আমার কবিতার খাতা থেকে:মন খারাপের দিনে ।।০৫ এপ্রিল ২০২২।।
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচছা জানিয়ে আজকে আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।আজকের কবিতায় এক শহুরে যুবকের মনের ইচ্ছে প্রতিফলিত হয়েছে।মন খারাপ কোনো তুচ্ছ জিনিস নয় বরং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পর্যায় আমাদের মানব জীবনে।মন খারাপ আছে বলেই একটু আনন্দের দাম আকাশ ছুঁয়ে যায়।
মানব জীবন বড়োই বিচিত্র।মানুষ সারাজীবন নিজেকে খুঁজে বেড়ায় কিন্তু জীবন ফুরিয়ে যায় কিন্তু সেই খোঁজা আর শেষ হয় না।
💥💥💥💥💥💥💥💥💥💥💥🍃💥💥💥💥💥💥💥💥💥💥💥
মন খারাপ কে গণতান্ত্রিক অধিকার বলে
ঘোষণা দেয়,বিশ্বাস করো সারা রাত জাগবো,
মন খারাপের মৌন উৎসবে তোমাকে স্বাগতম।
এই ভীষণ ব্যস্ত শহরের বড় বড় ইমারত
যার কোথায় কে আছে বন্ধী,
কে খবর রাখে?কার এত সময়।
তুমি তো বাস্তববাদী সীমাহীনে সীমানা বানিয়ে;
আমি আবেগে ভ্রমণ করি সারা দিনরাত্রি।
অনেক সস্তা কিছু বিশ্বাস নিয়ে
বলো,কি ভাবে তুমি পাড়ি দেবে এই মহাসাগর?
তোমার চিন্তায় যে সুখ বসত করে তা অলীক
তোমাকে ঘিরে যে জৌলুস তা ক্ষণিকের,
তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছে তা মোহ
ভঙ্গ হবে এক বিশ্বাসঘাতক রাতে অবলীলাক্রমে।
অনেকে চলে যায় পিছনে ফেলে সব কিছু
ফিরতে চেয়েছিলো মন ভীষণ,
যদি একবার কেউ ডাক দিতো "ফিরে এসো"।
আসলে আমরা সবাই জেতার মিথ্যে আয়োজনে
হারতে চাই প্রিয়জনের ভালোবাসার কাছে।
দিন শেষে এই উঁচু ইমারতের অহংকার ধূলিসাৎ
করে,তুমি আমি মন খারাপ নিয়ে রাত জাগি।

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord

মন খারাপের দিনে
আমায় রেখ চিনে
রাত্রি জেগে বসে থাকি
তোমায় বিহনে।
মন খারাপের দিনে
ভাবছি মনে মনে
পাশে যদি থাকতে তুমি
এই শুভ ক্ষনে।♥♥
দাদা মাঝে মাঝে হঠাৎ করে ভীষণ মন খারাপ হয়। হাজার চেষ্টা করেও মনের সাথে বুঝে উঠতে পারিনা কেন মন খারাপ করবে। পৃথিবীর সবকিছু তখন একা মনে হয় ভীষন একা। জীবনের গতিপথ যেন ছন্দ হারায়। এই মন খারাপ যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। আপনি মন খারাপ নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন আপনার প্রতিটা কবিতাই আমার ভীষণ ভালো লাগে মন ছুঁয়ে যায়। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের বাড়িতে উপস্থাপন করার জন্য।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
দাদা আপনি ঠিকই বলেছেন মানুষের জীবন আসলে অনেক বিচিত্র ময়। আমরা সারা জীবন নিজেকে খুঁজে বেড়াই কিন্তু নিজেকে আর খুঁজে পাইনা, খুবই চমৎকার ভাবে আপনার লাইনটি উপস্থাপন করেছেন দাদা আমার কাছে খুবই ভালো লেগেছে। কবিতাটাও এককথায় অসাধারণ ছিল খুব ভালো লেগেছে আমার কাছে আপনার এই কবিতা। এত চমৎকার ভাবে ছন্দ মিলিয়ে কবিতাটি উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
একদম যথার্থ বলেছেন দাদা, এটা নির্মম সত্য যদিও আমরা কেউ তা স্বীকার করতে চাই না বা পছন্দ করি না। সবাই বিজয়ী হতে চায় সেটা যেভাবেই হোক, এটা বাস্তবতা কিন্তু দিন শেষ সবই মিথ্যা। ধন্যবাদ কবিতাটি দারুণ ছিলো।
দাদা একদম সত্যি কথা বলেছেন। আসলে আমরা সবাই জেতার জন্য সবকিছু করতে পারি। তবে আপনার কবিতা পড়ে অনেক কিছু শিখতে পারলাম।
আপনার জন্য শুভকামনা রইল দাদা💞💞
কবিতার প্রথম লাইনগুলো বেশ দারুন।যদিও পুরো কবিতাটি অসাধারণ। ভালো লাগে দাদা আপনার কবিতা পড়গে।আমি প্রায় আপনার কবিতা পেড়ে থাকি।।
অনেক অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
অসাধারণ লিখেছেন দাদা। আসলে আমাদের এই মানব জীবন বড়ই বিচিত্র। ক্ষুদ্র জীবনে মন খারাপের আর শেষ নেই। কারণে-অকারণে মন খারাপ হয়ে যায়। মন খারাপের সেই মুহূর্তগুলো আপনি আপনার অনুভূতিতে প্রকাশ করেছেন।
অনেক সুন্দর একটি কবিতা সকলের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💓💓
কিছু রাত সত্যিই হয়তো এমন হয়।কি সুন্দর ভাবে ছন্দ গুলো সাজাতে পারেন।