো জয়।
একসময় আমাদের অনেক প্রয়োজনই থেমে যায়
আমরা তবুও করে যাই মিথ্যে অভিনয়,
এই অভিনয় বাঁচার অভিনয়,ভীষণ স্বার্থপর আমরা
বাঁচার জন্য ভালো থাকার জন্য কত কিছুই না করি,
তবুও একটা রোদেলা বিকেলে ফিরে আসে
আমার পুরাতন প্রেম,সে কোনো নারী নয়,
নয় কোনো মানব কিংবা মানবী
একটা ছোট ঘর পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা খাল।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

আমার কিন্তু মনে হয় দাদা পুরাতন চালের মত পুরাতন প্রেমও ভাতে বলে। বেশ সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কবিতার খাতা হতে। প্রতিনিয়ত আপনি সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেন। আজওপুরাতন প্রেম নিয়ে বেশ সুন্দর করে একটি কবিতা শেয়ার করেছেন দাদা। অনেক সুন্দর ছিল দাদা আজকের কবিতাটি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দাদা দারুন হয়েছে আজকের কবিতাটি।সত্যিই তো ভালো থাকার জন্য আমরা কতোকিছুই না করি।আর স্বদেশের প্রতি প্রেম মনের মাঝে চিরকাল থাকে ছোট একটি স্বপ্ন হয়ে।"ছোট একটি ঘর আর পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটি খাল।" চমৎকার, অসাধারণ।

 3 years ago 

বরাবরই আপনি আমাদেরকে সুন্দর সুন্দর কবিতা উপহার দেন। আজকের কবিতাও অনেক ভালো লেগেছে তবে

কেউ পাহাড়ে খুঁজেছে জীবন
কেউ ঘর পাইনি বলে রাস্তা হলো আপন

দুইটা লাইন যেন পুরোপুরি বাস্তবকেন্দ্রিক যেটা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ঘটছে।

 3 years ago 

ভোরের আলো আসার আগেই আমি বিলীন
তারপর আসে এক বিরক্তিকর লড়াই
আমি সৈনিক,হেরেছে অনেক যুদ্ধ,
এখন দারুণ অপেক্ষায় পরাজয় কেই করবো জয়।

আপনার লেখা কবিতা গুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে।
আজকের কবিতাটি অসাধারণ ছিল। কবিতার মাঝে গভীর ভালোবাসা ফুটে উঠেছে। আসলে পাওয়া না পাওয়া পরের কথা ।আমরা কিন্তু কেউই আপন জনকে নিজের থেকে আলাদা করতে চাই না ।ছেড়ে দিতে চাইনা। শত কষ্ট এবং প্রতিকূলতার সাথে যুদ্ধ করে হলেও নিজের করে রাখতে চাই।

 3 years ago 

দাদা আপনি বেশ দারুণ কবিতা লিখেছেন।স্বদেশের প্রতি সবারই একটা অন্যরকম টান থাকে। আর এই স্বদেশ হারানোর যন্ত্রণাটা আসলেই অনেক কঠিন। কবিতার মাঝে গভীর একটা ভালোবাসা প্রকাশ পেয়েছে। অসাধারণ কবিতা লিখেছেন আপনি। অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা আপনি আজকে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে। আর অভিনয় শেষ কোথায় কে জানে। দাদা আপনার কবিতাটি পরে বুঝতে পারলাম ভালোবাসাটা কোন নারীর জন্য নয় এই ভালোবাসাটা খালের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দারুন একটি কবিতা লিখেছেন দাদা। নিজের দেশকে হারানোর যন্ত্রণা অনেক। অনেক বাধা ও সমস্যার সাথে যুদ্ধ করো ও আমরা অভিনয় করে যাই ভালো থাকার। কবিতায় ভালোবাসার সেই খালটি কথা খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন। খুব চমৎকার ছিল কবিতাটি। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

দাদা আপনি বেশ সুন্দর সুন্দর কবিতা লিখেন, আসলেই স্বদেশ হারানোর যন্ত্রনা অনেক।আমরা মানুষরা বাঁচার জন্য কতকিছুই না করি,ভালো থাকার অভিনয়। ভালো লাগলো।ধন্যবাদ

 3 years ago 

স্বদেশ হারানোর যন্ত্রণাটা অনেক বেশি হয়। দাদা আপনি সবসময় অনেক সুন্দর করে আমাদের মাঝে কবিতা শেয়ার করেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার অনেক ভালো লাগে। তেমনি আজকের এই কবিতাটা অনেক সুন্দর হয়েছে। এবারে বাস্তবিক কিছু কথা তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। গভীর ভালোবাসা ও প্রকাশ পেয়েছে এটির মাধ্যমে। দাদা আশা করছি এরকম কবিতা পরবর্তীতেও শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66707.24
ETH 1937.98
USDT 1.00
SBD 0.38