কবিতা // "আমার ছেলেবেলার স্কুল জীবন"।

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শনিবার। ০৮ ই জুলাই , ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।

IMG_20220914_122847_984.jpg



সুপ্রিয় বন্ধুগণ, আমাদের ছেলেবেলা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা কখনোই আমাদের ছেলেবেলার জীবনকে ভুলে যেতে পারবো না। এমনকি আমাদের ছেলেবেলার সময়টুকু অস্বীকারও করতে পারবো না। সময়ের তালে তালে আমাদের ছেলেবেলা কালের গর্ভে অনেক আগেই হারিয়ে গেছে। আমরা এখন আর হাজারো চেষ্টা করলে আমাদের সেই ছেলেবেলার জীবন আর ফিরে পাবো না। কিন্তু আমাদের ছেলেবেলার সে হাজারো মধুর স্মৃতি একটু চিন্তা করলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর আমাদের সেই ছেলেবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠলেই হয়তো মনটা কখনো বেদনায় ভরে ওঠে, আবার কখনো মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। আসলে জীবনের স্মৃতির পাতায় ছোটবেলার মুহূর্তটুকু, ছোটবেলার স্মৃতিটুকু চিরসবুজ হয়ে থাকবে। ।

সুপ্রিয় বন্ধুগণ, ছোটবেলার প্রায় প্রতিদিনই আমাদের জন্য অত্যন্ত আনন্দের ছিল। বিশেষ করে ছোটবেলায় স্কুলে যাওয়ার মুহূর্তটুকু সবচাইতে বেশি আনন্দের ছিল। কোনদিন বন্ধুদের সাথে মনের আনন্দে আমরা স্কুলে চলে যেতাম। আবার কোনদিন পড়ার ভয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে স্কুলে না যাওয়ার ভান করতাম। আসলে ছোটবেলায় স্কুলে যাওয়ার মধুর স্মৃতিগুলো মনে পড়লে মনটা বেশ প্রফুল্ল হয়ে ওঠে,আর এমনিতেই হাসি চলে আসে। যাহোক, আমার সেই ছেলেবেলার স্কুলে যাওয়ার স্মৃতি অনুসরণ করে একটি কবিতা লিখেছি। আমি আশা করি, আমার লেখা কবিতাটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন কবিতাটি পড়ে আসি।

💝 কবিতা:-আমার ছেলেবেলার স্কুল জীবন।💝



হয়তো ফিরে আসবেনা আমার সেই ছেলেবেলা
যেখানে হারিয়েছি জীবনের রঙ্গিন মেলা।
কাটিয়েছি সুখের জীবন গেয়েছি হাজারো গান,
দক্ষিণা বাতাস গায়ে লাগিয়ে সতেজ করেছি প্রাণ।
রুক্ষ মাথার চুলে আর শরীরের শুষ্ক ত্বকে
সরিষার তেলে ভিজে হতো চিকচিকিয়ে,
খালি পায়ে ঘড়ি হাতে নতুন জামা দিয়ে গায়ে
বন্ধুদের টানে কখনো খেয়ে না খেয়ে,
অগোছালো বইগুলো নিয়ে বগলের তলে
ছুটে যেতাম আমি স্কুলের পানে।
পাল্লা দিয়ে আমার বন্ধুদের সাথে
বসে পড়তাম ক্লাসের ঠিক প্রথম বেঞ্চে।
প্রিয় বন্ধুদের জন্য অপেক্ষা করেছি যে কত
মনের শত রং লাগিয়ে হাসাহাসি করেছি যত।
স্যার আসলেই উঠে দাঁড়িয়েছি দিয়েছি সালাম
মাঝেমধ্যে বসেই সালাম দিত আমার বন্ধু কালাম।
পড়ার ভয়ে পিছনের বেঞ্চে যেতে হতো না দেরি,
এভাবেই করেছি পুরো বছরের লেখাপড়ার দেড়ী।
ছুটির ঘন্টার মধুর সুরে নেচে উঠতো মন,
মেঠো পথ বয়ে বাড়িতে আসতাম আমরা বন্ধু-স্বজন।
আর ফিরে আসেনা সেই ছেলে বেলা
যেখানে হারিয়েছি জীবনের আনন্দের খেলা।


সুপ্রিয় বন্ধুগণ, "আমার ছেলেবেলার স্কুল জীবন" কবিতার মধ্যে আমার ছেলেবেলার বাস্তব রূপটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে ছেলেবেলায় সেই প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার মুহূর্তটুকু কতই যে আনন্দের ছিল, কতই যে উপভোগ্য ছিল-- সেটা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। যদি কারো ছেলেবেলার সাথে আমার কবিতার কথা মিলে যায় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।💖।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমিও ছোটবেলা খুব মিস করি ভাই। সত্যি ছোটবেলা কখনো ভোলার নয়।

তবে আপনি আপনার শিশুকাল নিয়ে চমৎকার লিখেছেন। বিশেষ করে আমার এখনো মনে আছে স্কুল থেকে ফিরতে না ফিরতেই বৃষ্টিতে ভিজতাম এবং বন্ধুদের সঙ্গে বিভিন্ন রকমের খেলায় মগ্ন হতাম।

আপনার কবিতায় আপনি চমৎকার ভাবে শিশুকাল তুলে ধরেছেন। সত্যিই মাথায় সরষে তেল মেখে কতই না আনন্দে দিন অতিক্রম করতাম বন্ধুদের সঙ্গে। প্রতিটি লাইন যেন মিলে যায় আমার শিশুকালের দিনগুলোতে।

 3 years ago 

কবিতাটি কিন্তু অসাধারন হয়েছে। ছোটবেলার স্কুল জীবন আপনি এখনও মিস করেন সেটা আপনার কবিতা পড়ে বুঝতে পারলাম, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি আমাদের মাঝে আপনার ছোট ছেলেবেলা কে কেন্দ্র করে খুব সুন্দর একটি কবিতা রচনা করে উপস্থাপন করেছেন। আপনাদের সুন্দর কবিতা আমার অনেক ভালো লেগেছে। আপনার কবিতা পড়তে গিয়ে আমি আমার ছোট্ট ছেলেবেলা খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি হারানো স্মৃতিগুলো

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65744.89
ETH 1791.09
USDT 1.00
SBD 0.43