আমার কবিতার খাতা থেকে: জীবন সায়াহ্নে।
শহরের সব গুলো ধূলিকণা
আন্দোলন গড়ে সবুজে সবুজে
প্রত্যেক সন্ধ্যায় জোনাকির পাড়ায়,
নবজাতকের অভিশাপ জমে।
লোভ আর হিংসার সিংহাসনে
পতন হবে নিষ্ঠুর সাম্রাজ্যের।
আলো আসবে অন্ধকার শেষে
তুমি ঘুম ভাঙা চোখে তাকাবে,
আমি সবে গল্পের শেষ পাতায়
সমাপ্তি পড়ে মহাশূন্যের প্রতীক্ষায় ।
ভুলে যাওয়া কোনো গল্পে
আমি ফুরিয়ে যাওয়া এক চরিত্র
দিন শেষে সন্ধ্যা নামে
কবিতায় মশাল জ্বলে।
গলায় ফাঁস নিয়ে সারি সারি
ঝুলে আছে আমার অতীত।
আমি বিষণ্ণ দারুণ ক্লান্তি,
অবসরের কোনো সুযোগ নেই
রুপালি রাত শীতল হাওয়া
বৃষ্টি হোক অঝোর ধারে।

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
।।

আপনার গল্পগুলো কখনো ফুরাবে না, আর আপনার চরিত্রও কখনো ফুরিয়ে যাবে না। আপনি আমাদের মাঝে এমন একজন ব্যক্তি যে আমাদের সকলের ভালোবাসার এবং সকলের চর্চার মধ্য মনি হয়ে থাকেন। আপনার কবিতাগুলো এতো বেশি ভালো লাগে যে কি আর বলবো ভাইয়া।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ভাইয়া আপনার কবিতা আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন, এই কবিতার মাধ্যমে আপনি আমাদের অনেক কিছু শিখার দিক উল্লেখ করেছেন। আসলেই হিংসা পতনের মূল। হিংসার কারণে অনেক ধ্বংস হয়ে যায়। আর আলো আসবে অন্ধকার শেষে, তাই অন্ধকার থেকে ভয় করা যাবে না, অন্ধকারে শেষে আলোর পথ আসবে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে কবিতাটা শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
লোভ আর হিংসার সিংহাসনে
পতন হবে নিষ্ঠুর সাম্রাজ্যের।
বাস্তবিক ও সমসাময়িক বিষয়। সুন্দর লিখেছেন ভাইয়া।
আপনি মোটেও ফুরিয়ে যাওয়ার চরিত্র নন দাদা। আপনি একজন ব্যক্তির মনের আবেগ ,দুঃখ, কষ্ট ,অনুভূতিগুলোকে কবিতার মাধ্যমে এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন যা সত্যিই আমার অসাধারণ লাগে। এবং আপনি যে সত্যিকারের একজন উন্নত মানের কবি সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনার বহুমুখী প্রতিভার প্রশংসা অবশ্যই করতে হয় যদিও তা আমার মত নগন্য মানুষের পক্ষে করা সমীচীন না। তবে আমি বলব আপনি অসাধারণ লেখেন জাস্ট অসাধারণ।
মনো হলো চমৎকার কিছু পড়লাম, নিজের ভেতলে কিছু একটার অনুভূতির উপস্থিতি টের পেলাম। আপনার কবিতাগুলো শুধুই নিছক কবিতাটা, প্রতিটি কবিতার মাঝে বাস্তবতার গভীরতা কিছু অনুভব করি আমি। ধন্যবাদ আপনাকে
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
দাদা,আপনি এত সুন্দর করে কবিতা লিখেন যে পড়তেই ভালো লাগে। আমি আগেও বলেছি কবিতা না পারলেও আমার পড়তে ভালো লাগে। কবিতা পড়ে মনে হয় যেন আমি নিজে সব উপলব্ধি করতেছি। খুব সুন্দর হয়েছে কবিতাটি। অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য এই সুন্দর কবিতাটি।
দাদা আপনার কবিতাটি অসাধারণ সুন্দর হয়েছে। কবিতাটি বেশ কয়েকবার পড়লাম তারপরও মন ভরল না। কবিতার ভাষা গুলো খুবই সহজ ও সাবলীল। ছন্দের দারুণ মিল হয়েছে। দাদা আগামী দিনেও আপনার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কবিতা প্রত্যাশা করি। দাদা আমিও কবিতা লিখতে অনেক পছন্দ করি। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।